ম্যানচেস্টার সিটি শিরোপা জয় করতে পারবে কিনা তা জানতে অপেক্ষায় থাকতে হবে। তবে তারা ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা আর্সেনালকে স্বস্তিতে থাকতে দিচ্ছে না। রীতিমতো ঘাড়ে নিঃশ্বাস ফেলে চলেছে।
রবিবার রাতে অ্যাওয়েতে চেলসিকে উড়িয়ে ম্যানচেস্টার সিটি শিরোপার দৌড়ে নিজেদের ভালোভাবে শামিল রেখেছে। ৩-০ গোলে জয় পেয়েছে। তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। গোলশূন্য প্রথমার্ধের পর মাত্র ১৭ মিনিটে এই তিন গোল করে। স্কোরশিটে নাম লেখান নিকো ও’রেইলি, মার্ক গুয়েহি ও জেরেমি ডোকু।
ছয় পয়েন্টে এগিয়ে আর্সেনাল
এ জয়ের ফরে ৩১ ম্যাচ শেষে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৬৪। আর্সেনালের য়েন্ট ৭০। তবে ম্যানচেস্টার সিটি একটা ম্যাচ কম খেলেছে। বাকি থাকা ম্যাচে ম্যানসিটি জয় পেলে বর্তমান ৬ পয়েন্টের ব্যবধান কমে তিন পয়েন্টে আসবে। সেক্ষেত্রে আর্সেনালের ওপর চাপটা আরও বাড়বে।

গত শনিবার মাঠে নেমেছিল আর্সেনাল। তবে সমর্থকদের জন্য তারা কোনো স্বস্তি আনতে পারেনি, বরং এনেছিল অস্বস্তি। বোর্নমাউথের কাছে হেরে গিয়েছিল। তাদের এই হার ম্যানচেস্টার সিটিকে লড়াইয়ে ফিরে আসার সুযোগ করে দেয়।
চেলসির বাজে পারফরম্যান্স
সাবেক দুই চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ও চেলসির লড়াই নিয়ে ভক্তদের আগ্রহের শেষ ছিল না। দুই দলের আগের ম্যাচটি ড্র হওয়ায় এ ম্যাচটি এ ম্যাচ নিয়ে উভয় দল ছিল সতর্ক। ফলে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। কিন্তু দ্বিতীয়ার্ধে যখন গোলের পথটা একবার চিনে যায় তখন ম্যানসিটিকে আর আটকাতে পারেনি চেলসি। বিশেষ করে ম্যানসিটির তৃতীয় গোলটি ছিল চেলসির জন্য ভয়ঙ্কর হতাশার। নিজেদের ভুলেই তারা গোলটি হজম করে।
১৯ এপ্রিল নিষ্পত্তি হতে পারে শিরোপা
আগামী ১৯ এপ্রিল ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিষ্পত্তি অনেকটাই হয়ে যেতে পারে। এদিন আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে। ম্যানচেস্টারে হবে খেলাটি। শিরোপা জয়ের দৌড়ে ভালোভাবে টিকে থাকতে ম্যানচেস্টার সিটির সামনে এটাই শেষ সুযোগ। এ ম্যাচে ম্যানসিটি জয় পেলে উভয় দলের পয়েন্ট সমান হবে।
অন্যদিকে আর্সেনাল জয় পেলেও শিরোপার পথে তাদের আর তেমন কোনো বাধা থাকবে না। গত সেপ্টেম্বরে দুই দলের মধ্যে অনুষ্ঠিত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। অ্যাওয়েতে অনুষ্ঠিত ম্যাচটিতে খেলার শুরুতে ম্যানচেস্টার সিটি এগিয়ে গেলেও একেবারে অন্তিম মুহুর্তে আর্সেনাল ম্যানচেস্টার সিটিকে পয়েন্ট ভাগাভাগিতে বাধ্য করে। ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে তারা পেয়েছিল সমতাসূচক গোলটি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















