খেলোয়াড় তৈরিতে রফিক সংকট তুলে ধরলেন

খেলোয়াড় তৈরিতে রফিক সংকট তুলে ধরলেন

খেলোয়াড় তৈরিতে রফিক সংকট তুলে ধরলেন, ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্পিন কোচ হয়েছেন মোহাম্মদ রফিক। নতুন খেলোয়াড় তৈরিতে রফিক সংকট তুলে ধরলেন এবার। মঙ্গলবার ঢাকায় বাচ্চাদের এক স্কুল ক্রিকেট ম্যাচে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে মাঠ সমস্যার বিষয়টি তুলে ধরেন।

মাত্র কয়েকটি আন্তর্জাতিক মানের মাঠ আছে এখন বাংলাদেশে যা খেলোয়াড় তৈরিতে রফিক সংকট হিসেবেই দেখছেন। এছাড়া অনেকগুলো মাঠে অনেকদিন ধরেই শুধু ঘরোয়া লিগের ম্যাচ পরিচালিত হয়ে আসছে। সেগুলো আন্তর্জাতিক ক্রিকেটের মাঠ হলেও খেলা হচ্ছে না। এছাড়া ঘরোয়া ক্রিকেটের জন্যও মাঠের সংকট রয়েছে যথেষ্ট।

বিসিবির স্পিন বোলিং কোচ রফিক এবার পর্যাপ্ত মাঠ না থাক নিয়ে প্রশ্ন তুলেছেন। মঙ্গলবার তিনি বলেছেন,‘আপনি যদি ক্রিকেটটা চান, ক্রিকেটের জন্য মাঠ লাগবে। এটা একটা সমস্যা। তারপর পাড়া-মহল্লা ভিত্তিক ঢাকার পুরান ঢাকার অলিতে-গলিতে যেসব মাঠ আছে যে দেখেন ক্রিকেট কিন্তু খেলা হচ্ছে। এরকম বসে থাকে না কেউ। টেনিস বলে খেলা চলে। কিন্তু তারপরও আমি বলবো যে এই বাচ্চাদের তো আপনি একটা টার্গেট করছেন এই বাচ্চারা তো আজকে মনে হয় যদি এখানে ২০০ বাচ্চা খেলে ২০০ বাচ্চা দিয়ে যদি ১০ টা প্লেয়ার তৈরি করতে পারেন। এদেরকে ঐ সুযোগটা দিতে হবে। মাঠ না থাকলে কিন্তু আপনি প্লেয়ার খুঁজে পাবেন না।’

খেলোয়াড় তৈরিতে রফিক সংকট উত্তরণের উপায় জানালেন

রফিক জানান মাঠ সংকট না কাটলে ভবিষ্যতে খেলোয়াড় সংকট আরও বাড়বে, ‘যদি ৪০ বছর আগের কথা বলি বা ৩৫ বছর, তখন থেকে এই মাঠের সমস্যা ছিল। আগে যেমন আরেকটা মাঠ ছিল আবাহনী মাঠটা, ওটাও কিন্তু শেষ হয়ে গেছে।’

বিসিবির করণীয় নিয়ে রফিক বলেন,‘এখন বিসিবির সবচেয়ে বড় হলো দায়িত্বটা নিতে হবে যে এতো পয়সা আছে আলহামদুলিল্লাহ, আপনার মাঠ তৈরি করতে হবে। মাঠ কিনতে হবে, জায়গা কিনে নিজস্ব মতো একটা মাঠ বানাতে হবে। আপনি যদি মাঠ না থাকে, আপনার প্লেয়ার হবে না। আর প্লেয়ার যখন হবে মাঠ দরকার পড়বে। আমি বলব যে মাঠ কিন্তু একটা মেশিন প্লেয়ার তৈরি করার। আপনি যদি মাঠ না থাকে আপনি প্লেয়ার পাবেন না।’

কেরানীগঞ্জসহ আশপাশের এলাকায় সম্ভাবনার কথাও বলেন রফিক, ‘যখন ফারুক ভাই প্রেসিডেন্ট ছিল কিছু জায়গা দেখিয়েছিলাম কেরানীগঞ্জে হামিদুর রহমান স্টেডিয়ামের পাশে প্রচুর জায়গা আছে। ঐখানে কিন্তু একটা নতুন শহর হচ্ছে। ঝিল-মিল হচ্ছে এর পাশে অনেক প্রজেক্টের বিল্ডিং উঠছে। আমি মনে করি যে এইসব জায়গাগুলো সস্তায় পাবে বা আরও অন্যান্য জায়গা যে খুঁজে যদি মাঠের জন্য প্রস্তুতিটা নেয় আমি মনে করি যে এটা ভবিষ্যতের জন্য ভালো হবে। ভবিষ্যতে মাঠ না থাকলে প্লেয়ার কোথায় পাবে? তো আপনার মাঠ না থাকলে প্লেয়ার পাবেন কোথা থেকে?’

Exit mobile version