ফাইনালে যে ৫ কারণে হেরেছে আর্জেন্টিনা

বিশ্বকাপের ফাইনালে ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি লিওনেল মেসির আর্জেন্টিনা। হাইভোল্টেজ ফাইনালে মেসির আর্জেন্টিনাকে নিয়ে যেন কানামাছি ভোঁ ভোঁ খেলায় মেতে উঠেছিল স্পেন। ফাইনালে হারের পর প্রশ্ন উঠেছে! কোচ লিয়োনেল স্কালোনির পরিকল্পনায় গলদ ছিল?
না কি অন্য কোনও কারণ? চলুন খতিয়ে দেখা যাক আর্জেন্টিনার হারের পাঁচ কারণ।


অতিরিক্ত মেসি নির্ভরতাঃ
এখনও এই দল মেসির উপরেই নির্ভরশীল। আগের ম্যাচগুলিতে কঠিন পরিস্থিতি থেকে মেসি দলকে টেনে তুলেছিলেন। গোল করেছিলেন।
করিয়েছিলেন। কিন্তু এ ম্যাচে পারেননি। কার্যত দর্শকের ভূমিকায় দেখা গিয়েছে তাকে। মেসি আটকে যেতে আটকে গিয়েছে আর্জেন্টিনা।


স্পেনের শক্তিশালী মাঝমাঠঃ গোটা বিশ্বকাপ জুড়ে ফুল ফুটিয়েছে স্পেনের মাঝমাঠ। ফাইনালেও সেই ছবিই দেখা গিয়েছে। বলের দখল তাদের পায়েই ছিল। তারা নিজেদের ছন্দে খেলা চালিয়েছে। আক্রমণে উঠেছে। গোটা ম্যাচ জুড়ে স্পেনকে তাড়া করে গিয়েছে আর্জেন্টিনা। মাঝমাঠের দখল নিতে পারেনি তারা।


ফের্নান্দেজের লাল কার্ডঃ একজন কম নিয়েও ১১ বনাম ১১ জনের যুদ্ধে লড়াই করছিল আর্জেন্টিনা। কিন্তু এঞ্জো ফের্নান্দেজের লাল কার্ড দেখার পর আর কিছু করার ছিল না তাদের। ১০ জন নিয়ে এ স্পেনকে সামলানো অসম্ভব ছিল। সেটাই হয়েছে।


লিসান্দ্রো মার্তিনেজের চোটঃ
বিশ্বকাপের শুরু থেকে আর্জেন্টিনার রক্ষণকে সামলাচ্ছিলেন লিসান্দ্রো। আবার আক্রমণেও সাহায্য করেছিলেন। কিন্তু এ ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়ে প্রথমার্ধে উঠে যেতে বাধ্য হন তিনি। লিসান্দ্রো উঠে যাওয়ায় আর্জেন্টিনার রক্ষণ আরও দুর্বল হয়ে পড়ে।


স্কালোনির রক্ষণাত্মক মানসিকতাঃ
গোটা বিশ্বকাপ জুড়ে স্কালোনির এ রক্ষণাত্মক মানসিকতার সমালোচনা হয়েছে। খেলার গতি কমিয়ে, অযথা ফাউল করে খেলার ছন্দ নষ্ট করেছেন তার ফুটবলারেরা। ফাইনালেও রক্ষণাত্মক মানসিকতার বাইরে বার হতে পারলেন না তিনি। অথচ, আর্জেন্টিনা আক্রমণ করলে কতটা ভয়ঙ্কর তা আগের ম্যাচে দেখা গিয়েছে। কিন্তু ফাইনাল স্কালোনির পরিকল্পনা ডুবিয়ে দিল দলকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles