সেরি আতে পয়েন্ট হারানো অনেকটা নিশ্চিত হয়েছিল নাপোলির। তবে অ্যাওয়েতে শেষ মুহূর্তে নাটকীয় জয় নাপোলির । শনিবার জেনোয়াকে তারা ৩-২ গোলে হারিয়েছে।
জেনোয়ার বিপক্ষে নাপোলির এ জয়ে যথেষ্ঠ নাটকীয়তা ছিল। ম্যাচের শুরুতেই তারা পিছিয়ে পড়েছিল। রুসলান তৃতীয় পেনাল্টিতে গোল করে জেনোয়াকে এগিয়ে নিয়েছিলেন। কিন্তু মাত্র এক মিনিটের ব্যবধানে দুই গোল করে নাপোলি খেলায় ফিরে আসে। ২০ মিনিটে রাসমুস গোল করেন। পরের মিনিটে সমর্থকদের হাসি বিস্তৃত করেন স্কট ম্যাকটমিনে।
এক গোলে এগিয়ে থেকে বিরতি যায় নাপোলি। কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই নাপোলির সমর্থকদের হাসি কেড়ে নেন জেনোয়ার লোরেঞ্জো কলম্বো। ৫৭ মিনিটে গোল করে তিনি খেলায় সমতা ফেরান। পয়েন্ট ভাগাভাগি তখন অনেকটা নিশ্চিত। এমন সময়ে রেফারির পেনাল্টি বাঁশি নাপোলিকে পয়েন্ট হারানো থেকে রক্ষা করেন। রাসমুস পেনাল্টি থেকে গোল করে দলকো পুরো পয়েন্ট এনে দেন।
এ জয়ের ফলে ২৪ ম্যাচ শেষে নাপোলির পয়েন্ট ৪৯। পয়েন্ট টেবিলে অবস্থান চার নম্বরে। ২৩ ম্যাচ থেখে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার মিলান। এসি মিলান রয়েছে দ্বিতীয় স্থানে, তাদের পয়েন্ট ৫০।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














