রোমাঞ্চের অপেক্ষায় মিরপুর টেস্টের শেষ দিন। মঙ্গলবার মিরপুরে টেস্টের শেষ দিনে লাঞ্চের আগেই পাকিস্তানকে ২৬৮ রানের টার্গেট দিল বাংলাদেশ টাইগাররা। তাদের অলআউট করতে বোলারদের ৭৬ ওভার দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। টেস্টের শেষ ইনিংসে এতো রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে মিরপুরে জয়ের রেকর্ড নেই। ফলে মিরপুর টেস্টে জিততে পাকিস্তানকে রেকর্ড গড়েই জিততে হবে।
সেটি না হলে টেস্টে বাঁচাতে পাকিস্তানকে দিনের পুরো সময় ব্যাটিং করতে হবে। তবে বাংলাদেশে চাইবে দ্রতই পাকিস্তানকে অলআউট করে জয় তুলে নিতে। এর আগে মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে চতুর্থ দিন শেষে ১৭৯ রানের লিড নিয়ে শেষ দিনে ব্যাংটিংয়ে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। ফলে বাংলাদেশের লিড দাঁড়ায় ২৬৭ রান।
বৃষ্টির কারণে চতুর্থ দিন ৯০ ওভার খেলা হয়নি। এ দিন লাঞ্চের পর বৃষ্টি হারায় খেলা বন্ধ হয়ে যায়। শেষ বিকেলে খেলা শুরু হলেও পুরো ওভার খেলা হয়নি। সারা দিনে মাত্র ৪৮.৪ ওভারে খেলা মাঠে গড়িয়েছে। চতুর্থ দিনের খেলা শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫০.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৫৮ ও মুশফিকুর রহিম ১৬ রান নিয়ে সকালে ব্যাটিং শুরু করে। তবে ব্যাটিংয়ে নেমে দিনের শুরুতেই ২২ রান করে বিদায় নেন মুশফিক। হাসান আলীর বলে শান মাসুদের হাতে ক্যাচ দেন তিনি।
এরপর লিটন দাস ১১ রান করে বিদায় নেন শাহীনের বলে। তবে সেঞ্চুরির অপেক্ষায় থাকা নাজমুল হোসেন শান্ত নিজের ভুলে বিদায় নেন। মাত্র ১৩ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন তিনি। ১৫০ বলে সাত বাউন্ডারিতে ৮৭ রান করে নোমান আলীর বলে এলিবিডাব্লিউর ফাঁদে পড়েন।
হাসান-নোমানের তোপে চাপে বাংলাদেশ ব্যাটিং লাইনআপ
এরপর ব্যাটিংয়ে নেমে ওয়ানডে স্টাইলে ব্যাটিং করেন মেহেদী হাসান মিরাজ। তিনি ২৯ বেল তিন চার ও এক ছক্কায় ফিরে যান ২৪ রানে। এছাড়া স্পিনার তাইজুল ইসলাম ৩ রান করে বোল্ড হন তাইজুল ইসলাম। এরপর পেসার তাসকিন আহমেদ ব্যাটিংয়ে নেমে ৫ বলে একটি করে চার ও ছক্কায় ১১ রান করে বিদায় নেন হাসান আলীর বলে। তবে এবাদত হোসেন ৪ রান করে অপরাজিত থাকেন। দ্বিতীয় ইনিংসের পাকিস্তানের পক্ষে হাসান হাসান ও নোমান নেন তিনটি করে উইকেট।
এর আগে মিরপুরে নিজেদের প্রথম ইনিংসে শান্তর সেঞ্চুরি এছাড়া মুমিনুল ও মুশফিকের ফিফটিতে ৪১৩ রান তোলে বাংলাদেশ। জবাবে পাকিস্তান আজানের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৮৬ রানে থামে। ফলে প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭ রানে লিড পায়।
