Home Blog Page 173

এম বাপ্পের কি ৩ বছরের কারাদন্ড হচ্ছে!

বিশ্বকাপ ফুটবল ২০২৬

ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপ থেকে বিদায়ের পর কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করে আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়া প্যারাগুয়ের সিনেটর সেলেস্তে আমারিলা উল্টো ফরাসি তারকার বিরুদ্ধে মানহানি ও অপবাদের অভিযোগে আইনি ব্যবস্থা নেয়ার কথা বিবেচনা করছেন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ফ্রান্সে তার বিরুদ্ধে চলমান তদন্তের অগ্রগতির ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন তার আইনজীবী।

স্প্যানিশ দৈনিক ‘মার্কা’ এবং ফরাসি সংবাদমাধ্যম ‘লে প্যারিসিয়েন’এর তথ্য অনুযায়ী, সিনেটর আমারিলার আইনজীবী গুইলার্মো দুয়ার্তে কাকাবেলোস বলেছেন- এমবাপ্পে প্রকাশ্যে তার মক্কেলকে নিয়ে যে মন্তব্য করেছেন, সেটি প্যারাগুয়ের আইনে মানহানি ও অপবাদের অভিযোগ হিসেবে বিবেচিত হতে পারে কি না, তা তারা খতিয়ে দেখছেন।

লে প্যারিসিয়েনকে দেয়া সাক্ষাৎকারে গুইলার্মো বলেন, প্যারাগুয়ের আদালত যদি অভিযোগ গ্রহণ করে, তাহলে এ ধরনের অপরাধে সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। এমন পরিস্থিতিতে ফ্রান্স ও প্যারাগুয়ের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির বিষয়টিও প্রাসঙ্গিক ভাবে হয়ে উঠতে পারে।

যে ভাবে বিতর্কের সূত্রপাত: ৪ জুলাই অনুষ্ঠিত বিশ্বকাপের শেষ ষোলোতে ফ্রান্সের কাছে প্যারাগুয়ের পরাজয়ের পর ম্যাচ শেষে সিনেটর সেলেস্তে আমারিলা এমবাপ্পের জাতীয়তা, পরিচয় ও বংশপরিচয় নিয়ে একাধিক মন্তব্য করেন, যেগুলোকে ব্যাপকভাবে বর্ণবাদী ও বৈষম্যমূলক বলে সমালোচনা করা হয়। যা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন সবখানেই তার বক্তব্যের নিন্দা জানানো হয়।

এম বাপ্পের জবাব: এমবাপ্পে সিনেটরকে ‘নিজের পদমর্যাদার অযোগ্য এক জঘন্য নারী’ বলে মন্তব্য করেছেন বলে দাবি করেছেন আমারিলার আইনজীবী। সেই বক্তব্যকেই সম্ভাব্য আইনি পদক্ষেপের ভিত্তি হিসেবে বিবেচনা করছেন আমারিলা।

এমবাপ্পের বিরুদ্ধে মামলা: আইনজীবি দুয়ার্তে কাকাবেলোস বলেন, ফ্রান্সে আমারিলার বিরুদ্ধে যে তদন্ত চলছে, তার ফলাফলের ওপর পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করছে তার মক্কেল প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেবেন কিনা।

ঘটনার তদন্তঃ ফরাসি কর্তৃপক্ষ বর্তমানে ঘটনার তদন্ত করছে, যদি সিনেটর আমারিলা তার বক্তব্যের মাধ্যমে কোনো ব্যক্তিকে তার প্রকৃত বা ধারণাকৃত জাতিগত পরিচয়, জাতীয়তা, বর্ণ কিংবা ধর্মের ভিত্তিতে প্রকাশ্যে গুরুতরভাবে অপমান করেছেন কি না তা নিয়ে। অভিযোগ প্রমাণিত হলে  আমারিলার এক বছর পর্যন্ত কারাদণ্ড এবং ৪৫ হাজার ইউরো জরিমানা হতে পারে।

এদিকে সমালোচনার মুখেও নিজের বক্তব্য থেকে সরে আসার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন আমারিলা। তার আইনজীবী বলেন- মামলা এগোলে এমবাপ্পেকেও প্যারাগুয়ের কর্তৃপক্ষের সামনে সাক্ষ্য দেয়ার জন্য তলব করা হতে পারে।

যতদুর পর্যন্ত ছড়িয়েছে বিষয়টিঃ বিতর্কটি এখন শুধু ক্রীড়াঙ্গনেই সীমাবদ্ধ নেই দু’দেশের রাজনৈতিক নেতৃত্বও এ নিয়ে অবস্থান জানিয়েছে। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ প্রকাশ্যে বর্ণবাদী আক্রমণের শিকার হওয়া এমবাপ্পের প্রতি সমর্থন জানান। অন্যদিকে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা স্পষ্ট করে বলেন, সিনেটর আমারিলার বক্তব্য প্যারাগুয়ের রাষ্ট্র বা জনগণের মূল্যবোধের প্রতিনিধিত্ব করে না।

আমারিলার অভিযোগঃ তিনি বলেন বিশ্বকাপে ফ্রান্সের জয়ের পর এমবাপ্পে অহংকারী ও অসম্মানজনক আচরণ করেছেন। ম্যাচ শেষে প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিলের সঙ্গে করমর্দন করতেও অস্বীকৃতি জানান ফরাসি তারকা।

নতুন এই অভিযোগ ও সম্ভাব্য পাল্টা মামলার ইঙ্গিতে আমারিলা ও কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে শুরু হওয়া বিতর্ক আন্তর্জাতিক পর্যায়ে জটিল ও আলোচিত হয়ে উঠেছে।

আর্জেন্টিনার জয়ে আড়াল সুইসদের লাল কার্ডের দুঃখ!

ফিফা বিশ্বকাপ ২০২৬

সুইজারল্যান্ড ফুটবল কোচ মুরাত ইয়াকিন বলেছেন এমবোলোর লাল কার্ডই খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। সিদ্ধান্তটা যেন এখনো মেনে নিতে পারছে না সুইজারল্যান্ড। আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের শেষ আটে ৩-১ গোলে হারের পর সংবাদ সম্মেলনে ক্ষোভ ঝেড়েছেন সুইস অধিনায়ক গ্রানিত জাকা ও কোচ মুরাত ইয়াকিন।  

যেভাবে ঘটনার শুরু: ম্যাচের ৭২ মিনিটের সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস ফাউলের জন্য হলুদ কার্ড দেখেন কিন্তু ভিডিও রিভিউয়ের পর পারেদেসের হলুদ কার্ড সরিয়ে এমবোলোকে ‘ডাইভ’ বা ফাউল আদায়ের জন্য ইচ্ছাকৃতভাবে পড়ে যাওয়ার অভিযোগে (অভিনয়) দোষী সাব্যস্ত করা হয়। কারণ ইচ্ছাকৃত কোন ফাউল আদায় বা প্রতারনা করলে তার জন্যও হলুদ কার্ডের বিধান রয়েছে।

ভিডিওতে দেখা যায় যে, পারেদেসের সংস্পর্শে আসার আগেই এমবোলো পড়ে যাচ্ছিলেন। এমবোলো ম্যাচের প্রথমার্ধে একটি হলুদ কার্ড দেখেছিলেন তাই দ্বিতীয় হলুদ কার্ডের কারণে তাঁকে লাল কার্ড পেতে হয়েছে। এই কারণে ১-১ সমতায় থাকা বাকি ম্যাচ ১০ জন নিয়ে খেলতে হয়েছে সুইজারল্যান্ডকে। আর্জেন্টিনার মত বিশ্বচ্যাম্পিয়ন দলের বিপক্ষ ১০ জন নিয়ে এতটা সময় খেলা অসম্ভব ফলে যা হওয়ার তাই হয়েছে।

নিকো এলভেদি সুইস ডিফেন্ডার: সুইজারল্যান্ডের ড্যান এনদয়ে সমতা সূচক গোল করার কিছুক্ষণ পর কার্ড দেখানোতে বিস্ময় প্রকাশ করে বলেন- আমি সত্যিই বুঝতে পারছি না, ভিএআর কীভাবে এমন সিদ্ধান্ত নিতে পারে।

‘ভুল খেলোয়াড়কে কার্ড দেখানো ’সংক্রান্ত নিয়ম ব্যবহার করে কোনো খেলোয়াড়ের হলুদ কার্ড পরিবর্তন করা হয়েছে এটি বিশ্বকাপের দ্বিতীয় ঘটনাা। নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড়কে ভুলভাবে হলুদ বা লাল কার্ড দেখানো হলে ভিএআর হস্তক্ষেপ করতে পারে।

মুরাত ইয়াকিন: কোচ ম্যাচ শেষে লাল কার্ড নিয়ে নিজের হতাশা প্রখাশ করে বলেন- ‘আমরাই ম্যাচে আধিপত্য বিস্তার করছিলাম। আমরা খেলাটা নিয়ন্ত্রণ করছিলাম। কিন্তু লাল কার্ডের কারণে আমাদের এমন একটি নিয়মের শাস্তি পেতে হলো, যেটা আমার কাছে বোধগম্য নয়। অবশ্যই এভাবে বিদায় নেওয়া ভীষণ কষ্টের। আজকের ম্যাচে এমন ফল প্রাপ্য ছিল না।’

কোচ ইয়াকিন আরো বলেন, ‘এর আগেও কয়েকবার হলুদ কার্ড দেখানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু এমন একটি ঘটনায় হলুদ কার্ড দেওয়া হলো, যেটা আমার কাছে খুবই সাধারণ একটা ফাউল মনে হয়েছে, এমনকি এটা ফাউল ছিল কি না, সেটাও প্রশ্নের বিষয়। ফিফা তাদের রেফারিকে রক্ষা করার জন্য এই নিয়ম ব্যবহার করল, যেটা আজ আমাদের ম্যাচটাই নষ্ট করে দিল। এটা ভীষণ কষ্টের। আমার মতে, আর্জেন্টিনার খেলোয়াড়কে হলুদ কার্ড দেখানোর কোনো কারণই ছিল না। রেফারির উচিত ছিল খেলা চালিয়ে যাওয়া। তিনি নিজের ভুল সংশোধন করতে গিয়ে আমাদের বিপদে ফেলেছেন যা সবাই দেখেছে এরপর বাকি সময় একজন কম নিয়ে আমাদের খেলতে হয়েছে।’

১৯৮৬ বিশ্বকাপের ম্যারাডোনা-শিল্টন লড়াইয়ের উত্তাপ, মেসি-কেইনের চোখে

ফিফা বিশ্বকাপ ২০২৬

১৯৮৬ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফালে উঠেছিল ততকালীন ম্যারাডোনার আর্জেন্টিনা। কিন্তু সেই ম্যাচ শুধুই অন্য একটা ম্যাচের মত ছিলনা, সেখানে ছিল ম্যারাডোনার ”গোল অব সেঞ্চুরি” এবং “হ্যান্ড অব গড” খ্যাত বিতর্কিত গোল! সেই থেকে ইংল্যান্ড-আর্জেন্টিনা শুরু হয় ফকল্যান্ড যুদ্ধ পেছনে ফেলে নতুন ফুটবল যুদ্ধ- “হ্যান্ড অব গড” বিতর্কিত গোল-যুদ্ধ। সেই বিশ্বকাপে আর্জেন্টিনা ইংল্যান্ডকে কোয়ার্টারে হারিয়ে সেমিতে গিয়েছিল। আর ২০২৬ বিশ্বকাপে দেখা হচ্ছে সেমিফাইনালে। এ যেন ১৯৮৬ বিশ্বকাপের ম্যারাডোনা-শিল্টন লড়াইয়ের উত্তাপ, মেসি-কেইনের চোখে।

বিশ্বকাপে আর্জেন্টিনা-ইংল্যান্ড ১৯৮৬ বিশ্বকাপের আগে লড়াই হয়েছে ২বার প্রথম দেখা ১৯৬২ সালে সেবার ইংল্যান্ড গ্রুপ পর্বের ম্যাচে ৩-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনাকে আবার ১৯৬৬ সালে কোয়ার্টার ফাইনালে ১-০ গোলে পরাজিত হয় আর্জেন্টিনা। বিশ্বকাপে একে অপরের ৩ নম্বর সাক্ষাতের ম্যাচে প্রথম জয় পায় ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনা ২-১ গোলে। যে জয় নিয়ে আছে বিতর্ক আবার আছে ঐতিহাসিক গোলের স্বাক্ষর। সেবার ম্যারাডোনা নিজের প্রথম গোলটি করেছিলেন হাতের সহায়তায় যে গোল নিয়ে ম্যারাডোনা ব্যাখ্যায় বলেছিলেন “হ্যান্ড অব গড” ম্যারাডোনার সেই গোল নিয়ে আর্জেন্টিনা বাসি যেমন গর্ব করে তেমনী ইংল্যান্ড বাসি ঠিক তার উল্টোটা অর্থাৎ ঘৃনা ভরে ম্যারাডোনার “হ্যান্ড অব গড” গোলকে স্মরণ করে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে যায়। তবে সেই বিতর্কিত গোলের পর ম্যারাডোনা মাঝ মাঠ থেকে ইংল্যান্ডের ৬ জনকে কাটিয়ে যে গোলটি করেছিলেন তা ফুটবল ইতিহাসে হয়ে আছে “গোল অব দ্যা সেঞ্চুরী” আর এ গোলের কারণেই অনেকটা আড়ালে পড়ে যায় “হ্যান্ড অব গোল” ম্যারাডোনা হয়ে যান আর্জেন্টাইনদের কাছে বিশ্ব জয়ী ম্যারাডোনা অপরদিকে ব্রিটিশরা পুড়তে থাকেন প্রতিশোধের আগুনে।  

মুলতঃ বিশ্বকাপের আর্জেন্টিনা-ইংল্যান্ড ফুটবল দ্বৈরথ ওখান থেকেই শুরু, ৮৬ বিশ্বকাপের পর ১৯৯৮ বিশ্বকাপে ইংল্যান্ড প্রতিশোধ নেওয়ার ম্যাচে উল্টো টাইব্রেকার হেরে যেন ফুঁসছিল কবে নিবে সেই প্রতিশোধ। অবশেষে ২০০২ বিশ্বকাপে ব্রিটিশরা আর্জেন্টিনাকে গ্রুপ পর্বের ম্যাচে ২-১ গোলে পরাজিত করে কিছুটা ঝাল মিটায়। তবে ৮৬ বিশ্বকাপের সেই হারের কথা ইংল্যান্ড কখনই ভুলতে পারেনা কারণ সেই বিশ্বকাপে আর্জেন্টিনা ইংল্যান্ডকে পরাজিত করে সেমির বাঁধা পেরিয়ে ২য় বারের মত বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল আর এ কারণেই ইংল্যান্ড দলের যত ক্ষোভ আর রাগ যে, সেদিনের সেই গোলের কারণেই ব্রিটিশদের শিরোপার খুব কাছ থেছে বিদায় নিতে হয়েছিল।

১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে পরাজিত হওয়ার পর তৎকালীন ইংল্যান্ড দলের নিয়মিত অধিনায়ক ব্রায়ান রবসন (যিনি ইনজুরির কারণে ওই ম্যাচে খেলতে পারেননি) এবং মাঠে অধিনায়কের দায়িত্ব পালন করা গোলরক্ষক পিটার শিলটন তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ  করে  বলেছিলেন ম্যারাডোনার ওই গোলটি সরাসরি “প্রতারণা“ তিনি বলেছিলেন “আমরা যে সময় আমাদের ছন্দ ফিরে পাচ্ছিলাম, দারুণ খেলছিলাম এবং আমাদের বিশ্বকাপ জেতার একটা বড় সুযোগ তৈরী হয়েছিল ঠিক তখনই স্রেফ প্রতারণা করে আমাদের জয় ছিনিয়ে নেওয়া হয়েছে। ম্যারাডোনা কখনও সেই গোলের জন্য ক্ষমা না চাওয়ায় শিলটন তার খেলোয়াড় সুলভ আচরণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। শিল্টন আরো বলেন “আমি অন্য খেলোয়াড়দের দেখেছি যারা নিয়ম ভেঙে বা প্রতারণা করে পরে সেটা স্বীকার করেছে এবং ক্ষমা চেয়েছে। কিন্তু সে (ম্যারাডোনা) কখনোই ক্ষমা চায়নি। ফুটবলার হিসেবে সে ইতিহাসের অন্যতম সেরা হতে পারে, কিন্তু একজন খেলোয়াড়সুলভ মানসিকতার মানুষ (Sportsman) হিসেবে আমি তাকে কখনোই সম্মান করি না এবং করবও না। ইংল্যান্ডের রক্ষণভাগের অন্যতম স্তম্ভ ও পরবর্তী সময়ে ইংল্যান্ডের অধিনায়ক হওয়া টেরি বুচার ম্যাচ শেষের অভিজ্ঞতা নিয়ে বলেছিলেন:”এটি সম্ভবত ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি (Fraud) ছিল এবং সে (ম্যারাডোনা) খুব সহজেই পার পেয়ে গেল, তিনি বলেন ম্যাচ শেষে ডোপ টেস্টের ঘরে যখন আমি ম্যারাডোনাকে আকার-ইঙ্গিতে জিজ্ঞেস করলাম যে এটি মাথা নাকি হাত ছিল? সে মাথার দিকে ইশারা করল। ওটা একটা ছোট ঘর ছিল, সেখানে আমরা তিনজন ইংলিশ খেলোয়াড় রাগে ফুঁসতে থাকা অবস্থায় ছিলাম সে যদি ‘হাত’ বলত, তবে আমরা হয়তো তাকে মেরেই বসতাম!”

তিনি আরও যোগ করেন, “সে যদি এসে বলত যে ওটা হাত ছিল এবং দুঃখ প্রকাশ করত, তবে হয়তো আমি তাকে ২০ বার মারার বদলে ৪-৫ বার মারতাম।”

ঐ ম্যাচ নিয়ে তৎকালীন ইংল্যান্ড দলের মূল বক্তব্য ছিল-আর্জেন্টিনার কাছে তারা ফুটবলীয় দক্ষতায় হারেনি, বরং রেফারির চোখ এড়িয়ে যাওয়া একটি পরিষ্কার “হ্যান্ডবল এবং প্রতারণার“ কাছে হেরেছে। এই হারের ক্ষোভ পিটার শিলটন বা টেরি বুচারদের মনে এতটাই গভীর ছিল যে ম্যারাডোনার মৃত্যুর পরও তারা সেই ‘ইনজাস্টিস’ বা অন্যায়ের কথা ভুলতে পারেননি। তবে কি ৪০ বছর পর ২০২৬ বিশ্বকাপে প্রতিশোধের আগুনে পড়তে থাকা ইংল্যান্ড আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতে সব ঝাল মেটাতে মেটাবে আর যদি জিতেও যায় তবে কি ম্যারাডোনাকে ক্ষমা করে দিবেন? এমন নানান গুঞ্জন নিয়েই যেন এখন শুধুই অপেক্ষা ফুটবলপ্রেমীদের আর্জেন্টিনা-ইংল্যান্ড ফুটবল সেমির মহারণের জন্য।

আইসিসির হল অব ফেমে তিন ক্রিকেটার

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির হল অব ফেমে জায়গা পেয়েছেন সৌরভ গাঙ্গুলি, কেভিন পিটারসেন ও আঞ্জুম চোপড়া। স্কটল্যান্ডের এডিনবরায় বর্ণাঢ্য এক অনুষ্ঠানে তাদের সম্মানিত করেছে আইসিসি। অবশ্য এর আগে আইসিসির হল অব ফেমে জায়গা পেয়েছেন ক্রিকেটের অনেক রথী-মহারথী। 

