রাজধানীর পল্লবীতে শিশু হত্যা , সাত বছরের এক নিষ্পাপ শিশুকে নির্যাতনের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও ন্যায়বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন বাংলাদেশের শীর্ষ ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ভেরিফায়েড পেজে পোস্ট করে এই জঘন্য অপরাধের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন নাজমুল, মুশফিক, লিটন ও তামিমরা।
বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজের ফেসবুক পেজে শিশুটির একটি প্রতীকী স্কেচ পোস্ট করে গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি লেখেন,
আমরা এমন এক সমাজ চাই, যেখানে প্রতিটি শিশু নিরাপদে হাসতে পারবে; ভয় নয়, স্বপ্ন নিয়ে বড় হবে। আর কোনো জীবন যেন এভাবে থেমে না যায়।” অপরাধীদের এমন শাস্তি হওয়া উচিত যা সমাজের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে তিনি উল্লেখ করেন।
দেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম এই লোমহর্ষক ঘটনার খবর শুনে স্তব্ধ হয়ে পড়েছেন। শিশুদের যেখানে নিরাপত্তা, ভালোবাসা ও আশ্রয় পাওয়ার কথা, সেখানে এমন ভয়ংকর নিষ্ঠুরতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানান তিনি। পল্লবীতে শিশু হত্যা , এই নিষ্পাপ শিশুটির জন্য দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করে শিশুদের ওপর অপরাধের সর্বোচ্চ শাস্তির দাবি তোলেন মুশফিক।
জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস একজন কন্যা সন্তানের বাবা হিসেবে নিজের গভীর উদ্বেগ ও মর্মবেদনার কথা প্রকাশ করেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন,
কোনো সমাজে এমন ঘটনা মেনে নেওয়া যায় না। আমাদের সন্তানদের একটি নিরাপদ পৃথিবী প্রাপ্য, যেখানে তারা কোনো ভয় ছাড়াই বড় হতে পারবে।” এই অপরাধের কঠোরতম শাস্তি দাবি করে অবিলম্বে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান তিনি।
পাশাপাশি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালও এই নৃশংসতার বিরুদ্ধে নিজের অবস্থান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ন্যায়বিচারের দাবি তুলেছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩






















