ফ্রান্সের বিশ্বকাপ দল ঘোষণা

বিশ্বকাপ ফুটবলের বর্তমান রানার্স আপ ফ্রান্স ২০২৬ সালের বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। বৃহষ্পতিবার রাতে কোচ দিদিয়ের দেশমের ঘোষিত দলে একটাই চমক। রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড় এদুয়ার্দো কামাভিঙ্গার জায়গা হয়নি চূড়ান্ত দলে। কামাভিঙ্গা ছাড়া নামী সব খেলোয়াড় যাচ্ছেন বিশ্বকাপ পুনরুদ্ধারের মিশনে।

আগামী ১১ জুন ২০২৬ সালের বিশ্বকাপের চূড়ান্ত লড়াই শুরু হবে। এবারের বিশ্বকাপের আয়োজক হিসেবে রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ২০১৮ সালের চ্যাম্পিয়ন দলটি এবারের আসরেও ফেভারিট। তৃতীয় শিরোপার খোঁজে লড়াইয়ে নামবে দলটি।

সর্বশেষ বিশ্বকাপ দলে ছিলেন কামাভিঙ্গা। আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন। তাকে দল থেকে বাদ দেওয়ার কারণ হিসেবে দিদিয়ের দেশম বলেন, এটা তার জন্য একটা কঠিন মৌসুম ছিল। সে কম খেলেছে, চোটেও পড়েছে। খুব অল্প বয়সে সে আমাদের দলে এসেছিল। এখনো সে তরুণ খেলোয়াড়। তার সামনে আরও সুযোগ আসবে।

দলের ভারসাম্যের কারণে কামাভিঙ্গাকে বাদ দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে জানিয়ে দেশম আরও বলেন, আমাকে তো কিছু কঠিন সিদ্ধান্ত নিতেই হয়। দল গঠনে রক্ষণভাগ, আক্রমণভাগ আর মাঝমাঠে- সব জায়গায় ভারসাম্য রাখতে হয়। আমি বুঝতে পারছি আমার এ মন সিদ্ধান্তে সে হতাশ হয়েছে।

দিদিয়ের দেশম

পিএসজি গোলরক্ষক লুকাস শেভালিয়েরও জায়গা পাননি বিশ্বকাপ দলে। তিনি যে দলে থাকছেন না তা আগেই বোঝা গিয়েছিল। এরই মধ্যে পিএসজিতে রুশ গোলরক্ষক মাতেভি সাফোনোভের কাছে শুরু একাদশে জায়গা হারিয়েছেন। টানা কয়েকটা ম্যাচই তাকে মাঠের বাইরে বসে থাকতে হয়েছে।

তবে আক্রমণভাগে দারুণ সব খেলোয়াড় পেয়েছেন দেশ। আছেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের হয়ে সর্বাধিক গোল করেছেন এ মৌসুমে। আছেন ব্যালন ডি অর জয়ী উসমান দেম্বেলে। তরুণ তুর্কি দেজিয়ে দুয়ে। মাইকেল ওলিসে, রায়ান চেরকি ও ম্যাগনেস অ্যাকালিউসের মতো তারকারা।

২০২৬ বিশ্বকাপে ফ্রান্স স্কোয়াড:

গোলরক্ষক: মাইক মাইনিয়ঁ, ব্রিস সাম্বা, রবিন রিসার।

রক্ষণভাগ: লুকা দিনিয়ে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, হুলেস কুন্দে, ম্যাক্সাঁস লাক্রোয়া, উইলিয়াম সালিবা ও দায়োত উপামেকানো।

মিডফিল্ডার: এনগোলো কান্তে, মানু কোনো, আদ্রিয়াঁ রাবিও, অরেলিয়াঁ চুয়ামেনি ও ওয়ারেন জায়ারে-এমেরি।

আক্রমণভাগ: ম্যাগনেস আকালিউশ, ব্র্যাডলি বারকোলা, রায়ান শেরকি, উসমান দেম্বেলে, দেজিরে দুয়ে, জ্যঁ-ফিলিপ মাতেতা, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে ও মার্কোস থুরাম।

Exit mobile version