২০২৬ বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার তারকা ফুটবলারের অকাল মৃত্যু!

চলতি বিশ্বকাপের মাঝেই দক্ষিণ আফ্রিকার ফুটবলে নেমে এসেছে গভীর শোক। মাত্র ২৫ বছর বয়সে মারা গেছেন জাতীয় দলের মিডফিল্ডার জেইডেন অ্যাডামস। তার মৃত্যুতে শোকস্তব্ধ দক্ষিণ আফ্রিকার ফুটবল অঙ্গন।
মামেলোদি সানডাউন্সের এই তারকা মিডফিল্ডার চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।

মেক্সিকো ও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে জায়গা পেয়েছিলেন তিনি। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শেষ ১০ মিনিট মাঠেও নেমেছিলেন। কানাডার বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে অবশ্য তাকে বেঞ্চে বসেই কাটাতে হয়।

বিশ্বকাপের অভিজ্ঞতাও অ্যাডামসের জন্য ছিল আবেগঘন। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচের আগের দিনই তিনি হারিয়েছিলেন নিজের দাদিকে। ব্যক্তিগত সেই শোক সামলে এরপরও দলের সঙ্গে ছিলেন এই মিডফিল্ডার।

স্টেলেনবশ এফসির একাডেমি থেকে উঠে আসা অ্যাডামস ২০২৫ সালের জানুয়ারিতে যোগ দেন মামেলোদি সানডাউন্সে। ২০২২ সালে মোজাম্বিকের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার জার্সিতে অভিষেক হওয়ার পর জাতীয় দলের হয়ে ১৫টি ম্যাচ খেলেন তিনি। দেশের হয়ে তার করা দুটি গোলই এসেছিল ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, কেপটাউনের কেন্দ্রীয় এলাকা স্কটসচেকলুফের একটি বাড়ি থেকে ২৫ বছর বয়সী  এই তারকা ফুটবলারের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। পরিবারের পক্ষ থেকেও স্থানীয় গণমাধ্যমে অ্যাডামসের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles