চ্যাম্পিয়ন্স লিগে জয়খরা কাটল না ম্যানসিটির

জয়খরা কাটল না ম্যানসিটির! শেষ মুহূর্তের গোলে হার এড়িয়েছে ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে ইতিহাদ স্টেডিয়ামে নাপোলির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ইংলিশ ক্লাবটি। দুইবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকেরা। সিটির হয়ে গোল করেছেন আইয়ুব বুয়াদি ও রায়ান চেরকি। নাপোলির হয়ে গোল দুটি করেন রাসমুস হইলুন্দ ও নোয়া ল্যাং।

নিয়ন্ত্রণ থাকলেও ধার ছিল না ম্যানসিটির

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ছিল সিটির কাছে। কিন্তু আক্রমণে সেই পরিচিত ধার খুঁজে পায়নি স্বাগতিকেরা। মাঝমাঠে এলিয়ট অ্যান্ডারসন, এনজো ফার্নান্দেজ ও বুয়াদিকে নিয়ে সাজানো দলও নাপোলির রক্ষণ ভাঙতে হিমশিম খায়। শুরুতে অ্যান্ডারসনের জোরালো শট ঠেকিয়ে দেন নাপোলি গোলরক্ষক ভানিয়া মিলিনকোভিচ-সাভিচ। অন্যদিকে হইলুন্দের একটি শট লক্ষ্যভ্রষ্ট হয়। বিরতির আগে স্যাম বেউকেমার হেড দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন সিটির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা।

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে এগিয়ে যায় নাপোলি। বিলি গিলমোরের পাস পেয়ে সিটির রক্ষণভাগের খেলোয়াড় মার্ক গেহিকে কাটিয়ে নিচু শটে বল জালে পাঠান ডেনিশ ফরোয়ার্ড হইলুন্দ। পিছিয়ে পড়ে জেরেমি ডোকু ও ইলিমান এনদিয়ায়েকে মাঠে নামান সিটি কোচ। তাতে আক্রমণে গতি বাড়ে স্বাগতিকদের।

গোল করে নাপোলির খেলোয়াড়ের উল্লাস

ম্যানসিটির সমতায় ফেরা

৬৭ মিনিটে সমতায় ফেরে সিটি। ডোকুর কাটব্যাক থেকে বল পেয়ে গোল করেন বুয়াদি। তবে সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৭৬ মিনিটে লিওনার্দো স্পিনাজোলার ক্রস থেকে দুর্দান্ত ভলিতে নাপোলিকে আবার এগিয়ে দেন ল্যাং।

ম্যাচের শেষ দিকে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে সিটি। ৮৬ মিনিটে এনদিয়ায়ের পাস ধরে ডান দিক থেকে বক্সে ঢুকে নিচু শটে গোল করেন ফরাসি ফরোয়ার্ড চেরকি। তাঁর একক নৈপুণ্যে শেষ পর্যন্ত পয়েন্ট পায় স্বাগতিকেরা। যোগ করা সময়ের শেষ দিকে আক্রমণ গড়ার সময় রেফারির শেষ বাঁশি নিয়ে আপত্তি জানায় সিটি। তাদের দাবি ছিল, নির্ধারিত দুই মিনিট তখনো শেষ হয়নি। তবে রেফারির ঘড়িতে সময় শেষ হয়ে যাওয়ায় আর খেলা চালিয়ে যাওয়ার সুযোগ মেলেনি।

এই ড্রয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ সাত ম্যাচে মাত্র একটিতে জয় পেল সিটি। চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে পাঁচ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে তারা। বুধবারের ম্যাচগুলোর ফলের ওপর নির্ভর করছে শীর্ষ আটে তাদের অবস্থান।

spot_imgspot_img
spot_img

Related Articles