দুষ্কৃতকারীদের হামলায় নিহত উগান্ডার জাতীয় দলের অধিনায়ক ডেভিড ওওরি

উগান্ডার জাতীয় ফুটবল দলের অধিনায়ক ডেভিড ওওরি দুষ্কৃতকারীদের হামলায় নিহত হয়েছেন। রাজধানী কাম্পালার মাকিন্দিয়ে এলাকায় নিজ বাড়ির সামনে তাকে পিটিয়ে হত্যা করা হয়। পরে হামলাকারীরা তার ব্যক্তিগত জিনিসপত্র লুট করে পালিয়ে যায়।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে ২৭ বছর বয়সী এই ফুটবলারের ওপর হামলার ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রাস্তার পাথর দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকেই তার মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

ডেভিড ওওরি উগান্ডার ঘরোয়া ফুটবলের অন্যতম সফল ক্লাব স্পোর্টস ভিলার অধিনায়ক ছিলেন। পাশাপাশি জাতীয় দলের নেতৃত্বও দিচ্ছিলেন তিনি। তার আকস্মিক মৃত্যুতে উগান্ডার ফুটবলাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দেশটির ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তিরা ওওরির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তার মৃত্যু উগান্ডার ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles