নক আউটে বেলজিয়াম ও মিশর অপেক্ষায় ইরান

ইরানের গোল

নিউজিল্যান্ডের বিপক্ষে গোল উৎসব করেছে বেলজিয়াম। শনিবার সকালে ভ্যানকুয়েভারে অনুষ্ঠিত ‘জি’ গ্রুপের শেষ ম্যাচে তারা নিউজিল্যান্ডকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে। এ জয়ে তারা পৌঁছে গেছে নক আউট। গ্রুপ থেকে মিসর আগেই শেষ বত্রিশে খেলা নিশ্চিত করেছে। ইতিহাস গড়ে তারা পৌঁছেছে নক আউট পর্বে। নক আউটে তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে। বেলজিয়ামের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। অপেক্ষায় থাকতে হচ্ছে ইরানকে।

মিসর ইরানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। ড্র’র ফলে ইরানের পরবর্তী রাউন্ডে খেলা অন্য গ্রুপের ফলাফলের ওপর নির্ভর করছে।

দ্বিতীয়ার্ধে বেলজিয়ামের গোল উৎসব

বেলজিয়ামের হয়ে গোল উৎসবে শামিল হয়েছিলেন লিন্দ্রো ট্রোসার্ড, কেভিন ডি ব্রুইন, রোমেলু লুকাকু ও অ্যালেক্সিস সায়েলেমেকার্স। ট্রোসার্ড করেন জোড়া গোল। বড় জয়ে বেলজিয়াম গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। তিন ম্যাচ থেকে তাদের পয়েন্ট ৫। মিসরেরও পয়েন্ট ৫। তবে গোল বন্যা বইয়ে দিয়ে মিসরকে গোল পার্থক্যে পেছনে ফেলে দিয়েছে বেলজিয়াম। ড্র করে ইরানের সংগ্রহ তিন পয়েন্ট।

বেলজিয়ামের গোল উৎসব

দূর্ভাগ্য ইরানের

ভাগ্য যেনো তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল। এমনিতেই রাজনৈতিভাবে শত্রু দেশ যুক্তরাষ্ট্রে খেলা হওয়ায় তাদের জন্য পদে পদে বাধা তৈরি হয়েছিল। ঠিকমতো অনুশীলনেও মনোযোগী হতে পারেনি। বিশ্রামে ঘাটতি ছিল। তারই ধারাবাহিকতা যেন মিসরের বিপক্ষে ম্যাচে একের পর এক হাজির হয়েছিল। ম্যাচের শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়ে। সমতা আনতে পাওয়া সবচেয়ে সহজ সুযোগ পেনাল্টিতে গোল করতে ব্যর্থতা। তার সঙ্গে যোগ হয়েছিল দুর্ভাগ্য।
ম্যাচের একেবারে শেষ মুহুর্তে তারা জয়সূচক গোল পেয়েছিল। সংবাদমাধ্যমে তাদেরকে জয়ী হিসেবে দেখানো শুরু হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত গোল পায়নি তারা। গোলটি অফসাইডের কারণে বাতিল হয়। গোলদাতার পায়ের হয়তো এক সেন্টিমিটার অংশ অফসাইডের ফাঁদে ধরা পড়েছিল। ইনজুরি সময়ের ঘটনা ছিল এটি। তারপরও একাধিক সুযোগ তৈরি হয়েছে। ছোটবক্সের ভেতর সুযোগ পেয়ে কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। হেড ক্রসবারে লেগে ফিরেছে। এত্তসব দুর্ভোগ না থাকলে নিশ্চিত জয় ছিল ইরানের।

ইরানকে এখন অপেক্ষায় থাকা ছাড়া উপায় নেই। গ্রুপে তারা তৃতীয় হয়েছে। কিন্তু পরিস্থিতি ততটা শক্তিশালী নয়। গ্রুপে তৃতীয় হয়ে এরই মধ্যে পাঁচটি দল নক আউটে পৌঁছেছে। আর সুযোগ পাবে তিন দল। এ মুহুর্তে ইরানের সঙ্গে এ সুযোগ গ্রহনের অপেক্ষায় রয়েছে ক্রোয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, আলজেরিয়া, স্কটল্যান্ড ও ডিআর কঙ্গো। এই দলগুলোর মধ্যে ইরান সবথেকে সুবিধাজনক অবস্থায় রয়েছে।

বেলজিয়ামের বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়েছিল নিউজিল্যান্ড। যার ফলে প্রথমার্ধে মাত্র একটি গোল পায় বেলজিয়াম। তবে দ্বিতীয়ার্ধে গোল উৎসব করে ইউরোপের দলটি। এ অর্ধে চার গোল হজম করে নিউজিল্যান্ড, একটি পরিশোধ করে।

Exit mobile version