৪০ বছর বয়সি লুকা মদরিচকে নিয়েই ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দল

কোচ জ্লাতকো এবারের আসরের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছেন। ঘোষিত এই দলে অধিনায়ক হিসেবে থাকছেন ৪০ বছর বয়সী অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদরিচ।

লুকা মদরিচ

প্রথম লক্ষ্য দ্বিতীয় রাউন্ড

টানা দুই বিশ্বকাপে দারুণ সাফল্যের পর এবারও বড় স্বপ্ন নিয়েই ২০২৬ ফিফা বিশ্বকাপে যাচ্ছে ক্রোয়েশিয়া। কোচ জ্লাতকো এবারের আসরের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছেন। ঘোষিত এই দলে অধিনায়ক হিসেবে থাকছেন ৪০ বছর বয়সী অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদরিচ। সম্প্রতি গালের চোট থেকে সেরে উঠে অনুশীলনে ফেরা মদরিচের অন্তর্ভুক্তি ক্রোয়াট শিবিরে বড় স্বস্তি এনে দিয়েছে। তাঁর সঙ্গে দলে জায়গা পেয়েছেন চোট কাটিয়ে ম্যানচেস্টার সিটির হয়ে মাঠে ফেরা তরুণ ডিফেন্ডার ইওস্কো গাভার্দিওল।

এসি মিলানের মিডফিল্ডার লুকা মদরিচ গত মাসে গালে চোট পেয়ে অস্ত্রোপচার করিয়েছিলেন। তবে বিশ্বকাপ দল ঘোষণার আগেই তিনি পুরোপুরি অনুশীলনে ফিরেছেন বলে নিশ্চিত করেছেন কোচ দালিচ। অন্যদিকে, গত জানুয়ারির পর থেকে চোটের কারণে মাঠের বাইরে থাকা সেন্টার ব্যাক গাভার্দিওল গত সপ্তাহে ম্যানচেস্টার সিটির হয়ে মাঠে ফেরেন এবং প্রত্যাশিতভাবেই বিশ্বকাপে নিজের জায়গা নিশ্চিত করেন।

এবারের বিশ্বকাপে দলের লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে কোচ জ্লাতকো দালিচ কিছুটা সতর্ক বার্তা দেন। তিনি জানান, তাদের প্রথম লক্ষ্য ‘কঠিন গ্রুপ পার হওয়া।’ তবে দলের শক্তির ওপর ভরসা রেখে তিনি আরও বলেন, “আমাদের মান, তারুণ্য ও অভিজ্ঞতা আছে… যা আমাকে আশাবাদী করে তোলে।” ২০২৬ বিশ্বকাপের ‘এল’ গ্রুপে ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ হিসেবে রয়েছে পানামা ও ঘানা। বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে ঘরের মাঠে বেলজিয়াম ও স্লোভেনিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেবে ক্রোয়াটরা।

ক্রোয়েশিয়ার ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ দল:

Exit mobile version