ইনডোরে এসি ও দীর্ঘমেয়াদী কোচ পাচ্ছে ব্যাডিমিন্টন ফেডারেশন

১ম বিভাগ ব্যাডমিন্টনের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১ম বিভাগ ব্যাডমিন্টনের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১ বছর পর শুরু হলো ১ম বিভাগ ব্যাডমিন্টন

সকাল ৮ টা থেকে পরিপূর্ণ সাজে সজ্জিত ছিল শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়াম। উপলক্ষ্য দীর্ঘ ১১ বছর শুরু হচ্ছে প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগের উদ্বোধন। অতিথিরা “সুটেড-বুটেড” হয়ে এসেছেন। জৈষ্ঠের গরমে অপেক্ষা করতে করতে একেকজন ঘেমে নেয়ে একাকার। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল যখন ইনডোরে ঢুকলেন, তখন বেলা প্রায় ১২ টা। পাতলা একটা ফুল স্লিভস শাট পরলেও পরে গরমের চোটে হাতা পর্যন্ত গুটিয়ে নিতে বাধ্য হন।

অংশগ্রহণকারী দলের খেলোয়াড় ও কর্মকর্তারা

মন্ত্রীকে কেউ বলতে হয়নি। নিজে নিজেই উপলব্ধি করলেন এই গরমে শাটলাররা কিভাবে খেলে। ব্যাডমিন্টনের কর্তারা চাওয়ার আগেই মন্ত্রী মহোদয় ক্রীড়া সচিবকে নিদের্শ দিলেন ইনডোরকে শীতাতপ নিয়ন্ত্রিত করার। তাঁর নিজ বক্তব্যের আগেই প্রশংসায় ভেসেছেন ক্রীড়াঙ্গনের দু:খ বুঝতে পারা খেলার মাঠ থেকে সংসদে যাওয়া আমিনুল হক।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে বর্তমান সরকার সকল প্রকার ইনডোর ও আউটডোর গেমসকে সমান গুরুত্ব দিচ্ছে। এরই ধারাবাহিকতায় রাজধানীর পল্টনস্থ শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ ২০২৬ এর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।

তিনি জানান, ‘ইতোমধ্যে ২৮টি ফেডারেশনের ৩০০ জন খেলোয়াড়কে মাসিক এক লক্ষ টাকা হারে বেতন কাঠামোর আওতায় আনা হয়েছে। ২ মে থেকে শুরু হওয়া ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিতে আটটি বিভাগের মধ্যে ব্যাডমিন্টনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে, যা তৃণমূল থেকে দক্ষ শাটলার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চলতি বছরেই ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণের কাজ শুরু হবে, যেগুলোতে অত্যাধুনিক ইনডোর স্টেডিয়ামের সুবিধা থাকবে।’

ফেডারেশনের আরেকটি দাবী ছিল আন্তর্জাতিক অঙ্গনে ভালো ফলাফলের লক্ষ্যে একজন বিদেশী কোচকে কমপক্ষে দুই বছরের জন্য নিয়োগ দেয়ার। অতি সহজে এবং কোনরকম কালক্ষেপন না করে দুই বছরের মেয়াদী বিদেশি কোচ নিয়োগের জন্য ফেডারেশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

Exit mobile version