বেশ কয়েকদিন ধরে জল্পনা-কল্পনা শেষে হামজাদের কোচ ডুলি আসছেন আজই। কে হবেন কোচ তা নিয়ে যখন আলোচনা তু্ঙ্গে সে সময়ই হামজা চৌধুরী, শমিত সোমদের বাংলাদেশ জাতীয় ফুটবল দলটির দায়িত্ব পাওয়া নিশ্চিত হয়েছে থমাস ঢুলির।
হামজাদের কোচ ডুলি হয়েছেন সেটি অবশ্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। তবে শুক্রবার সকালে ঢাকায় এমিরেটসের ফ্লাইটে করে আসছেন বাংলাদেশ পুরুষ ফুটবল দলের নতুন কোচ থমাস ঢুলি। তিনি বাংলাদেশে আসার পরই বাফুফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।
যদিও বাফুফে এটি আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে কিছু বলেনি, এরপরও গত তিন/চারদিন ধরেই শোনা যাচ্ছিল থমাস ডুলি বাংলাদেশ দলের কোচ হচ্ছেন। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বারবারই বলেছিলেন, ক্যাম্পের শুরু থেকেই নতুন কোচ থাকবেন। সেটি অবশেষে বাস্তব হওয়ার পথে।
সকালেই আসছেন হামজাদের কোচ ডুলি
চলমান বাংলাদেশ ফুটবল লিগের শেষ ম্যাচ হবে ২৩ মে । এরপর দিন থেকেই জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা। সেই মোতাবেক নতুন কোচকে দুই দিন আগেই বাংলাদেশে আনছে বাফুফে। সকালেই তাঁর পৌঁছার কথা রয়েছে।
জাতীয় ফুটবল দলের কোচের বিষয়টি দেখভাল করে জাতীয় দল কমিটি। সেই কমিটির সর্বশেষ সভায় ওয়েলসের কোচ কোলম্যানকে কোচ করা সম্ভব না এমনটা সিদ্ধান্ত হয়েছিল। অতি সংক্ষিপ্ত তালিকায় থাকা কোচদের মধ্যে একজনই চূড়ান্ত হবেন তা থমাস ডুলি হওয়ার সম্ভাবনা বেশি এ রকম আলোচনা হচ্ছিল।

যদিও এই সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব সভাপতি তাবিথ আউয়ালের ওপরই দিয়েছিল কমিটি। সভাপতি তাবিথ আউয়াল আবার জাতীয় দল কমিটির সভাপতি। আজ কিছুক্ষণ আগে জাতীয় দল কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে আগামীকাল সকালে কোচের আগমনের বিষয়টি জানানো হয়।
বাফুফের সঙ্গে কাবরেরার চুক্তি শেষ হয়েছে কয়েক সপ্তাহ আগে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাফুফে ফেসবুক পেজে হ্যাভিয়ের কাবরেরাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে। নতুন কোচর আগমনে এটাও একটা ইঙ্গিত।
আগামীকাল নতুন কোচের আগমন নিয়ে বাফুফে প্রয়োজনীয় প্রস্তুতিও নিয়ে রেখেছে। বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ আগামীকাল একটি ক্রীড়া বিষয়ক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। যদিও সেখানে তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় ও গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ দেবে না বাফুফে।
৬৫ বছর বয়সি থমাস ডুলি গায়ানা জাতীয় দলের কোচ ছিলেন। সেখান থেকে পদত্যাগ করার পরই মূলত আলোচনা ছিল তিনি হামজাদের কোচ হচ্ছেন। তিনি ফিলিপাইনকে এশিয়া কাপে উঠিয়েছিলেন। কোচ হিসেবে তার জাতীয় দল ও ক্লাবের হয়ে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে অনেক।
খেলোয়াড় হিসেবে ডুলির ক্যারিয়ার বর্ণাঢ্য। জার্মান বুন্দেসলিগা এবং আমেরিকার হয়ে ১৯৯৪ ও ১৯৯৮ বিশ্বকাপে খেলেছেন তিনি। ১৯৯৮ বিশ্বকাপে ঢুলি আমেরিকার অধিনায়কত্ব করেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















