‘এটা দিনের আলোয় ডাকাতি’ হোসে মরিনহো

বিশ্বকাপে মিসরের গোল বাতিল নিয়ে মরিনহোর ক্ষোভ, ‘এটা দিনের আলোয় ডাকাতি’। মিসরের বাতিল হওয়া গোল, ভিএআর বিতর্ক এবং হোসে মরিনহোর মন্তব্য ঘিরে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচের আলোচনা এখনও থামেনি। আর্জেন্টিনার বিপক্ষে মিসরের গোল বাতিলের সিদ্ধান্তকে ঘিরে ফুটবল বিশ্বে চলছে তীব্র বিতর্ক। এবার সেই বিতর্কে সরব হয়েছেন পর্তুগিজ কিংবদন্তি কোচ হোসে মরিনহো।

ম্যাচের ৫৮তম মিনিটে মোস্তফা জিকো দুর্দান্ত এক গোল করে মিসরকে সমতায় ফেরানোর আশা জাগান। তবে ভিএআর পর্যালোচনার পর রেফারি গোলটি বাতিল করেন। রিপ্লেতে দেখা যায়, গোলের বিল্ডআপে মারওয়ান আত্তিয়ার সঙ্গে আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজের সংঘর্ষকে ফাউল হিসেবে বিবেচনা করা হয়। এরপরই গোলটি বাতিলের সিদ্ধান্ত আসে।

এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে মরিনহো বলেন, ‘এটা দিনের আলোয় ডাকাতি। যদি ফাউলই হয়ে থাকে, তাহলে সঙ্গে সঙ্গে খেলা থামানো উচিত ছিল। গোল হওয়ার পর আবার ফিরে গিয়ে সেটি বাতিল করা ফুটবলের জন্য ভালো বার্তা নয়।”

শুধু এই একটি সিদ্ধান্ত নয়, পুরো ম্যাচে ভিএআরের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মরিনহো। তাঁর দাবি, আর্জেন্টিনার প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্ত খুঁটিয়ে দেখা হলেও মিসরের ক্ষেত্রে একই ধরনের মূল্যায়ন করা হয়নি। এমনকি তিনি মন্তব্য করেন, ‘আর্জেন্টিনাকে হারাতে হলে শুধু মাঠের ১১ জন ফুটবলার নয়, বাঁশি ও ভিএআরকেও হারাতে হয়।’

তবে মরিনহোর সঙ্গে একমত নন সবাই। ব্রাজিলের সাবেক আন্তর্জাতিক রেফারি ও বিশ্লেষক পিসি অলিভেইরার মতে, গোলের আগে মারওয়ান আত্তিয়ার ফাউল ছিল স্পষ্ট। তাই ভিএআরের হস্তক্ষেপ এবং গোল বাতিল-দুটিই ফুটবলের আইন অনুযায়ী সঠিক সিদ্ধান্ত।

শেষ পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থেকেও লিওনেল মেসির নেতৃত্বে ৩-২ ব্যবধানে নাটকীয় জয় তুলে নিয়ে কোয়ার্টার-ফাইনালে জায়গা নিশ্চিত করে আর্জেন্টিনা। তবে ম্যাচের ফলের চেয়ে মিসরের বাতিল হওয়া গোল, ভিএআর বিতর্ক এবং মরিনহোর কঠোর মন্তব্যই এখন ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দু।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles