এক নজরে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা একাদশ । চার বছর অপেক্ষার পর আবারও শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের মহারণ। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে স্বাগতিক মেক্সিকো। আজতেকা স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টের প্রথম ম্যাচে দুই দলই নামছে শক্তিশালী একাদশ নিয়ে।
ম্যাচের আগে মেক্সিকো কোচ জানিয়েছিলেন, অভিজ্ঞ গোলরক্ষক গিয়ের্মো ওচোয়াকে শুরুর একাদশে রাখা হবে না। ম্যাচের একাদশ ঘোষণার পর সেই সিদ্ধান্তই বাস্তবে দেখা গেছে।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকা চেনা চার ডিফেন্ডারের রক্ষণভাগ থেকে সরে এসে তিন সেন্টার-ব্যাক ও দুই ফুলব্যাকের সমন্বয়ে একাদশ সাজিয়েছে।
মেক্সিকো একাদশ (৪-৩-৩):
রাঙ্গেল, রেয়েস, মোনতেস, ভাসকেজ, গালার্দো, গুতিরেজ, ফিদালগো, লিরা, আলভারাদো, জিমেনেজ, কুইনোনেস।
দক্ষিণ আফ্রিকা একাদশ (৩-৪-৩):
উইলিয়ামস, মুদাউ, সিবিসি, এমবোকাজি, ওকোন, মোদিবা, এডামস, সিথোলে, মোকোয়েনা, ফোস্টার, রায়নেরস।
