শুরু হয়েছিল ১৩ দল নিয়ে। তারপর ১৬ দল। পরবর্তীতে ২৪ দল। বেশ কয়েকটা আসরে দলের সংখ্যা ছিল ৩২। এসব সংখ্যাকে পেছনে ফেলে ২০২৬ সালের বিশ্বকাপে চূড়ান্ত পর্বে অংশ নেওয়া দলের সংখ্যা ৪৮। এটিও অতীত হতে যাচ্ছে। বিশ্বকাপে দলের সংখ্যা বাড়ানোর তোড়জোড় করছে। আগামী অর্থাৎ ২০৩০ সালের বিশ্বকাপে অংশ নেওয়া দলের সংখ্যা ৬৬ হতে যাচ্ছে।
১৮ দল বাড়ানোর পরিকল্পনা
৪৮ দলের বিশ্বকাপ এখনো শুরু হয়নি, হবে আগামী মাসে। এখনো তিন সপ্তাহের মতো বাকি। বিশ্বকাপ শেষ হতে আরও পাঁচ সপ্তাহ লাগবে। তারপর পরবর্তী বিশ্বকাপের চিন্তাভাবনা। কিন্তু ততদিনের অপেক্ষা নয়, এখনই ২০৩০ সালের বিশ্বকাপ নিয়ে চিন্তাভাবনা শুরু হয়ে গেছে। স্পেন, মরক্কো ও পর্তুগালে হতে যাওয়া ২০৩০ সালের বিশ্বকাপে আরও ১৮টি দল বাড়ানোর আলোচনা চলছে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস।
১৯৯৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বিশ্বকাপে ৩২ দল খেলেছে। এ সময়ে বেশ কয়েকটি নামী দল বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি। দলগুলো যে খারাপ ছিল তা নয়। বরং বিশ্বকাপে অংশ নেওয়া অনেক দলের তুলনায় তাদের যোগ্যতা বেশি ছিল। যে সব সমস্যার সমাধানে ২০২৬ বিশ্বকাপে দলের সংখ্যা বাড়িয়ে ৪৮ করা হয়েছে। বিশ্বকাপের শতবর্ষপূর্তিতে অর্থাৎ ২০৩০ সালের বিশ্বকাপে একই সংখ্যক দলের অংশ নেওয়ার কথা।

কনমেবলের প্রস্তাব
এএস এক প্রতিবেদনে জানিয়েছে, কয়েক মাস আগে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) পক্ষ থকে ৬৬ দলের প্রস্তাবটি আনা হয়েছিল। বিশ্বকাপে যে সব দেশ খেলার সুযোগ পায় না, তাদের বিশ্বকাপ খেলার সুযোগ করে দিতেই এমন প্রস্তাব আনা হয়েছিল। তখন বিষয়টি শুধুই প্রাথমিক আলোচনা ছিল, তবে বর্তমান বেশ কয়েকটি ফুটবল ফেডারেশনের আগ্রহের কারণে প্রস্তাবটি নতুন রূপ পেয়েছে। ফিফা এবং এর শীর্ষ নেতারা এই ভাবনাটিকে এখন ইতিবাচক হিসেবে দেখছেন। ৬৬ দলের প্রস্তাব বাস্তবে রূপ পেলে পৃথিবীর প্রতিটি প্রান্তের দেশগুলোর জন্য ফুটবলের সবচেয়ে বড় আসরে অংশ নেওয়ার সুযোগ আরও বাড়বে।
তবে পরিকল্পনা করা যতটা সহজ বাস্তবে রূপ দেওয়া ততটা নয়। এটি বাস্তবে রূপ দিতে হলে লম্বা পথ পাড়ি দিতে হবে। একটা সময় ৪৮ দলের বিশ্বকাপকে পাগলামি মনে হয়েছিল। কিন্তু এখন এটা খুবই স্বাভাবিক। ৬৬ দলের অংশগ্রহণও একটা সময় স্বাভাবিক হয়ে যাবে। তবে বিশ্বকাপ টুর্নামেন্টের মেয়াদ আরও বাড়বে তা নিশ্চিত।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















