কোহলির শতকে শীর্ষে বেঙ্গালুরু

কোহলির শতকে জিতে বেঙ্গালুরু শীর্ষে

কোহলির শতকে জিতে বেঙ্গালুরু শীর্ষে, ছবি : ক্রিকইনফো

বিরাট কোহলির শতকে শীর্ষে বেঙ্গালুরু উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পয়েন্ট টেবিলে। বুধবার তারা রায়পুরে কলকাতা নাইট রাইডার্সকে ছয় উইকেটে হারিয়ে দিয়েছে। ১২ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পয়েন্ট ১৬ আর ১১ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে প্লে-অফের রাস্তা কঠিন হয়ে গেল আটে থাকা কলকাতার।

আর বাকি দুই ম্যাচ সেই সময়ে কোহলির শতকে জিতে বেঙ্গালুরু শীর্ষস্থান দখলে নিয়েছে। তবে বাকি দুই ম্যাচের মধ্যে আরেকটি জিতলেই শুধু নিশ্চিত হতে পারে প্লে-অফ। তাই প্রতিটি ম্যাচই বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শেষ চারে ওঠার লড়াইয়ে এখনও টিকে আছে আটটি দল।

টস জিতে এদিন কলকাতাকে ব্যাটিংয়ে পাঠায় বেঙ্গালুরু। ৪৮ রানে দুই ওপেনারকে হারায় তারা। ফিন অ্যালেন আট বলে ১৮ ও আজিঙ্কা রাহানে ১৩ বলে ১৯ রান করে সাজঘরে ফেরেন। দু’জনেই তিনটি করে চার ও ১টি করে ছক্কা হাঁকান।

রঘুবংশী ও রিংবু ৭৬ রানের জুটি গড়েন, ছবি : ক্রিকইনফো

তৃতীয় উইকেটে ৬৮ রানের জুটি গড়েন অংকৃশ রঘুবংশী ও ক্যামেরন গ্রিন। তবে গ্রিন ২৪ বলে ৩টি চার, ১টি ছয়ে ৩২ রানে আউট হয়ে যান। রঘুবংশী এরপর চতুর্থ উইকেটে আরো ৭৬ রানের জুটি গড়েন রিংকু সিংয়ের সঙ্গে।

ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে রঘুবংশী ৪৬ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৭১ রান করেন। আর রিংকু অপরাজিত থাকেন ২৯ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৪৯  রানে। ২০ ওভারে চার উইকেটে ১৯২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় কলকাতা।

কোহলির শতকে শীর্ষে বেঙ্গালুরু

জবাব দিতে নেমে দলীয় ৩৭ রানের সময় জ্যাকব বেথেল (১২ বলে ১৫) সাজঘরে ফেরেন। এরপর বিরাট কোহলি ও দেবদূত পাডিক্কাল ৯২ রানের দুর্দান্ত এক জুটি গড়েন। পাডিক্কাল ২৭ বলে ৭টি চারে ৩৯ রানে বিদায় নেন।

১০৫ রানে অপরাজিত থাকেন কোহলি, ছবি : ক্রিকইনফো

রজত পতিদার (১১) ও টিম ডেভিড (২) দ্রুত সাজঘরে ফিরলেও কোহলি দলকে একাই জিতিয়ে মাঠ ছাড়েন। ১৯.১ ওভারে চার উইকেটে ১৯৪ রান করে জয় ছিনিয়ে নেয় বেঙ্গালুরু। কোহলি ৬০ বলে ১১টি চার, ৩টি ছয়ে ১০৫ রানে অপরাজিত থাকেন। কার্তিক ত্যাগি একাই ৩টি উইকেট নেন চার ওভারে ৩২ রান খরচায়।

সংক্ষিপ্ত স্কোর

Exit mobile version