৬৮ রানে আফগানিস্তান এর প্রথম উইকেটের পতন, ব্রেক থ্রো দিলেন নিয়ামহুরি । গুরবাজ এবং ইব্রাহিম জাদরান ভাল শুরু এনে দিয়েছিলেন মনে হচ্ছিল দুজনেই হাফসেঞ্চুরি পুর্ন করবেন কিন্তু পাওয়ার প্লের ১০ম ওভার আর নিজের ৩য় ওভারে এসে ওপেনার গুরবাজকে আউট করলে স্বস্তি ফিরে পায় জিম্বাবুয়ে। গুরবাজ ৩৬ রান করেন ৩১ বলে ৪টি চার ও ২টি ছক্কার সুবাদে। এর উইকেটে আসেন সেদিকুল্লাহ আতাল। তবে অপর ওপেনার ইব্রাহিম জাদরান ২৯ বল থেকে ২৭ রানে অপরাজিত থেকে ব্যাট করছিলেন। এই ম্যাচে আফগানিস্তান জয়ের কাছাকাছি রয়েছে।
এর আগে প্রথম ইনিংসে টস জিতে জিম্বাবুয়ে ১৬৯ রান করে সবকটি উইকেট হারিয়ে ৪৩ ওভার ৩ বলে। সিকান্দার রাজা দলের পক্ষে সিকান্দার রাজা সর্বোচ্চ ৬৮ রান করেন। আর রশিদ খান ৩টি উইকেট লাভ করেন।




