মিসরে আইনি জটিলতায় সালাহ, ৬ সেপ্টেম্বর আদালতে হাজিরার নির্দেশ

মিসরে আইনি জটিলতায় পড়েছেন ফুটবল তারকা মোহাম্মদ সালাহ। পারিশ্রমিক সংক্রান্ত একটি মামলায় আগামী ৬ সেপ্টেম্বর তাকে আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেদিন মামলায় তাকে ‘চূড়ান্ত শপথ’ নিতে হবে।

গোল ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, নিউ কায়রো কোর্ট অব ফার্স্ট ইন্সট্যান্সের দেওয়ানি শাখা সালাহকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। মামলাটির নম্বর ৭৮২৬/২০২৫। আইনজীবী আমর মোরসি আবদেল তাওয়াব সালাহর বিরুদ্ধে মামলাটি করেছেন।

মামলার মূল বিষয় পারিশ্রমিক। বাদী আইনজীবীর দাবি, কয়েক বছর ধরে সালাহর হয়ে তিনি আইনি, প্রশাসনিক ও পরামর্শমূলক বিভিন্ন কাজ করেছেন। আদালতের নথিপত্র সংক্রান্ত কাজও করেছেন তিনি। এসব কাজের বিনিময়ে তার কিছু অর্থ পাওনা রয়েছে বলে দাবি আমর মোরসির।

তবে সেই দাবি অস্বীকার করেছেন সালাহ। মিসরীয় ফরোয়ার্ডের বক্তব্য, মামলায় উল্লেখ করা আইনি ও প্রশাসনিক কাজগুলো ওই আইনজীবী করেননি। তাই এসব কাজের জন্য তার কোনো পারিশ্রমিকও পাওনা নেই।

এই অস্বীকারের বিষয়টি নিষ্পত্তি করতেই সালাহকে ‘চূড়ান্ত শপথ’ নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
গোল ডটকম জানিয়েছে, সালাহ আদালতে হাজির হয়ে শপথ নিতে অস্বীকৃতি জানালে, কিংবা আদালতে হাজির না হওয়ার গ্রহণযোগ্য আইনি কারণ দেখাতে ব্যর্থ হলে, তাকে শপথ নিতে অস্বীকৃতি জানিয়েছেন বলে গণ্য করা হতে পারে।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles