জমেছিল দুই বুড়ো মেসি ও ভোজিনহার লড়াই ! হাঁফ ছেড়েছে বেঁচেছে আর্জেন্টিনার সমর্থকরা। সকাল বেলায় তাদের হৃদ স্পন্দন বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। শেষ পর্যন্ত রক্ষা পেয়েছে। বিশ্বকাপের শেষ ষোলোতে ওঠার ম্যাচে ৩-২ গোলে কেপ ভার্দেকে হারিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ম্যাচে দুই দলের দুই বয়স্ক খেলোয়াড় লিওনেল মেসি ও ভোজিনহার লড়াইটা বেশ জমেছিল।
ফুটবল মাঠে বয়স একটা বড় ফ্যাক্টর। বয়স শরীরকে ধীর করে দেয়। পাশাপাশি এটা ঠিক অভিজ্ঞতাকে করে ধারালো। তেমনই দুইজন মেসি ও ভোজিনহা। বিশ্বকাপের শেষ বত্রিশে দুই বয়সী তবে অভিজ্ঞ দুই সেনার লড়াইটা বেশ জমেছিল। একজন ফুটবল জগতের বিষ্ময়। অন্যজন বিশ্বকাপে এসে হঠাৎ বনে যাওয়া তারকা। অকুতোভয় সৈনিক ভোজিনহা।
বয়সকে হার মানিয়েছেন
বয়সের ভার কাঁধে নিয়ে দুজন সময়কে চ্যালেঞ্জ জানিয়ে বাংলাদেশ সময় ভোর বেলায় নেমেছিলেন স্টেডিয়ামের সবুজ গালিচায়। শিল্প, জাদু ও সৌন্দর্যের প্রতিচ্ছবি আঁকার পরিকল্পনা ছিল মেসির। কিন্তু ওই পুঁচকে দেশের অভিজ্ঞ সেনা ভোজিনহা বারবার তার সামনে দেয়াল হয়ে দাঁড়িয়ে গেছেন। শরীরে হয়তো তারুণ্যের ছোঁয়া নেই, কিন্তু ক্ষিপ্রতা ঠিকই আছে। তাই তো ভোজিনহার ক্ষিপ্রতার সামনে বারবার মেসিকে হতাশ হতে হয়েছে।

কেপভার্দের বক্সের সামনে মেসি বল পেলে গোলের আশায় চোখে স্বপ্ন বুনেছেন আর্জেন্টিনার সমর্থকরা। কিন্তু ওই যে ভোজিনহা। ডানে, বামে যখন যেদিকে প্রয়োজন সেদিকে ঝাঁপিয়ে মেসির শট রুখে দিয়েছেন। বাতাসে নিজেকে ভাসিয়ে রুখে দিয়েছেন মেসির ট্রেডমার্ক ফ্রি কিকও।
শুধু মেসিকে নয়
শুধু মেসিকে নয়, মেসির সতীর্থদেরও রুখে দিয়েছেন ভোজিনহা। দেখা গেছে চমৎকার ড্রিবলিংয়ে মেসি সতীর্থদের সামনে সুযোগ তৈরি করেছেন কিন্তু ভোজিনহা তাদের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছেন। ফলে শুধু মেসিকে নয় তার সতীর্থদেরও হতাশ করেছেন ভোজিনহা। মেসির পায়ের জাদুর বিপরীতে ভোজিনহার গ্লাভস যেন বারবার লিখেছে প্রতিরোধের মহাকাব্য। তারপরও তিনটি গোল হজম করতে হয়েছে ভোজিনহাকে। যার প্রথমটি করেছেন মেসি। আর্জেন্টিনা অধিনায়ক অসাধারণ দক্ষতার প্রমাণ রাখেন এ গোলে। এটি ছিল বিশ্বকাপে তার সপ্তম গোল। এ গোলের সুবাদে বিশ্বকাপে টানা আট ম্যাচে গোল করার কীর্তি গড়েছেন তিনি। অন্য দুই গোলের একটা করেছেন লাউতারো মার্টিনেজ। অন্যটি আত্মঘাতি গোল।
মেসির অন্তত তিনটি শট ভোজিনহা রক্ষা করেছেন, যা থেকে আর্জেন্টিনা গোল পেতে পারতো। এছাড়া একাধিকবার দলকে বিপদ থেকে রক্ষা করেছেন তিনি। আর্জেন্টিনার কাছে হেরে ভোজিনহা তথা কেপ ভার্দের বিদায় হয়েছে। তবে যখনই বিশ্বকাপ আসবে, যখনই কেপ ভার্দে মাঠে নামবে তখন ভোজিনহার কথা, তার দূর্দান্ত পারফরম্যান্সের কথা চোখের সামেন ভেসে উঠবে এমনটাই স্বাভাবিক।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















