পেপকে ছাড়াও ম্যানসিটি সবকিছু জিততে পারে: হালান্ড

গার্দিওলার সঙ্গে হালান্ড

মৌসুমটা খুব একটা ভালো যায়নি ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটির। লিগ শিরোপা পায়নি, ভালো করেনি চ্যাম্পিয়ন্স লিগে। ট্রফি কেসে শুধু যোগ হয়েছে এফএ কাপ ও লিগ কাপ। এরই মধ্যে দলটির সফল কোচ পেপ গার্দিওলা দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। গার্দিওলা চলে যাওয়া সত্ত্বেও ম্যানসিটি তাদের সাফল্য ধরে রাখতে পারবে বলে বিশ্বাস আর্লিং হালান্ডের। তাকে ছাড়াও ম্যানসিটি সবকিছু জিততে পারে।

১০ বছরে ২০ শিরোপা

২০১৬ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন পেপ গার্দিওলা। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ হয়ে ম্যানচেস্টার সিটির হাল ধরেছিলেন। বার্সেলোনা ও বায়ার্নে যেমন সাফল্য গাঁথা রচনা করেছিলেন ম্যানচেস্টার সিটিতে তার ব্যতিক্রম ছিলেন না। তার চমৎকার কৌশলে ম্যানচেস্টার সিটির ট্রফি কেসে একের পর এক ট্রফি যোগ হয়েছে। ১০ বছরে ছয়টি লিগ শিরোপা এনে দিয়েছেন তিনি ম্যানসিটিকে। এবারও দারুণ সম্ভাবনা ছিল। কিন্তু শেষ মুহুর্তে এসে পথ হারায় তারা। জিতেছেন একাধিকবার এফএ কাপ, লিগ কাপ। দলকে এনে দিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপাসহ আরও অনেক শিরোপা।

গত সোমবার রাজকীয়ভাবে পেপ গার্দিওলাকে বিদায় জানায় ম্যানসিটি। গার্দিওলাকে নিয়ে ছাদখোলা বাসে ম্যানচেস্টার শহর প্রদক্ষিণ করে ম্যানসিটির খেলোয়াড়রা। হাজার হাজার ম্যানসিটি সমর্থক স্টেডিয়ামের বাইরে আর ভেতরে অবস্থান নিয়ে গার্দিওলাকে বিদায় জানায়। এ সময়ে সেখানে উপস্থিত ছিলেন বায়ার্ন মিউনিখের কোচ ও ম্যানসিটির সাবেক অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি। গার্দিওলার এই বিদায় অনুষ্ঠানে আরও এসেছিলেন এদেরসন, ফের্নান্দিনহো এবং জ্যাক গ্রিয়েলিশ।

হালান্ড ও গার্দিওলা

মোট শিরোপা জয়

ম্যানসিটিতে গার্দিওলার মোট শিরোপা জয়ের সংখ্যা ২০। খেলোয়াড়রা একে সেই ট্রফি মঞ্চে নিয়ে আসেন। বিদায় অনুষ্ঠানে গার্দিওলা বলেন, এই রাতের জন্য সবাইকে ধন্যবাদ। প্রথম থেকেই ক্লাবের জন্য আমি নিজেকে উজাড় করে দিয়েছিলাম। সারা জীবন আমি এই ক্লাবের স্মৃতি আমার জন্য উপহার হিসেবে থাকবে।

গার্দিওলা চলেও গেলে ম্যানসিটির শিরোপা জয়ের ট্রেন থামবে না বলে জানিয়েছেন হালান্ড। তিনি বলেন, আমাদের জন্য এ মৌসুমটা খুব একটা স্বস্তির ছিল না। তবে আমরা ট্রফি জয়ের সর্বাত্মক চেষ্টা করেছি। কেননা আমরা জিততে চাই। আমরা আবার সবকিছু জয়ের জন্য লড়বো। গার্দিওলার সঙ্গে আমাদের চলার পথটা ছিল দূর্দান্ত। গার্দিওলা এখন আমাদের সঙ্গে থাকছেন না, তবে আমাদের মাঝে শিরোপা জয়ের লক্ষ্যটা ঠিকই থাকছে। এখন তাদের জন্য আমাদের আনন্দ করার সময়। কেননা তারা আমাদের ক্লাবের প্রকৃত কিংবদন্তী ছিলেন।

Exit mobile version