মিরপুর টেস্টের প্রথম দিন বাংলাদেশের

শান্তর সেঞ্চুরির দিনে সেঞ্চুরি বঞ্চিত মুমিনুল

মিরপুর টেস্টের প্রথম দিন বাংলাদেশের

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিন নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরির দিনে সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন অভিজ্ঞ মুমিনুল হক। শুক্রবার প্রথম দিনের খেলা শেষে ৮৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২০১ রান। দিনের খেলা শেষে মুশফিকুর রহিম ৪৮ ও লিটন দাস ৮ রান করে অপরাজিত আছেন।

মিরপুর শেরেবাংলায় এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের সপ্তম ওভারে দলীয় ১৮ রানের মাথায় ব্যক্তিগত ৮ রান করে শাহিন আফ্রিদির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন মাহমুদুল হাসান জয়।  ওপেনার সাদমান ইসলাম ইনিংসের ১১তম ওভারে দলীয় ৩১ রানের মাথায় ব্যক্তিগত ১৩ রানে হাসান আলী বলে সালমান আলী আঘার হাতে ক্যাচ দেন।

এরপর দলকে এগিয়ে নেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। এ জুটিতে ২৫৭ বলে ১৭০ রান তোলেন তারা। পাকিস্তানের বিপক্ষে টেস্টে ক্যারিয়ারের নবম সেঞ্চুরির দেখা পান এই টপঅর্ডার ব্যাটার। এ নিয়ে টানা দুই টেস্টে সেঞ্চুরি করলেন তিনি।

ক্যারিয়ারের ৪০তম টেস্টের প্রথম দিনে ব্যাটিংয়ে নেমে ১২৯ বলে ১২টি বাউন্ডারি ও দুই ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন। তবে সেঞ্চুরির পর নিজের ইনিংস বড় করতে পারেনি। মোহাম্মদ আব্বাসের বলে এলবিডাব্লিউর ফাঁদে পরেন তিনি। বিদায় নেওয়ার আগে ১৩০ বলে ১০১ রান আসে তার ব্যাট থেকে। শান্ত বিদায় নিলেও আর এক অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক হাফসেঞ্চুরি করে সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছেন। তার সাথে ব্যাটিংয়ে নেমেছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের রান তখন ৫৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০১ রান।

তবে এদিন সেঞ্চুরির সুযোগ ছিল মুমিনুলের। কিন্তু সেঞ্চুরির খুব কাছে গিয়ে ব্যক্তিগত ৯১ রান করে নোমান আলীর বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন। ২০০ বলে ১০ বাউন্ডারিতে এ রান করেন তিনি। এ নিয়ে শেষ চার টেস্টে ফিফটি তুলে নেন মুমিনুল। শেষ বিকেলে দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও লিটন দাস।

 বাংলাদেশ একাদশঃ নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও ইবাদত হোসেন।

পাকিস্তান একাদশঃ আজান আওয়াইস, ইমাম–উল–হক, আব্দুল্লাহ ফজল, শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, শাহিন আফ্রিদি, নোমান আলী, হাসান আলী ও মুহাম্মদ আব্বাস।

Exit mobile version