উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জীবন মরণ এক ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের ম্যাচ এটি। মিউনিখে অনুষ্ঠিত হবে দুই দলের জীবন মরণ ম্যাচটি। প্রথম লেগের খেলায় বায়ার্ন মিউনিখ ২-১ গোলে এগিয়ে রয়েছে।
একই দিনে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে স্পোর্টিং সিপি ও আর্সেনাল। নিজেদের মাঠে খেলবে আর্সেনাল। প্রথম লেগের খেলায় অ্যাওয়েতে ১-০ গোলের জয়ের সুবাদে এগিয়ে রয়েছে ইংলিশ ক্লাবটি।
চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের একচ্ছত্র আধিপত্য। স্প্যানিশ লিগের দলটি সর্বাধিক ১৫ বার শিরোপা জয় করেছে। তাদের কাছাকাছি অবস্থানে নেই আর কেউ। কাছাকাছি থাকা ইন্টার মিলান জিতেছে সাতবার। আর আজকের ম্যাচের প্রতিপক্ষ বায়ার্নের শিরোপা সংখ্যা ছয়।
২০২৪ সালে সর্বশেষ শিরোপা জয়ী রিয়াল মাদ্রিদের সামনে শিরোপা লড়াইয়ে টিকে থাকতে হলে জয়ের কোনো বিকল্প নেই। প্রথম লেগের খেলায় হার তাদেকে কঠিন পরিস্থিতে ঠেলে দিয়েছে। অন্যদিকে বেশ সুবিধাজনক অবস্থা বায়ার্ন। এমনিতে এগিয়ে রয়েছে তারা, তার ওপর আজ নিজেদের মাঠে খেলবে।

এমবাপ্পের গোল রিয়ালকে স্বপ্ন দেখাচ্ছে
লুইস দিয়াজ ও হ্যারি কেনের গোলের সুবাদে প্রথম লেগে সহজ জয়ের স্বপ্ন ছিল বায়ার্নের। কিন্তু শেষ মুহুর্তে কিলিয়ান এমবাপ্পের গোল রিয়াল মাদ্রিদকে প্রতিযোগিতায় টিকিয়ে রেখেছে। তবে আজকের লড়াইটা বেশ কঠিন রিয়ালের জন্য। কেননা ঘরের মাটিতে এবার বায়ার্ন মিউনিখ অপরাজেয় হয়ে উঠেছে। সব ধরণের প্রতিযোগিতায় তারা একটা মাত্র ম্যাচে হেরেছে। শুধু তাই নয়, গোলের বন্যা বইয়ে চলেছে দলটি। বুন্দেসলিগায় এরই মাঝে গোলের রেকর্ড গড়েছে দলটি।
ছেড়ে দেওয়ার পাত্র নয় রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদ অবশ্য ছেড়ে দেওয়ার পাত্র নয়। প্রথম লেগে হার সত্ত্বেও মুখোমুখি লড়াইয়ে রিয়াল মাদ্রিদ এখনো এগিয়ে। রিয়াল মাদ্রিদের জয় ১৩ ম্যাচে। বায়ার্ন জিতেছে ১২ ম্যাচে। তবে সাম্প্রতিক সময়ে বায়ার্নের বিরুদ্ধে রয়েছে রিয়াল মাদ্রিদের একচ্ছত্র আধিপত্য। ২০১১-১২ মৌসুমে সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখ ২-১ ব্যবধানে জয় পেয়েছিল। পরের ম্যাচে রিয়াল মাদ্রিদ প্রতিশোধ নিয়েছিল। তবে ফাইনালে যাওয়া হয়নি। টাইব্রেকারে হেরে যায়।
বায়ার্নের বিপক্ষে ওই হারের পর রিয়াল মাদ্রিদ আর হারেনি। দীর্ঘ ১৪ বছর পর আবার হারের মুখ দেখতে হলো দলটিকে।
সুবিধায় আর্সেনাল
স্পোর্টিং সিপির বিপক্ষে প্রথম লেগের খেলায় জয় পাওয়া আর্সেনাল কিছুটা স্বস্তিতে রয়েছে। প্রথম লেগে ১-০ গোলে জয় পাওয়ায় কিছুটা এগিয়ে রয়েছে প্রিমিয়ার লিগের শীর্ষ দলটি। নিজেদের মাঠে খেলায় হওয়ায় বাড়তি সুবিধা পাবে দলটি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















