ইরানের এই ম্যাচ নিয়ে জল কম ঘোলা হয়নি। একটু পরিস্কার করে বললে ম্যাচ নয়, ইরানকে নিয়ে জল ঘোলা কম হয়নি। আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকায় বিশ্বকাপে ইরানের খেলা হবে কিনা তা নিয়ে ছিল অনিশ্চয়তা। যুক্তরাষ্ট্রের ভিসা তারা পাবে কিনা তা নিয়ে ছিল চরম অনিশ্চয়তা। শুরুতে ভিসা নিয়ে জটিলতার কারণে ইরানের অনুশীলন ক্যাম্পের স্থান পরিবর্তন আনতে বাধ্য হয়। ইরানের পূর্ব নির্ধারিত অনুশীলনের স্থান যুক্তরাষ্ট্র হলেও তা মেক্সিকোতে সরিয়ে নিতে হয়। পরবর্তীতে দুই দেশের মধ্যে যুদ্ধ বিরতির আলোচনা সফল হওয়ায় ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে জটিলতা অনেকটাই দূর হয়। আগে গোল হজম করলেও সমতা নিয়েই তারা বিরতিতে যায়।
শুরুতেই গোল হজম
অনুশীলনের কিছুটা ঘাটতি নিয়ে ইরান প্রথম ম্যাচে মাঠে নামে। আর সেই সুযোগটা হয়তো নিয়ে নেয় নিউজিল্যান্ড। ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় নিউজিল্যান্ড। ম্যাচের সপ্তম মিনিটে দলীয় সমম্বয়ে গড়া দারুণ এক আক্রমণ থেকে গোল পায় নিউজিল্যান্ড। এলিজা জাস্ট করেন গোলটি।

পিছিয়ে পড়ার পর গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে ইরান। ২৪ মিনিটেই তারা পেতে পারতো সমতাসূচক গোলটি। কিন্তু দুর্ভাগ্য তাদের। ফরোয়ার্ড মেহদি তারেমির শট পোস্টে লেগে ফিরে আসলে হতাশ হতে হয় এশিয়ার প্রতিনিধিদের। কিন্তু যুদ্ধ যাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন তারা লড়াই ছাড়েনি। বুক চিতিয়ে লড়েছে। ৩২ মিনিটের সময় তার সুফলও তারা পেয়েছে। নিউজিল্যান্ডের বক্সে জটলার ভেতর থেকে চমৎকার শটে নিউজিল্যান্ডের গোলরক্ষককে পরাভূত করেন ইরানের রামিন রেজাইয়ান। খেলা ফিরে আসে ইরান।
অফসাইডে গোল বাতিল
বিরতির আগে আর একবার নিউজিল্যান্ডের জালে বল জড়িয়েছিল ইরান। গোল উৎসবেও মেতেছিল তারা। কিন্তু লাইন্সম্যানের পতাকা তাদের হতাশ করে। অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান। রেজাইয়েনের চমৎকার ফ্রি কিক থেকে দর্শনীয় হেড নিয়েছিলেন নেমাতি। তার হেড নিউজিল্যান্ডের গোলরক্ষককে কোনো সুযোগ না দিয়ে জালে আছড়ে পড়ে। কিন্তু অফসাইডের কারণে গোল বাতিল হয়। ১-১ গোলে সমতা নিয়ে বিরতিতে যায় উভয় দল।
‘জি’ গ্রুপের অন্য ম্যাচে বেলজিয়াম ১-১ গোলে মিসরের সঙ্গে ড্র করেছে। ম্যাচে দূর্ভাগ্য বলা যায় মিসরের। এগিয়ে তো তারা ছিলই, জয়ের সম্ভাবনাও তৈরি করেছিল। কিন্তু আত্মঘাতি গোলে জয় বঞ্চিত হয়েছে তারা। ফলে পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হচ্ছে মিসরকে। মিসর পরের ম্যাচে নিউজিল্যান্ডকে মোকাবেলা করবে। বেলজিয়াম খেলবে ইরানের বিপক্ষে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















