সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপ প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে যেদিন ৩-০ গোলে হেরে গিয়েছিল সেদিনও বুঝেছিলাম যে এই মালদ্বীপ আর দুবারের সাফ চ্যাম্পিয়ন মালদ্বীপ এক মালদ্বীপ নয়। তার ব্যতিক্রম হয়নি আজ গ্রুপ ‘বি’-র গুরুত্বপূর্ণ ম্যাচেও, ভারতের কাছে মালদ্বীপ ১-০ গোলে পরাজিত হয়ে সাফের দর্শকে পরিনত হয়েছে আর ভারত উঠে গেছে সেমিফানালে।
বর্তমান চ্যাম্পিয়ন ভারত পাকিস্তানকে ৩-২ গোলে পরাজিত করে আগেই কাজটা সেরে রেখেছিল অর্ধেক আজ খেলার ৩৮ মিনিটে মালদ্বীপের ডিফেন্ডার বল ক্লিয়ার করতে গিয়ে অফ ব্যালেন্স হয়ে পড়ে গেলে সেই সুযোগে বল নিয়ে পেনাল্টি এরিয়ার মধ্যে ঢুকে পড়েন ভারতের আব্দুল বারেহ্, মালদ্বীপের দুজন ডিফেন্ডার দুদিক থেকে ট্যাকেল করার চেস্টা করতে গিয়ে ফাউল করলে রেফারি পেনাল্টি দেন আর সেই সুযোগ কাজে লাগিয়ে প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২ গোল করা সুহেল আহমদ ভাট বল জালে জাড়িয়ে ভারতকে এগিয়ে দেন যা ম্যাচের একমাত্র গোল হয়েই থেকেছে শেষ পযন্ত।

সাফ টুর্নামেন্টের ৯ বারের চ্যাম্পিয়ন ভারত দশম শিরোপা জয়ের লক্ষ্যে এই জয়ের মাধ্যমে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। বি গ্রুপের অপর দল পাকিস্তান ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে। বাংলাদেশ আজ রাত ৮ টার ম্যাচে যদি শ্রীলংকাকে হারায় অথবা ড্র করে তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সিমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে খেলবে।
নিজেদের শেষ ম্যাচে ভারত ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকলেও গোলের করিডোর উন্মোচন করতে পারছিল না। অবশেষ স্পট কিকের গোল ভারতের জন্য আশির্বাদ হয়ে আসে যা ভারতকে রক্ষা করেছে ড্র বা হার থেকে।
মালদ্বীপ বিরতির পর সমতায় ফিরতে কয়েকজন খেলোয়াড় পরিবর্তন করে বিশেষ করে ৯ নম্বার জাকি, আলী হামদান, মুঝধান হাসান, এবং লুথ আব্দুল্লাহকে দিয়ে গোলের জন্য রিয়া হয়ে ওঠে, কিন্তু কিছুতেই গোলের দেখা পায়নি। লুথ আব্দুল্লাহ এবং আলী হামদান নিজের পজিশন বার বার পরিবর্তন করেও গোল করতে ব্যর্থ হন। দ্বিতীয়ার্ধে মালদ্বীপের আক্রমন গুলো বেশ জোরালো হলেও ভারতের রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয় মালদ্বীপের অ্যাটাকাররা। ম্যাচের শেষ মুহূর্তে, যোগ করা সময়ে মালদ্বীপের জাকি ওয়ান টু ওয়ান থেকে কাছের পোস্টে শট নিলে অসাধারণ দক্ষতায় রুখে দেন ভারতীয় গোলরক্ষক প্রিয়াংশ দুবে তারপরই মালদ্বীপের সমস্ত আশা শেষ হয়ে যায়।
বাকি কয়েক মিনিট ভারত রক্ষণভাগে আর সুযোগ দেয়নি মালদ্বীপকে আর তাতেই মালদ্বীপ এবার সাফের ২ ম্যাচে কোন গোল না করে ৪ গোল হজম করে বিদায় নেয়।


