দ্বিতীয় দল হিসেবে গুজরাটের প্লে-অফ নিশ্চিত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। বৃহস্পতিবার রাতে তারা ৮৯ রানের বিশাল ব্যবধানে চেন্নাই সুপার কিংসকে হারিয়েছে। ১৪ ম্যাচ শেষে গুজরাট টাইটান্স ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে। এই হারে বিদায় ঘটেছে ১৪ ম্যাচে ১২ পয়েন্ট পাওয়া চেন্নাইয়ের।
চেন্নাইকে হারালেই গুজরাটের প্লে-অফ নিশ্চিত হতো, আর হারলে অপেক্ষায় থাকতে হতো বাকি দলগুলোর ম্যাচের ফলাফল পর্যন্ত। আর রেসে থাকার জন্য চেন্নাইয়ের জেতা ছাড়া কোনো বিকল্প ছিল না। কিন্তু তারা ছিটকে পড়ল।
১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সবার আগে প্লে-অফে ওঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এখন শেষ চারের বাকি দুটি দল হওয়ার ক্ষেত্রে রেসে আছে সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস, পাঞ্জাব কিংস, কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস।

আহমেদাবাদে বৃহস্পতিবার রাতে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে গুজরাট। ওপেনিং জুটিতে শুবমান গিল আর সাই সুদর্শন ১২৫ রানের জুটি গড়ে উড়ন্ত সূচনা দেন দলকে। ১৩তম ওভারে গিল ৩৭ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৬৪ রান করে সাজঘরে ফেরেন।
সুদর্শন থামেননি, দ্বিতীয় উইকেটে তিনি জস বাটলারের সঙ্গে আরো ৮২ রানের জুটি গড়েছেন। ৫৩ বলে ৭টি চার, ৪টি ছক্কায় ৮৪ রান করে বিদায় নেন সুদর্শন ১৯তম ওভারে। শেষ পর্যন্ত ২০ ওভারে গুজরাট চার উইকেটে করে ২২৯ রান। বাটলার ২৭ বলে ৫টি চার, ৪টি ছক্কায় ৫৭ রানে অপরাজিত থাকেন।
চেন্নাইকে হারিয়ে গুজরাটের প্লে-অফ নিশ্চিত
জবাব দিতে নেমে চেন্নাইয়ের কোনো ব্যাটারই বেশিক্ষণ টিকতে পারেননি। সাত ওভারে মাত্র ৬৩ রানেই পাঁচটি উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় তারা। ষষ্ঠ উইকেটে ৫৩ রানের একটি জুটি গড়েন ডিওয়াল্ড ব্রেভিস ও শিভম দুবে।

মূলত দুবের ১৭ বলে ৪টি চার ও ৪টি ছক্কায় করা রকেট গতির ৪৭ রানেই এই জুটি বড় হয়েছে। এরপর আনশুল কামবোজ আট বলে ১টি চার, ২টি ছয়ে ১৯ রান করলেও আর কেউ কিছু করতে পারেননি।
১৩.৪ ওভারে চেন্নাইয়ের ইনিংস থামে মাত্র ১৪০ রানে। ৩টি করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ, কাগিসো রাবাদা ও রশিদ খান। বড় জয় পায় গুজরাট এবং নিশ্চিত করে প্লে-অফ।
সংক্ষিপ্ত স্কোর
গুজরাট- ২২৯/৪; ২০ ওভার (সুদর্শন ৮৪, গিল ৬৪, বাটলার ৫৭*; মুকেশ ১/৩৬, স্পেন্সার ১/৪৭)।
চেন্নাই- ১৪০/১০; ১৩.৪ ওভার (দুবে ৪৭, শর্ট ২৪, কামবোজ ১৯; রশিদ ৩/১৮, সিরাজ ৩/২৬, রাবাদা ৩/৩২)।
ফল : গুজরাট টাইটান্স ৮৯ রানে জয়ী।
ম্যাচসেরা : মোহাম্মদ সিরাজ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















