নেইমারকে ঘিরে নতুন বিতর্ক । ক্লাব অনুশীলনের এক ঘটনাকে কেন্দ্র করে নতুন বিতর্কে জড়িয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। সতীর্থ তরুণ ফুটবলার রবিনিও জুনিয়র তার কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। ব্রাজিলের গণমাধ্যম গ্লোবো এস্পোর্তে জানিয়েছে, নেইমারের বিরুদ্ধে তিনটি অভিযোগ তুলেছেন তিনি। বিষয়টি এখন শুধু দুই খেলোয়াড়ের ব্যক্তিগত বিরোধ নয়, ক্লাবের ভাবমূর্তি ও আইনি অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছে।
রোববার অনুশীলনের সময় ড্রিবল করে নেইমারকে পাশ কাটানোর পর উত্তেজনা তৈরি হয় বলে অভিযোগ। দাবি করা হয়েছে, ক্ষুব্ধ হয়ে ৩৪ বছর বয়সী নেইমার ১৮ বছর বয়সী রবিনিও জুনিয়রের প্রতি শারীরিক আক্রমণাত্মক আচরণ করেন। পরে অবশ্য নেইমার ব্যক্তিগতভাবে রবিনিও জুনিয়র ও তার মায়ের কাছে দুঃখ প্রকাশ করেন। ইএসপিএন ব্রাজিল জানায়, অনুশীলনের পর মেসেজ পাঠিয়ে ক্ষমা চান তিনি। সোমবার অনুশীলনে দুজনকে স্বাভাবিকভাবেই কথা বলতে দেখা গেছে।
তবে তরুণ খেলোয়াড়ের পরিবার ও প্রতিনিধিদের মতে, ঘটনা প্রকাশ্যে ছড়িয়ে পড়ায় ব্যক্তিগত ক্ষমা যথেষ্ট নয়। ক্লাবের সুনাম ও খেলোয়াড়ের সম্মান রক্ষায় নেইমারের প্রকাশ্য ক্ষমা চাওয়া প্রয়োজন। ক্লাব ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, এই অবস্থানের পেছনে খেলোয়াড়ের ক্লাব ছাড়ার ইচ্ছাও কাজ করতে পারে এবং প্রকাশ্য ক্ষমা দাবির বিষয়টি চুক্তি বাতিলের কৌশল হতে পারে। যদিও প্রতিনিধিরা এই অভিযোগ নাকচ করেছেন।
ঘটনার পরও দুজনই দলের সঙ্গে প্যারাগুয়ের আসুনসিওন সফরে গেছেন, যেখানে সুদামেরিকানা গ্রুপ ম্যাচে প্রতিপক্ষ ডেপোর্তিভো রেকোলেতা। সফরে নেইমার, রবিনিও জুনিয়র এবং গ্যাব্রিয়েল বারবোসা একসঙ্গে মধ্যাহ্নভোজও করেছেন বলে জানা গেছে। তবুও তরুণ ফরোয়ার্ডের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
