বিশ্বকাপের নকঅউটে শেষ বত্রিশের আগ্নেয়গিরির কঠিন পরীক্ষায় মেসির আর্জেন্টিনার আফ্রিকার পশ্চিম উপকূল থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের বুকে ছড়িয়ে থাকা দশটি আগ্নেয় দ্বীপ নিয়ে গঠিত ছোট্ট দেশ কেপ ভার্দে! ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায়।
সেই আগ্নেয়গিরি থেকে উঠে আসা কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপে নকআউটে মুখোমুখি লিওনেল মেসির আর্জেন্টিনা। ফিফা বিশ্বকাপ ফুটবলে অংশ গ্রহণের মাধ্যমে দেশটি নতুন করে আলোচনায় এলেও এর পরিচয় শুধু ফুটবলের মধ্যেই সীমাবদ্ধ নয়। আগুন ও সমুদ্রের সাথে লড়াই করে টিকে থাকার এক অনন্য ইতিহাস বহন করে এই দ্বীপদেশ।
নকআউটে কেপ ভার্দের চ্যালেঞ্জে আর্জেন্টিনা।
হাজার বছর আগে সমুদ্রতলের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে সৃষ্টি হয় কেপ ভার্দের দ্বীপগুলো। তাইতো, বিশ্বকাপের নকআউটে সেই ভয়ঙ্কর কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ নিয়ে কিছুটা দুশ্চিন্তায় ফুটবল ভক্তরা। শনিবার ভোর ৪ চায় অচেনা এই দলের বিপক্ষে পরিসংখ্যানে স্পষ্ট ফেবারিট আলবিসেলেস্তেরা। অন্যদিকে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বড় চমক দেওয়ার ঘোষণা দিয়ে রেখেছে ভার্দে।
তবে দুর্দান্ত আধিপত্য দেখিয়ে গ্রুপ জে থেকে চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে উঠেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির দল তিন ম্যাচের সবকটিতে জয় পেয়ে পূর্ণ ৯ পয়েন্ট সংগ্রহ করেছে। আক্রমণ ভাগে ধারাবাহিক সাফল্যের পাশাপাশি রক্ষণেও ছিল দারুণ দৃঢ়তা।
অন্যদিকে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে এসে ইতিহাস গড়েছে আফ্রিকার দেশ কেপ ভার্দে। গ্রুপ এইচে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে তিন ম্যাচেই ড্র করে ৩ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে নকআউটে জায়গা করে নিয়েছে দলটি। পুরো গ্রুপ পর্বে তারা অপরাজিত থেকেছে, যা তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে অনেকটাই।
বর্তমান বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আলবিসেলেস্তেদের স্কোয়াডে আছেন মেসি, হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ ও ক্রিস্টিয়ান রোমেরোর মতো তারকা ফুটবলার। অন্যদিকে কেপ ভার্দের মূল শক্তি দলগত শক্তি ও গোলরক্ষক ভোজিনিয়ার অসাধারণ পারফরম্যান্স।
আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যে এর আগে কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি। বিশ্বকাপের এই নকআউটে হবে দুই দলের প্রথম মুখোমুখি সাক্ষাৎ। বিশ্বকাপের মঞ্চে কেপ ভার্দে ইতোমধ্যে নিজেদের ডার্ক হর্স হিসেবে প্রমাণ করেছে। তাই মায়ামির এই ম্যাচে চমকের সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
