বাংলাদেশের জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টে এগোল ভারত

বাংলাদেশের জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এগোল ভারত

বাংলাদেশের জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এগোল ভারত । পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ১০৪ রানের জয়ে শুধু বাংলাদেশই নয়, লাভ হয়েছে ভারতেরও। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠেছে ভারত। পাকিস্তান নেমে গেছে সাত নম্বরে, আর বাংলাদেশ আট থেকে উঠে এসেছে ছয়ে।

পয়েন্ট টেবিলের শীর্ষে আছে অস্ট্রেলিয়া। আট টেস্টে প্যাট কামিন্সদের পয়েন্ট শতাংশ ৮৭.৫০। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড, তিন টেস্ট শেষে তাদের পয়েন্ট ৭৭.৭৮ শতাংশ। তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা, চার টেস্টে তাদের পয়েন্ট ৭৫ শতাংশ।

চতুর্থ স্থানে রয়েছে শ্রীলঙ্কা। দুটি টেস্ট খেলে তাদের পয়েন্ট ৬৬.৬৭ শতাংশ। শ্রীলঙ্কার পরই ভারত। নয় টেস্ট শেষে শুভমান গিলদের পয়েন্ট ৪৮.১৫ শতাংশ। পাকিস্তানের বিপক্ষে জয়ের পর বাংলাদেশের পয়েন্ট ৪৪.৪৪ শতাংশে পৌঁছে ছয়ে উঠেছে নাজমুল হোসেন শান্তদের দল।

পাকিস্তান এখন সাতে নেমে গেছে। তিন টেস্ট খেলে শান মাসুদের দলের পয়েন্ট ৩৩.৩৩ শতাংশ। বাংলাদেশের জয়ে এক ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমেছে ইংল্যান্ড। বেন স্টোকসের দল ১০ টেস্টে পেয়েছে ৩১.৬৭ শতাংশ পয়েন্ট। নবম স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ, আট টেস্টে তাদের পয়েন্ট ৪.১৭ শতাংশ।

টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রতি জয়ের জন্য ১২ পয়েন্ট বরাদ্দ থাকে। ড্র হলে দুই দল ৪ পয়েন্ট করে পায়। প্রাপ্ত পয়েন্টকে সম্ভাব্য সর্বোচ্চ পয়েন্ট দিয়ে ভাগ করেই নির্ধারণ করা হয় পয়েন্ট শতাংশ।

Exit mobile version