নাটকীয় জয় তুরস্কের ড্র করে অপেক্ষায় প্যারাগুয়ে

বিশ্বকাপ ফুটবল

জয় সূচক গোলের পর তুরস্কের খেলোয়াড়দের উল্লাস

আয়োজক যুক্তরাষ্ট্র ‌’ডি’ গ্রুপ থেকে বিশ্বকাপের নক আউট পর্বে খেলা আগেই নিশ্চিত করেছিল। তাদের সঙ্গী হওয়ার অপেক্ষায় ছিল অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ে। শুক্রবার সকালে নিজেদের মধ্যে লড়াইয়ে গোলশূন্য ড্র করে অস্ট্রেলিয়া দ্বিতীয় হয়ে শেষ বত্রিশে পৌঁছেছে। অস্ট্রেলিয়ার সমান ৪ পয়েন্ট হলে প্যারাগুয়েকে অপেক্ষায় থাকতে হচ্ছে। তবে শেষ ম্যাচে নাটকীয় জয় পেয়েছে তুরস্ক। ৩-২ গোলে তারা হারিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে।

তুরস্কের নাটকীয় জয়

তবে নাটকীয় ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্র ও তুরস্কের লড়াইয়ে। টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও শূন্য হাতে ফিরতে হচ্ছে না তুরস্ককে। শেষ মুহুর্তের নাটকীয় গোলে তারা যুক্তরাষ্ট্রকে ৩-২ গোলে হারিয়েছে। ইনজুরি সময়ের অষ্টম মিনিটে জয়সূচক গোল পায় তুরস্ক। এ জয়ের ফলে তিন পয়েন্ট নিয়ে দেশে ফিরছে তারা। যুক্তরাষ্ট্রের সেই ছয় পয়েন্ট, প্রথম দুই ম্যাচ থেকে পাওয়া। একটি জয়, একটি ড্র ও এক হার থেকে অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের পয়েন্ট ৪। গোল পার্থক্যে পিছিয়ে প্যারাগুয়ে।

দারুণ জমেছিল যুক্তরাষ্ট্র ও তুরস্কের লড়াই। দুই দলের ভাগ্য আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল। যুক্তরাষ্ট্রের শেষ বত্রিশে খেলা নিশ্চিত হয়েছিল। আর তুরস্কের বিদায়। তাই বলে শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে ছেড়ে কথা বলেনি দলটি। বুক চিতিয়ে লড়ে গেছে। প্রথমে পিছিয়ে পড়লেও একবার এগিয়েও গিয়েছিল। প্রথমার্ধে তারা ২-১ ব্যবধানে এগিয়ে ছিল।

তুরস্কের জালে যুক্তরাষ্ট্রের প্রথম গোল

ম্যাচের শুরুতেই অবশ্য চমক দেখিয়েছিল যুক্তরাষ্ট্র। মাত্র তৃতীয় মিনিটেই তারা ব্যবধান গড়ে নিয়েছিল। তৃতীয় মিনিটে অস্টন ট্রাস্টি করেছিলেন গোলটি। বেশিক্ষণ এই গোল স্বাগতিকরা ধরে রাখতে পারেনি। আরগা গুলার দশম মিনিটে গোল ফিরিয়ে দেন। শুধু তাই নয়, ম্যাচের বয়স আধাঘন্টা পার হতেই বারিস আলপের ইয়িলমাজ গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন। বিরতির পরপরই অবশ্য যুক্তরাষ্ট্র খেলায় ফিরে আসে। সেবাস্তিয়েন বেরহাল্টার ৪৯ মিনিটে গোল করেন।

দ্বিতীয়ার্ধের শেষ দিকে উভয় দল জয়ের জন্য মরিয়া হয়ে খেলেছে। একের পর এক আক্রমণ করেছে। নিশ্চিত গোলের সুযোগও পেয়েছে। কিন্তু গোল যেন তাদের জন্য সোনার হরিণ হয়ে দেখা দিয়েছিল। শেষ মুহুর্তে গোল পেয়ে যায় তুরস্ক। দারুণ পরিকল্পনাকে বাস্তবে রূপ দিয়ে জয় তুলে নেয় দলটি। কান আহয়ান করেন গোলটি।

অপেক্ষায় প্যারাগুয়ে

নক আউট যাওয়ার জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল ড্র। কাঙ্খিত লক্ষ্য অর্জন করেছে দলটি। প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে তারা নকট আউট পর্বে পা রেখেছে। প্যারাগুয়েরও দারুণ সম্ভাবনা রয়েছে। ৪ পয়েন্ট পাওয়ায় গ্রুপের তৃতীয় দল হিসেবে সুযোগ পেতে পারে। সে জন্য অন্য গ্রুপের খেলা শেষ হওয়ার অপেক্ষায় থাকতে হচ্ছে তাদের।

তবে প্যারাগুয়ের জন্য একটা দুঃসংবাদ রয়েছে। দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ায় দল নক আউট পর্বে গেলেও খেলতে পারবেন না মিডফিল্ডার ডিয়াগো গোমেজ।

Exit mobile version