পাকিস্তানের বিপক্ষে মিরপুরে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ টাইগাররা। বাংলাদেশের দেওয়া ২৬৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে বিপদে পাকিস্তান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২১ রানে ৫ উইকেট হারিয়েছে পাকিস্তান। জিততে বাংলাদেশের চার আর ৫ উইকেট।
এর আগে লাঞ্চের আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই এক উইকেট হারায় পাকিস্তান। শুরুতে আক্রমনে এসে উইকেট তুলে নেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। ওভারের শেষ বলে তাসকিনের বলে বিদায় নেন ইমাম উল হক। ২ রানে লিটনের হাতে ক্যাচ দেন তিনি। লাঞ্চ বিরতিতে ৪ ওভারে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৬ রান।
লাঞ্চ বিরতির পর ব্যাটিংয়ে নেমে বেশ ভালো জবাব দিচ্ছে সফরকারীরা। দ্বিতীয় সেশনে বিদায় নেন আজান ১৫ ও শান মাসুদ ২ রানে। এরপর আব্দুল্লাকে ফিরিয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ। ১১৩ বলে ১১ বাউন্ডারিতে ৬৬ রান করেন তিনি। পাকিস্তানের রান ৪ উইকেটে ১১৯। এক ওভার পরে সালমান আঘাকে বিদায় করেন তাসকিন আহমেদ। তিনি ২৬ রান করে সাদমানের হাতে ক্যাচ দেন।
মিরপুরে টেস্টের শেষ দিনে লাঞ্চের আগেই পাকিস্তানকে ২৬৮ রানের টার্গেট দেয় টাইগাররা। টেস্টের শেষ ইনিংসে এতো রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে মিরপুরে জয়ের রেকর্ড নেই। এর আগে মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে চতুর্থ দিন শেষে ১৭৯ রানের লিড নিয়ে শেষ দিনে ব্যাংটিংয়ে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। ফলে বাংলাদেশের লিড দাঁড়ায় ২৬৭ রান।
চতুর্থ দিনের খেলা শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫০.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে স্বাগতিকরা। নাজমুল হোসেন শান্ত ৫৮ ও মুশফিকুর রহিম ১৬ রান নিয়ে সকালে ব্যাটিং শুরু করেছিল। ব্যাটিংয়ে নেমে দিনের শুরুতেই ২২ রান করে বিদায় নেন মুশফিক। হাসান আলীর বলে শান মাসুদের হাতে ক্যাচ দেন তিনি। এরপর লিটন দাস ১১ রান করে বিদায় নেন শাহীনের বলে।
শান্তর আক্ষেপে থামল বাংলাদেশ
তবে সেঞ্চুরির অপেক্ষায় থাকা নাজমুল হোসেন শান্ত নিজের ভুলে বিদায় নেন। মাত্র ১৩ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন তিনি। ১৫০ বলে সাত বাউন্ডারিতে ৮৭ রান করে নোমান আলীর বলে এলিবিডাব্লিউর ফাঁদে পড়েন। এরপর পেসার তাসকিন আহমেদ ব্যাটিংয়ে নেমে ৫ বলে একটি করে চার ও ছক্কায় ১১ রান করে বিদায় নেন হাসান আলীর বলে। তবে এবাদত হোসেন ৪ রান করে অপরাজিত থাকেন। দ্বিতীয় ইনিংসের পাকিস্তানের পক্ষে হাসান হাসান ও নোমান নেন তিনটি করে উইকেট।
এর আগে মিরপুরে নিজেদের প্রথম ইনিংসে শান্তর সেঞ্চুরি এছাড়া মুমিনুল ও মুশফিকের ফিফটিতে ৪১৩ রান তোলে বাংলাদেশ। জবাবে পাকিস্তান আজানের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৮৬ রানে থামে। ফলে প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭ রানে লিড পায়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















