ইংলিশ প্রিমিয়ার লিগের শুরুতেই হোঁচট খেলো লিভারপুল। রবিবার রাতে অ্যাওয়ে ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের কাছে হার থেকে কোনোমতে রক্ষা পেয়েছে। ২-২ গোলে ড্র করা ম্যাচে তারা শেষ গোলটি পায় ইনজুরি সময়ের নবম মিনিটে।
এদিকে নতুন কোচ এনজো মায়ামির যুগের শুরুটা জয় দিয়েই করল ম্যানচেস্টার সিটি। বোর্নমাউথের বিপক্ষে হারের মুখে থাকা ম্যাচে শেষ দিকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলের নাটকীয় জয় পেয়েছে সিটিজেনরা। যোগ করা সময়ে জোসকো গাভারদিওলের গোলে নিশ্চিত হয় স্বাগতিকদের জয়।
নিজেদের মাঠের খেলায় ম্যাচের শুরুতেই লিভারপুলকে চমকে দিয়েছিল নিউক্যাসল ইউনাইটেড। ম্যাচের পঞ্চম মিনিটে গোল করে এগিয়ে যায় তারা। বিরতির আগে এ গোল পরিশোধ করতে পারেনি ম্যানসিটি। গোল হজমের ৫০ মিনিট পর কোডি গাকপো গোল পরিশোধ করে ম্যানসিটিকে খেলায় ফেরান। কিন্তু তাদের এ স্বস্তি মোটেও স্থায়ী হয়নি। দুই মিনিট পর জো উইলক গোল করে আবার নিউক্যাসলকে এগিয়ে নেন। উইলকের এ গোল ম্যানসিটির গলার কাঁটা হয়ে উঠেছিল। শেষ পর্যন্ত ডোমিনিকের গোলে হার এড়ায় লিভারপুল।
এদিকে পেপ গার্দিওলার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রিমিয়ার লিগে এটি ছিল মায়ামির প্রথম ম্যাচ। ইত্তিহাদ স্টেডিয়ামে নিজের প্রথম ঘরের ম্যাচে শেষ পর্যন্ত স্বস্তির জয় পেয়েছেন ইতালিয়ান কোচ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সিটি। আর্লিং হালান্ড ও ফিল ফোডেনের সামনে সুযোগ এলেও গোলের দেখা মিলছিল না। সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করেন হালান্ড। নিখুঁত ক্রস থেকে প্রায় ফাঁকা গোল পেয়েও ঠিকমতো বলের সঙ্গে সংযোগ করতে পারেননি নরওয়েজিয়ান তারকা।
সেই সুযোগ নষ্টের মূল্য দিতে হয় সিটিকে। রায়ানের তৈরি করা আক্রমণ থেকে ইভানিলসনের ক্রস পেয়ে দূরের পোস্টে সহজেই বল জালে পাঠান মার্কাস ট্যাভার্নিয়ার। পিছিয়ে পড়ে ম্যানচেস্টার সিটি।

বিরতির আগে ও পরে একের পর এক আক্রমণ চালিয়েও বোর্নমাউথের গোলরক্ষক জর্জে পেত্রোভিচকে পরাস্ত করতে পারেনি সিটি। হালান্ড, ফোডেনসহ একাধিক খেলোয়াড় সুযোগ পেয়েও ব্যর্থ হন। ফলে হতাশা বাড়তে থাকে। অবশেষে ৮৪ মিনিটে সমতা ফেরে। কর্নার থেকে রায়ান শেরকির বল ধরে হেডে গোল করেন সেন্ট্রাল মিডফিল্ডে খেলতে নামা মার্ক গুয়েহি। গোলটি সিটিকে ম্যাচে নতুন প্রাণ দেয়।
সমতা ফেরার পর জয় ছিনিয়ে নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। ততক্ষণে অবশ্য নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ। ইনজুরি সময়ের খেলা শুরু হতেই গোলের দেখা পায় শিরোপা প্রত্যাশী দলটি। যোগ করা সময়ে শেরকির পাস থেকে বল জালে পাঠান গাভারদিওল। তখনই ম্যানসিটি সমর্থকরা আনন্দে মেতে ওঠে। প্রথমে অফসাইডের কারণে গোলটি বাতিল করা হলেও ভিএআর পর্যালোচনার পর গোলের স্বীকৃতি দেন রেফারি।
ইত্তিহাদজুড়ে তখন উল্লাস। নাটকীয় শেষ মুহূর্তের জয়ে তিন পয়েন্ট নিয়ে নতুন যুগের শুরু করল ম্যানচেস্টার সিটি। এদিকে ব্রাইটন ও হোভ আলবিয়ন ৪-০ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলাকে। পয়েন্ট টেবিলেও তারা নেতৃত্ব দিচ্ছে।


