প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে গুজরাটকে হারালো পাঞ্জাব

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে গুজরাটকে হারালো পাঞ্জাব

চন্ডিগড়ে পাঞ্জাবের দাপট।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে গুজরাটকে হারালো পাঞ্জাব , কিংস। নিউ চন্ডিগড়ে ব্যাটিংয়ে নেমে ছয় উইকেটে ১৬২ রান করে গুজরাট। জবাবে পাঞ্জাব পাঁচ বল হাতে রেখে সাত উইকেট হারিয়ে ১৬৫ রান তুলে জয় ছিনিয়ে নেয়।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে পাঞ্জাব আজ টস জিতে আগে ব্যাটিংয়ে পাঠায় গুজরাটকে। ওপেনিং জুটিতে ৩৭ ও দ্বিতীয় উইকেটে ৪৬ রান যোগ করে ভালো শুরু পায় গুজরাট। শুভমান গিল ২৭ বলে ৬টি চারে ৩৯ রানে আউট হন।

তৃতীয় উইকেটে আরও ৩৬ রান যোগ করেন জস বাটলার ও গ্লেন ফিলিপস। ফিলিপস ১৭ বলে ১টি করে চার-ছয়ে ২৫ এবং বাটলার ৩৩ বলে ৩টি চার ও ২টি ছয়ে ৩৮ রান করে সাজঘরে ফেরেন। এতেই চ্যালেঞ্জিং সংগ্রহের ভিত পেয়ে যায় গুজরাট।

গিল ভালো শুরু দিয়েছিলেন গুজরাটকে, ছবি : সংগৃহীত

পরের দিকে অবশ্য আর কোনো ব্যাটার বড় ইনিংস খেলতে পারেননি। গুজরাট ২০ ওভারে ছয় উইকেটে ১৬২ রান তোলে। বিজয়কুমার বৈশাখ চার ওভারে ৩৪ রানে ৩টি এবং যুজবেন্দ্র চাহাল চার ওভারে ২৮ রানে ২টি উইকেট নেন।

জবাব দিতে নেমে ৭ রানেই প্রথম উইকেট হারায় পাঞ্জাব। কিন্তু এরপর দ্বিতীয় উইকেটে ৭৬ রানের দুর্দান্ত জুটি গড়েন প্রভসিমরান সিং ও কুপার কনোলি। দশম ওভারে প্রভসিমরান ২৪ বলে ১টি চার ও ৪টি ছয়ে ৩৭ রানে সাজঘরে ফেরার পর একাই লড়েছেন কনোলি।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে পাঞ্জাব

কনোলির সঙ্গে অবশ্য আর কেউ বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি। এ কারণে জয় তুলে নিতে বেগ পেতে হয়েছে পাঞ্জাবকে। একপ্রান্তে উইকেট হারাতে থাকে পাঞ্জাব। ১১৮ রানেই ছয়টি উইকেট হারায় তারা। তাই শেষদিকে পাঁচ ওভারে ৪২ রানের দরকার পড়ে তাদের।

কনোলি একাই জেতালেন পাঞ্জাবকে, ছবি : সংগৃহীত

অপরাজিত থেকে পাঞ্জাবকে ১৯.১ ওভারেই জয়ের বন্দরে নিয়ে যান কনোলি। তিনি ৪৪ বলে ৫টি চার ও ৫টি ছয়ে ৭২ রানে অপরাজিত থাকেন। মূলত কনোলির কাছেই হেরে যায় গুজরাট। প্রসিধ কৃষ্ণা চার ওভারে ২৯ রানে ৩টি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

Exit mobile version