অবসান হলো সব অপেক্ষার। যেমনটা সম্ভাবনা তৈরি হয়েছিল শেষ পর্যন্ত তাই হয়েছে। নক আউটে ব্রাজিলের মুখোমুখি জাপান । ‘সি’ গ্রুপে আগেই চ্যাম্পিয়ন হয়েছিল পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। অপেক্ষায় ছিল ‘এফ’ গ্রুপের ফলাফলের। শুক্রবার সকালে এফ গ্রুপের অনুষ্ঠিত ম্যাচে জাপান রানার্স হয়েছে। ফলে তারা নক আউটে ব্রাজিলের মুখোমুখি হবে। নেদারল্যান্ডস খেলবে মরক্কোর বিপক্ষে।
নিজেদের ম্যাচে জাপান সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। একই গ্রুপের অন্য ম্যাচে নেদারল্যান্ডস তিউনিসিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। তিন খেলা শেষে নেদারল্যান্ডসের পয়েন্ট ৭, জাপানের ৫, সুইডেনের চার। তিউনিসিয়া শূন্য হাতে বিদায় নিয়েছে। এফ গ্রুপে থেকে নেদারল্যান্ড, জাপান ও সুইডেন শেষ বত্রিশে পৌঁছেছে। জাপান ও সুইডেন ম্যাচ ড্র হওয়া কপাল পুড়েছে ‘সি’ গ্রুপের স্কটল্যান্ডের। সুইডেন শেষ বত্রিশের টিকিট পাওয়ায় স্কটল্যান্ডের টুর্নামেন্টে টিকে থাকার পথটা আরও কঠিন হয়ে পড়েছে।
জাপান-ব্রাজিল ম্যাচ আগামী ২৯ জুন মাঠে গড়াবে। একই দিন শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও মরক্কো।

শুরুতে উভয় দল ছিল সতর্ক
ডালাসে অনুষ্ঠিত ম্যাচে জাপান ও সুইডেন উভয় দল শুরু থেকেই সতর্ক ছিল। নক আউট পর্ব নিশ্চিত করার সমীকরণ মাথায় থাকায় আক্রমণের চেয়ে উভয় দল রক্ষণ ভাগে নিশ্ছিদ্র রাখতে মনোযোগ দেয় উভয় দল। উভয় দলের লক্ষ্য ছিল আর যাই হোক গোল হজম করা যাবে না। ফলে প্রথমার্ধে কোনো দল গোলের সুযোগ তৈরি করতে পারেনি। গোলশূন্য ভাবে শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর আসে গতি
বিরতির পর ম্যাচে গতি আসে। তারই ধারাবাহিকতায় গোল পেয়ে যায় জাপান। ৫৬ মিনিটে দাইজেন মায়েদার গোলে এগিয়ে যায় এশিয়ার পাওয়ার হাউজ। মাঝমাঠ থেকে দ্রুত আদান প্রদানের মাধ্যমে বক্সের ভেতর বল পেয়ে ঠান্ডা মাথায় তিনি জালে পাঠিয়ে দেন। গোল হজম করে চাপে পড়ে যায় সুইডেন। নক আউটের খেলার পথটা কঠিন হয়ে পড়ে। তবে এই কঠিন পথে বেশিক্ষণ তাদের হাঁটতে হয়নি। মাত্র পাঁচ মিনিটের অপেক্ষা। তারপর খেলায় আবার সেই সমতা। ৬১ মিনিটে অসাধারণ ব্যক্তিগত নৈপুণ্যে দলকে সমতায় ফেরান অ্যান্থনি ইলাঙ্গা। বাম প্রান্ত থেকে দারুণ বাঁকানো শটে জাপানের গোলরক্ষককে পরাভূত করেন তিনি।
গোলের পর উভয় দল ব্যবধান বাড়ানোর চেষ্টা করে। কিন্তু কোনা দল সফল হয়নি। ফলে ১-১ গোলে সমতায় খেলা শেষ হলেও উভয় দল নক আউট পর্বের টিকিট পেয়ে যায়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















