‘মেসি না থাকলেও শীর্ষেই থাকবে আর্জেন্টিনা’

সর্বকালের সেরা লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ে আবেগে ভাসছে ফুটবল বিশ্ব। ২১ বছর আর্জেন্টিনার জার্সিতে আলো ছড়ানো এই মহাতারকার বিদায়ের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে-মেসিকে ছাড়া কেমন হবে আর্জেন্টিনা? কোচ লিওনেল স্কালোনির বিশ্বাস, মহানায়ক না থাকলেও সাফল্যের ধারায় ছেদ পড়বে না বিশ্বচ্যাম্পিয়নদের।

বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন মেসি। দীর্ঘ এই পথচলায় ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দেশকেও এনে দিয়েছেন একাধিক বড় ট্রফি। তার নেতৃত্বে আর্জেন্টিনা জিতেছে দুটি কোপা আমেরিকা ও একটি বিশ্বকাপ। এ ছাড়া বিশ্বকাপের দুটি আসরে রানার্সআপও হয়েছেন তিনি।

মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের বড় একটি অংশজুড়েই ছিল সাফল্যের অপেক্ষা। তবে সেই অপেক্ষার অবসান ঘটার পর আর্জেন্টিনার ফুটবলে যেন নতুন এক যুগের সূচনা হয়। ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের পর ২০২২ বিশ্বকাপ এবং পরে আরও একটি কোপা আমেরিকা জিতে দলটি নিজেদের শীর্ষ পর্যায়ে প্রতিষ্ঠিত করেছে।

তাই মেসির বিদায়ের পর আর্জেন্টিনা আগের অবস্থান ধরে রাখতে পারবে কি না, তা নিয়ে আলোচনা স্বাভাবিক। তবে স্কালোনি এ নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। মেসির অবদানকে অনন্য উল্লেখ করে তিনি বলেছেন, তাঁকে ছাড়া দলকে এগিয়ে নিতে হবে।

স্কালোনির ভাষায়, ‘মেসি এমন কিছু রেখে যাচ্ছেন, যেগুলোর কোনো তুলনা নেই। আমাদের খেলা চালিয়ে যেতে হবে। মাঠে তাকে পাওয়ার অনুভূতিটা ছিল অনন্য। ফুটবল মাঠে সে যা করে, তা অন্য কাউকে করতে দেখিনি। এটাই আমরা সবচেয়ে বেশি মিস করব।’

এরপরই আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন স্কালোনি, ‘আর্জেন্টিনা জাতীয় দল টিকে থাকবে। আমরা শীর্ষ পর্যায়েই থাকব, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই।’

মেসিকে ছাড়া আর্জেন্টিনার প্রথম বড় পরীক্ষা হতে পারে ২০২৮ কোপা আমেরিকা। সেখানে স্কালোনি থাকবেন কি না, তা নিয়েও রয়েছে আলোচনা। তবে আপাতত নিজের ভবিষ্যতের চেয়ে মেসির বিদায় নিয়েই বেশি আবেগী আর্জেন্টাইন কোচ।

মেসির পেশাদারত্বের প্রশংসা করে স্কালোনি বলেন, ‘সে এক অবিশ্বাস্য দৃষ্টান্ত। সবার আগে আসে, সবার শেষে যায়। যেভাবে সে নিজের যত্ন নেয়, প্রতিটি খেলার জন্য যেভাবে তৈরি হয়, এসবই তাকে অনন্য করে তুলেছে।’

মেসি বিদায় নিলেও তাঁর রেখে যাওয়া উত্তরাধিকারই এখন আর্জেন্টিনার পথচলার বড় প্রেরণা।

spot_imgspot_img
spot_img

Related Articles