মেসির মতো বিদায় প্রাপ্য রোনালদোর: গ্যারি লিনেকার

লিওনেল মেসির বিদায় আবেগে মোড়ানো, ভালোবাসায় পরিপূর্ণ। আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচে সতীর্থ, সমর্থক আর ফুটবলপ্রেমীদের কাছ থেকে পেয়েছেন এক কিংবদন্তীর প্রাপ্য সম্মান। ক্রিশ্চিয়ানো রোনালদোর বিদায়টাও তেমন সুন্দর হওয়া উচিত বলে মনে করেন ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার গ্যারি লিনেকার।

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো মাঠে ছিলেন একে অপরের প্রতিদ্বন্দ্বী। মাঠে দুই জনের প্রতিদ্বন্দ্বিতা ফুটবলের আকর্ষণ বাড়িয়ে দিয়েছিল কয়েকগুন। কিন্তু বিদায়ের বেলায় দুইজনের উপস্থিতি দুই মেরুতে। মেসি রাজকীয় বিদায় নিয়েছেন। কিন্তু পর্তুগাল জাতীয় দলের কোচ জর্জ জেসুসের সঙ্গে সাম্প্রতিকে দ্বন্দ্ব রোনালদোর সেই বিদায়কে ঘিরে তৈরি অনিশ্চয়তা।

পর্তুগালের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করা রোনালদো সম্প্রতি জানিয়েছেন, জাতীয় দল থেকে ডাক পেলে তিনি আবারও খেলতে প্রস্তুত। কিন্তু কোচ জেসুস তাঁর সঙ্গে কথা রাখেননি বলেও অভিযোগ করেছেন আল নাসর তারকা। এই টানাপোড়েনের মধ্যেই রোনালদোর পাশে দাঁড়িয়েছেন লিনেকার। তাঁর মতে, দীর্ঘদিন দেশের ফুটবলকে সমৃদ্ধ করা একজন কিংবদন্তীর আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হওয়া উচিত সম্মান আর ভালোবাসার মধ্য দিয়ে।

ইংল্যান্ডের হয়ে ৮০ ম্যাচে ৪১ গোল করা লিনেকার রোনালদো ও পর্তুগাল ফুটবল ফেডারেশনের প্রতি আহ্বান জানিয়েছেন, তাঁরা যেন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করেন এবং রোনালদোকে যথাযথ বিদায় জানান।

ক্রিশ্চিয়ানো রোনালদো

লিনেকার বলেন, সে রোনালদো একরকম ক্ষমা চেয়েছে। আমি শুধু আশা করি, পর্তুগাল ফুটবল ফেডারেশন ও রোনালদো একসঙ্গে বসে বিষয়টির সমাধান করবে এবং তাকে দারুণ একটা বিদায় জানাবে। এরপরই মেসির বিদায়ের প্রসঙ্গ টেনে সাবেক এই ইংলিশ খেলোয়াড় বলেন, বিষয়টা আমার জন্য কিছুটা দুঃখজনক। কারণ, সে একজন উঁচু মানের খেলোয়াড়। পাঁচ কিংবা দশ বছর পর এসব কেউ মনে রাখবে না। এসব আর গুরুত্বপূর্ণ থাকবে না। মানুষ মনে রাখবে সে কতটা অসাধারণ ছিল। তবে মেসির বিদায়ের দিকে তাকালে দেখা যায়, সেটা কত সুন্দর ছিল। আমার মনে হয়, রোনালদো তেমন বিদায় পাওয়ার যোগ্য।

রোনালদো নিজেও বিদায়ী ম্যাচের সম্ভাবনা উড়িয়ে দেননি। তিনি বলেছেন, তাকে সম্মানজক বিদায় দেওয়ার বিষয়ে অনেক আলোচনা শুনেছেন এবং পর্তুগাল ফুটবল ফেডারেশনও তাকে সেই সুযোগ দিতে চায় বলে জেনেছেন। তিনি আরও বলেন, আমি আমার সব সমর্থককে বিশেষ করে পর্তুগালের মানুষকে প্রতিশ্রুতি দিতে পারি, আমাদের এক বা একাধিক বিদায়ী ম্যাচ হবে। সেই সময় আসবে।

spot_imgspot_img
spot_img

Related Articles