মিরপুর টেস্টের চতুর্থ দিন বৃষ্টিতে খেলা বন্ধ

মিরপুর টেস্টের চতুর্থ দিন বৃষ্টিতে খেলা বন্ধ

শান্ত-মুমিনুলের ব্যাটে প্রতিরোধ গড়ছিল বাংলাদেশ।

মিরপুর টেস্টের চতুর্থ দিন বৃষ্টিতে খেলা বন্ধ । লাঞ্চে যাওয়ার সময় বাংলাদেশের রান ৩১ ওভারে ২ উইকেটে ৯৩। ৮২ বলে তিন চারে ৩৭ রানে খেলছেন মুমিনুল হক। ৫৭ বলে চারটি চারে ৩৪ রানে ব‍্যাট করছেন নাজমুল হোসেন শান্ত।

তৃতীয় উইকেটে তারা ১২২ বলে গড়েছেন ৭০ রানের জুটি। বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশ এগিয়ে ১২০ রানে। পরের দুই সেশনে আরও অন্তত ২০০ রান যোগ করতে চাইবে স্বাগতিকরা।

এদিন শুরুতেই দুই উইকেট হারিয়ে দারুণ জুটি গড়েছেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল। টেস্টে বাংলাদেশের হয়ে কেবল চারটি জুটিতে এসেছে তাদের চেয়ে বেশি রান। উইকেটে বোলারদের জন‍্য সহায়তা ক্রমেই বাড়ছে। অসমান বাউন্স কঠিন পরীক্ষা নিচ্ছে ব‍্যাটসম‍্যানদের। চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় মাটি কামড়ে পড়ে আছেন দুই ব‍্যাটসম‍্যান। 

মিরপুর শেরে বাংলায় এদিন শুরুতে ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। দ্বিতীয় বলেই চার হাঁকালেও দেখে-শুনেই খেলছিলেন দুই ওপেনার। কিন্তু আব্বাস আফ্রিদির কাছে পরাস্থ হন জয়। ব্যক্তিগত ৪ রানে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। রিভিউ নিয়েও হয়নি কোনো ফায়দা। আর ইনিংসের ১১তম ওভারে সাজ ঘরের পথ ধরেন আরেক ওপেনার সাদমান ইসলাম। এবার ঘাতক হাসান আলি। তার করা বলে ব্যক্তিগত ১০ রানে স্লিপে ক্যাচ তুলে নেন বাংলাদেশি এই ওপেনার।

এর আগে বাংলাদেশের করা ৪১৩ রানের জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা পেলেও শেষ পর্যন্ত বাংলাদেশের চেয়ে পেছনেই থাকে পাকিস্তান। টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে ৩৮৬ রান করে থেমে যায় তাদের ইনিংস। দ্বিতীয় দিনের শেষ বিকেলে ব্যাট করতে নেমে ১.৫ ওভারে বিনা উইকেটে ৭ রান করে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর

Exit mobile version