বাংলাদেশ ফুটবল লিগ ২০২৬-২৭
মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে ম্যাচের প্রথম মিনিটেই গোল পেতে পারতো পিডব্লিউডি কিন্তু স্ট্রাইকার এমবিদা পেনাল্টি এরিয়ার মধ্যে ঢুকে শট নিতে দেরী করলে ব্রাদার্সের গোল রক্ষক রাজিব সামনে এগিয়ে এসে অ্যাঙ্গেল ছোট করে দিলে এমবিদা কাছের পোষ্টে প্লেসিং শট নিলে পোষ্টের বাইরে দিয়ে চলে যায়। খেলার শুরু থেকেই মাঠের দখল নিয়ে পিডব্লিউডি দাপুটে খেলেও ড্র করে ম্যাচ আর ব্রাদার্স লিগে প্রথম পয়েন্ট পায়।

ব্রাদার্স ইউনিয়ন লিঃ মূলতঃ কাউন্টার অ্যাটাক নির্ভর খেলে ম্যাচের ২৬ মিনিটে ডান প্রান্ত দিয়ে আক্রমনে উঠলে পিডব্লিউডি ফাউল করলে ফ্রি কিক নেন লোকাল হিরো ব্রাদার্সের অধিনায়ক সোহেল রানা সেই বল পেনাল্টি এরিয়ার মাথায় পেয়ে ফ্লিক হেডে কাছের পোষ্টে বল জালে জড়ান ব্রাদার্সের ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক জোনাথন সান্তানা। এরপর পিডব্লিউডির অধিনায়ক জার্মান খেলোয়াড় বালোকি ন্যারো অ্যাঙ্গেলে ওয়ান টু ওয়ান থেকে গোল করতে ব্যর্থ হন। বালোকি পিডব্লিউডির গেম মেকারের ভূমিকা পালন করেন তার কাছে থেকে আরো একটা সুযোগ নষ্ট করেন এমবিদা এরপর প্রথমার্ধে আর গোল না হলে ব্রাদার্স ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধের ১৫ মিনিট আর ম্যাচের ৬০ মিনিটের মাথায় পিডব্লিউডির স্ট্রাইকার ক্যামেরুনের এমবিদা দুরপাল্লার একটি ফ্রি কিকে কাছের পোষ্ট দিয়ে বল জালে জড়ালে উল্লাসে মেতে উঠে লাল-সাদা জার্সি ধারীরা। গোলের পর প্রায় মিনিট দশেক একচেটিয়া আক্রমন করেও আর গোলের দেখা পায়নি পিডব্লিউডি। পক্ষান্তরে ব্রাদার্স ইউনিয়ন জোনাথনের উপর ভরসা করে ঘর গুছিয়ে কাউন্টার অ্যাটাক নির্ভর খেলেও গোল রক্ষক সাজুর বড় পরিক্ষা নিতে ব্যর্থ হলে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে উভয় দল।
বাংলাদেশ ফুটবল লিগে এই ড্রয়ে ব্রাদার্স প্র্রথম ১ পয়েন্ট পেলো এর আগে একটি ম্যাচে খেলে পরাজিত হয়েছিল অপরদিকে পিডব্লিউডি আগের ম্যাচে ঢাকা আবাহনীর সাথে ড্র করে ১ পয়েন্ট আর আজকের ম্যাচ থেকে ১ এই ২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৬ষ্ঠ আর ব্রাদার্স ইউনিয়ন ১৩ দলের মধ্যে ১ পয়েন্ট নিয়ে ১০ম স্থানে অবস্থান করছে। বাংলাদেশ পুলিশ ২ খেলার মধ্যে দুটিতেই জয় লাভ করে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে।
দিনের অপর খেলা গুলোর মধ্যে বাংলাদেশ পুলিশ এফসি চট্টগ্রাম সিটিকে ৩-০ গোলে এবং মোহামেডান তাদের প্রথম ম্যাচে ফকিরেরপুল ইয়ংমেন্সকে ১-০ গোলে পরাজিত করে। আগামীকাল ৩টি খেলা অনুষ্ঠিত হবে। আরামবাগ খেলবে রহমতগঞ্জের সাথে অপরদিকে ঢাকা ওয়ান্ডারার্স-ঢাকা আবাহনীর এবং ফর্টিস খেলবে সিটি ক্লাবের বিপক্ষে। তিনটি খেলাই টি স্পোর্টস সম্প্রচার করবে।


