জিদানের অভিষেক ম্যাচে দল থেকে ছিটকে গেলেন এমবাপ্পে ।ফিফা উইন্ডোতে তুরস্কের বিপক্ষে উয়েফা নেশনস লিগ ম্যাচে জয় পেয়েছে ফ্রান্স। খেলার ৫৫ মিনিটে এমবাপ্পে গোল পান মাইকেল ওলিসের পাস থেকে নিচু শটে। গোলের পরপরই হঠাৎ মাঠে বসে পড়েন তিনি। বাঁ হাঁটুতে হাত দিয়ে ব্যাথায় কাতরাতে থাকেন পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে মাঠে ফিরলেও কিছুক্ষণ পর আবার পড়ে যান এবং মাঠ ছাড়তে বাধ্য হন এমবাপ্পে। কোন ধাক্কাধাক্কি ছাড়াই একা একাই চোট পান ফরাসি এই তারকা। তবে হেঁটে মাঠ ছাড়ার সময় কারও সাহায্যের দরকার হয়নি। এই ম্যাচটা ছিল কোচ হিসেবে জিদানের অভিষেক ম্যাচ যে ম্যাচে নতুন কোচ জিদানকে গোল উপহার দেওয়ার পরই ছিটকে গেলেন দল থেকে।
এমবাপ্পের চোট একটু গুরুতরই বলতে হবে কারণ ফ্রান্স দল থেকে তাকে প্রত্যাহার করে নেওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির ফুটবল ফেডারেশন। জিনেদিন জিদানের স্কোয়াড ছেড়ে আপাতত হাঁটুর চিকিৎসা করাবেন এমবাপ্পে। চলমান আন্তর্জাতিক বিরতিতে ফ্রান্সের পরবর্তী ম্যাচগুলো আর তিনি খেলতে পারবেন না।
অনেক প্রতিক্ষার পর ফ্রান্স জাতীয় দলের কোচ হয়েছেন ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ের নায়ক জিনেদিন জিদানের এমন স্মৃতিময় ম্যাচেই কিনা গোল উপহার দিয়ে দল থেকে ছিটকে গেলেন দলের মাষ্টার প্লেয়ার এমবাপ্প। ম্যাচ জয়ের পর জাতীয় দল ও অধিনায়কের এই চোট নিয়ে ফরাসি টেলিভিশন ‘টিএফ১’কে জিদান বলেন, ‘অবস্থা ভালো নয়। দুর্ভাগ্যবশত ঘটনাটি সুবিধাজনক কিছু নয়। তাকে ফিরতে হবে, আমরা ঝুঁকি নেব না। শট নেওয়ার সময় তার হাঁটু অতিরিক্ত প্রসারিত হয়ে গেছে তাই এই চোট। পরিস্থিতি মোটেও আশাব্যঞ্জক নয়।’
ফরাসি ফুটবলের নতুন বস জিদান জানিয়েছেন চোটের চিকিৎসা করাতে এমবাপ্পে মাদ্রিদে ফিরবেন। অপরদিকে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) নিশ্চিত করেছে, এমবাপ্পের চোট হল ‘টেন্ডনের চোট’ (পেশী ও হাড়কে সংযুক্তকারী ফাইবার যুক্ত টিস্যুর আঘাত) এ ভুগছেন। তিনি জাতীয় দলের চলতি ক্যাম্পের বাকি ম্যাচগুলো খেলতে পারবেন না।




