ফিফা বিশ্বকাপ ২০২৬
বিশ্বকাপ মানেই প্রতিটি দেশ ও খেলোয়াড়ের কাছে স্বপ্নের একটি টুর্নামেন্ট! যেখানে খেলার জন্য প্রতিটি খেলোয়াড় তার জীবনের স্বপ্ন বলে মনে করেন। আবার বিশ্বকাপে একটি দেশের অংশ গ্রহণ বিশ্বের বুকে সেই দেশকে মাথা উঁচু করে দাঁড়ানোর একটি উপলক্ষ। আর যদি বিশ্বকাপ দল জয় পায় তাহলে তো কথাই নেই। বিশ্বকাপ ১৯৩০ সাল থেকে অনুষ্টিত হওয়া বিশ্বকাপের সবচেয়ে সফল দল গুলোর মধ্যে ব্রাজিল, জার্মানি, ইতালী এবং আর্জেন্টিনা অন্যতম। বিশ্বকাপের সেরা ৪ বা সেমিফাইনালের স্বপ্ন প্রতিটি দলেরই থাকে কারণ সেমির বাধা অতিক্রম করতে পারলেই ফাইনাল বরাবরই সেমিফাইনালের লড়াই গুলো খুবই প্রতিদ্বন্ধিতা হয় কারণ ফাইনালের উঠার একটা ধাপ ই তখন বাকি থাকে তাই ম্যাচ গুলো হয় স্নায়ুর লড়াইয়ের আর এই লড়াইয়ে সফল দলগুলোর মধ্যে আর্জেন্টিনা অন্যতম তাহলে দেখে নিন বিশ্বকাপে আর্জেন্টিনার সেমিফাইনাল জয়ের ইতিহাস।

চ্যাম্পিয়নঃ আর্জেন্টিনা ১৯৩০ সাল থেকে ২০২৬ পর্যন্ত মোট ২০ বার অংশ গ্রহণ করেছে ৩টি বিশ্বকাপ আসরে আর্জেন্টিনা অংশ গ্রহণ করেনি ১৯৩৮, ১৯৫০ ও ১৯৫৪ সালের বিশ্বকাপ। চ্যাম্পিয়ন হয়েছে ৩ বার যথাক্রমেঃ ১৯৭৮, ১৯৮৬ এবং ২০২২।
রানার্সআপঃ হয়েছে ৩ বার যথা- ১৯৩০ ১৯৯০ এবং ২০১৪ সালে। প্রথম বিশ্বকাপে উরুগুয়ের কাছে ফাইনালে পরাজিত হওয়ার পর ১৯৯০ ও ২০১৪ সালের বিশ্বকাপেও জার্মানি কাছে পরাজিত হয়ে রানার্সআপ মেসির আর্জেন্টিনা।
সেমিফাইনালঃ আর্জেন্টিনা এখন পর্যন্ত বিশ্বকাপের সেমিফাইনালে হারেনি, মোট ৬ বার সেমিতে খেলেছে যথঃ ১৯৩০, ১৯৮৬, ১৯৯০, ২০১৪, ২০২২ এবং ২০২৬-এর আগে পর্যন্ত ৬টি সেমি খেলেছে তবে ১৯৭৮ সালের ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা আনুষ্ঠানিক সেমিফাইনাল ম্যাচ খেলেনি। কারণ, ওই বিশ্বকাপে বর্তমানের মতো নকআউট সেমিফাইনাল ছিল না। প্রথম গ্রুপ পর্বের পর দ্বিতীয় গ্রুপ পর্ব অনুষ্ঠিত হয়েছিল। এই দ্বিতীয় পর্বের দুই গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি ফাইনালে ওঠে। আর্জেন্টিনা ছিল দ্বিতীয় গ্রুপ পর্বের গ্রুপ ‘বি‘-তে। তাদের ম্যাচগুলো ছিল: আর্জেন্টিনা ২–০ পোল্যান্ড, আর্জেন্টিনা ০–০ ব্রাজিল, আর্জেন্টিনা ৬–০ পেরু। শেষ ম্যাচে পেরুকে ৬–০ গোলে হারিয়ে গোল ব্যবধানে ব্রাজিলকে টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা এবং সরাসরি ফাইনালে উঠেছিল। এরপর ফাইনালে নেদারল্যান্ডসকে ৩–১ গোলে (অতিরিক্ত সময়ে) হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছিল অধিনায়ক দানিয়েল পাসারেলার আর্জেন্টিনা।

বিশ্বকাপে আর্জেন্টিনার সবগুলো সেমিফাইনালের ফলাফলঃ
১ম সেমিফাইনাল: ১৯৩০ আর্জেন্টিনা ৬-১ যুক্তরাষ্ট্রকে।
২য় সেমিফাইনাল: ১৯৮৬ আর্জেন্টিনা ২-০ বেলজিয়াম।
৩য় সেমিফাইনাল: ১৯৯০ আর্জেন্টিনা ১-১ ইতালি (আর্জেন্টিনা ৪-৩ জয়ী টাইব্রেকার) ।
৪র্থ সেমিফাইনাল: ২০১৪ আর্জেন্টিনা ০-০ নেদারল্যান্ডস (আর্জেন্টিনা ৪-২ জয়ী টাইব্রেকার) ।
৫ম সেমিফাইনাল: ২০২২ আর্জেন্টিনা ৩-০ ক্রোয়েশিয়া।
৬ষ্ঠ সেমিফাইনাল: ২০২৬ আর্জেন্টিনা ২-১ ইংল্যান্ড।
আর্জেন্টিনা ২০২৬ সালের সেমিফাইনাল ৭ম বারের খেলে অপরাজিত থেমে ফাইনালে উঠলো। আর এ কারনেই বলা হয় আর্জেন্টিনা বিশ্বকাপের সেমিফাইনালে হারেনা।


