সেরি আতে দুঃশ্চিন্তামুক্তভাবে শিরোপার দিকে এগিয়ে চলেছে ইন্টার মিলান । রবিবার রাতে অ্যাওয়েতে তারা ক্রিমোনিজকে ২-০ গোলে হারিয়েছে। লাউতারো মার্টিনেজ ও পিওতর জিয়েলিনস্কি গোল করেছেন।
ইন্টার মিলান দুটো গোলই পায় প্রথমার্ধে। ১৬ মিনিটে তাদের পাওয়া প্রথম গোলের মালিক লাউতারো মার্টিনেজ। এ গোলের মাঝ দিয়ে লাউতারো ক্লাবের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে আরো একটু এগিয়ে গেলেন। এদিন ১৭০তম গোল করেছেন তিনি।
ইন্টার মিলানের হয়ে সর্বাধিক গোল করা শীর্ষ দশজনের মধ্যে দ্বিতীয় বিদেশি তিনি। অন্যজন মাওরো ইকার্দি। তিনি আর্জেন্টাইন। ১৭০ গোল নিয়ে লাউতারো বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে। তার ওপরে থাকা গুইসেপ্পি মেজার গোল ২৮৭। দ্বিতীয় স্থানে রয়েছেন আলেসান্দ্রো আলতোবেলি। তার গোল ২০৯টি। তৃতীয় স্থানে আছেন রবার্তো বোনিনসেঙ্গা, ১৭১ গোল তার। ফলে আর দুটো গোল পেলেই লাউতারো তৃতীয় স্থানে উঠে আসবেন।
এ জয়ের ফলে ইন্টার মিলানের সংগ্রহ ২৩ ম্যাচ শেষে ৫৫। এসি মিলান রয়েছে দ্বিতীয় স্থানে। তাদের ২২ ম্যাচে ৪৭। ফলে এ সময়ে ইন্টার মিলানের জন্য আতঙ্ক হওয়ার জন্য আশপাশে কেউ নেই।
সেরি আ কাপ – পয়েন্ট তালিকার শীর্ষ পাঁচ দল
| # | দল | P | W | D | L | গোল ব্যবধান | গোল | সাম্প্রতিক ফর্ম | পয়েন্ট |
|---|---|---|---|---|---|---|---|---|---|
| 1 | ইন্টার মিলান | 23 | 18 | 1 | 4 | +33 | 52:19 | D W W W W | 55 |
| 2 | এসি মিলান | 22 | 13 | 8 | 1 | +18 | 35:17 | D D W W D | 47 |
| 3 | নাপোলি | 23 | 14 | 4 | 5 | +12 | 33:21 | D D W L W | 46 |
| 4 | জুভেন্টাস | 23 | 13 | 6 | 4 | +21 | 39:18 | W W L W W | 45 |
| 5 | রোমা | 22 | 14 | 1 | 7 | +14 | 27:13 | L W W W D | 43 |
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















