আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে সেরা পাঁচের লক্ষ্য বাংলাদেশের

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে সেরা পাঁচের লক্ষ্য বাংলাদেশের

সাদা বলের ব্যস্ততা কাটিয়ে এবার মিশন লাল বল!

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে সেরা পাঁচের লক্ষ্য বাংলাদেশের এমন আশার কথা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চলতি বছরে বাংলাদেশ দল একের পর এক সাদা বলের সিরিজ খেলেছে। এবার প্রথমবারের মতো লাল বলের ক্রিকেটে নামতে যাচ্ছেন নাজমুল হোসেন শান্তরা।

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে বাংলাদেশ দল প্রবেশ করতে যাচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে। দলনেতা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে শীর্ষ পাঁচে থাকতে চান তারা।

প্রথম টেস্টের আগে আজ বৃহস্পতিবার মিরপুরে সংবাদ সম্মেলনে শান্ত বলেন,

খুবই গুরুত্বপূর্ণ। গত দুই বছর আমরা ভালো খেলেছি। ৭ নম্বরে শেষ করেছি। ধীরে ধীরে এই জায়গায় উন্নতি হচ্ছে যেটা আগে হয়নি। এটা ভালো অর্জন। এবার লক্ষ্য থাকবে আরও ভালো করার। চার বা পাঁচে থাকতে পারলে খুবই ভালো লাগবে।

অবশ্য এই কাজটা সহজ নয় মানছেন শান্তও, ‘চ্যালেঞ্জ আছে। বেশ কিছু অ্যাওয়ে ট্যুর আছে। যা আমাদের জন্য নতুন হবে। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সফর আছে। হোম সিরিজ খুব গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষের শক্তি অনুযায়ী আমরা উইকেট ও কন্ডিশন তৈরির চেষ্টা করব। দল এখন ভারসাম্যপূর্ণ অবস্থায় আছে।

এছাড়া টেস্টে অধিনায়ক শান্ত আরও বলেন,

অবশ্যই, পেস বোলাররা সহায়তা করবে। স্কিলের দিক থেকে ওরা অনেক উন্নতি করেছে। যেকোনো কন্ডিশনে এখন ভালো বল করছে। বিশেষ করে সাদা বলে। ক্যাপ্টেন হিসেবে চাইবো হোম ম্যাচ জিততে। আর ব্যাটার হিসেবে প্রথম ইনিংসে সবসময় ভালো করতে চাই। চ্যালেঞ্জটা ঠিকভাবে নিতে পারলে এই চক্র আরও ভালো যাবে।

Exit mobile version