মোস্তাফিজকে বাদ দেওয়া ঠিক হয়নি – কংগ্রেস নেতা

‘মোস্তাফিজকে বাদ দেওয়া ঠিক হয়নি’কংগ্রেস নেতা

মোস্তাফিজকে বাদ দেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন ভারতীয় কংগ্রেস নেতা। কোন কারণ ছাড়াই মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ইস্যুটি শেষ পর্যন্ত গোটা উপমহাদেশের রাজনীতির বড় কেন্দ্র হয়ে উঠেছে। বাংলাদেশের বিশ্বকাপ বয়কট।

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ না হওয়া-সব আলোচনাতেই ঘুরেফিরে আসছে টাইগার পেসারের সাথে ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনা।

মোস্তাফিজ ইসুতে ভারতীয় কংগ্রেস নেতা শশি থারুর বলেন,

‘মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া ঠিক হয়নি। বাংলাদেশের বিশ্বকাপ বয়কট ‘ওভাররিঅ্যাক্ট’মনে করলেও বিষয়টি যে ভারতের উসকে দেওয়া রাজনৈতিক প্রভাবের প্রতিক্রিয়া, তাও মানছেন তিনি। 

তিনি গণমাধ্যমকে আরও বলেন,

‘সত্যি বলতে, খেলাধুলাকে রাজনীতির সাথে মিশিয়ে দেওয়া খুবই লজ্জাজনক ব্যাপার। আমি মনে করি না মুস্তাফিজের কলকাতার হয়ে আইপিএল খেলার চুক্তি বাতিল করা উচিৎ ছিল। এটা খুব দুর্ভাগ্যজনক। বাংলাদেশের প্রতিক্রিয়াও ছিল অতিরঞ্জিত। তবে এটা রাজনীতি মেশানোর একটা প্রতিফলন।

মোস্তাফিজ ইসুতে নিরাপত্তার কারণে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না চাইলে তাতে সমর্থন জানায় পাকিস্তান। ভেন্যু পরিবর্তনের ভোটাভুটিতেও আইসিসি সভায় শুধু পাকিস্তানই ছিল বাংলাদেশের পক্ষে। একপর্যায়ে পাকিস্তান ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ না খেলার ঘোষণা দেয়। অন্যদিকে বাংলাদেশ বিশ্বকাপ থেকেই সরে দাঁড়ায়। শশি সব মিলিয়ে দেখছেন বেগতিক পরিস্থিতি, ‘পাকিস্তান বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশের চেষ্টা করছে। পুরো বিষয় নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

Exit mobile version