তবে ২০০৯ সালের জানুয়ারিতে শুরু হয় আইসিসির হল অব ফেম, যে সম্মাননা দেওয়া হয় কিংবদন্তি ক্রিকেটারদের। অবসরের অন্তত পাঁচ বছর পর ক্রিকেটাররা হল অব ফেমের জন্য বিবেচিত হন।

এ বিষয়ে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, ‘সৌরভ, অঞ্জুম ও কেভিন প্রত্যেকেই গর্বের সঙ্গে নিজেদের জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। আইসিসির পক্ষ থেকে তাদের এই প্রাপ্য সম্মানের জন্য অভিনন্দন জানাই। আইসিসি হল অব ফেমে তাদের স্থান নিশ্চিত করল যে, ভবিষ্যৎ প্রজন্মও তাদের কীর্তিকে ক্রিকেটের সর্বকালের সেরাদের পাশে স্মরণ করবে।’

তবে ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি জয় শাহকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ক্রিকেটের সর্বকালের সেরাদের সঙ্গে নিজের নাম যুক্ত হওয়া আমার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। স্বীকৃতি পাওয়া সত্যিই বিশেষ অনুভূতি। এই অসাধারণ সম্মানের জন্য আমি জয় শাহকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি এটিকে একজন ক্রিকেটারের সর্বোচ্চ স্বীকৃতি বলে মনে করি।’

এছাড়া ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন জানান, ‘আইসিসি হল অব ফেমে অন্তর্ভুক্ত হওয়া আমার জন্য বিরাট সম্মানের বিষয়। ক্রিকেটের এত কিংবদন্তির পাশে নিজের নাম দেখতে পাওয়া সত্যিই বিনয়ী করে তোলে। এটি একজন ক্রিকেটারের সর্বোচ্চ স্বীকৃতি এবং এর গুরুত্ব পুরোপুরি বুঝতে হয়ত কিছুটা সময় লাগবে। এই সম্মানের জন্য আইসিসিকে ধন্যবাদ জানাই।’

এছাড়াও আইসিসির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতের সাবেক নারী ক্রিকেটার আঞ্জুম চোপড়াও। তিনি জানান, তার এই স্বীকৃতি ক্যারিয়ার গড়ে তোলায় অবদান রাখা সবার প্রাপ্য।

শীর্ষ চার দলের শিরোপার লড়াই

রোমাঞ্চ আর উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। জমজমার কোয়ার্টার ফাইনাল শেষে চূড়ান্ত হয়েছে সেমিফাইনালের চার দল। আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের মধ্য দিয়ে শেষ আটের পর্ব শেষ হওয়ার পর নিশ্চিত হয়েছে শেষ চারের লড়াই।

নাটক জমিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা। আর গত আসরের রানার্সআপ ফ্রান্স, ইউরোপের দুই শক্তিশালী দল স্পেন ও ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে বিদায় নিয়েছে মরক্কো, বেলজিয়াম, নরওয়ে এবং সুইজারল্যান্ড।

অন্যদিকে ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষ চার দলই এবার সেমিফাইনালে উঠে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে। বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৪ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায়। যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই ইউরোপীয় পরাশক্তি ফ্রান্স ও স্পেন।

একই সময়ে ১৫ জুলাই অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল। আটলান্টায় সেই ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা লড়বে ইংল্যান্ডের বিপক্ষে। দুই ম্যাচই বিশ্ব ফুটবলপ্রেমীদের জন্য দারুণ উত্তেজনা নিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে।

পরিসংখ্যানের দিক থেকেও চার দলের লড়াই হবে সমানে সমান। সর্বশেষ বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল আর্জেন্টিনা ও ফ্রান্স, যারা পরে ফাইনালেও মুখোমুখি হয়েছিল। ইংল্যান্ড আট বছর পর আবারও শেষ চারে জায়গা করে নিয়েছে। সর্বশেষ ২০১৮ বিশ্বকাপে তারা সেমিফাইনাল খেলেছিল। অন্যদিকে ২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে স্পেন।

এখন ফুটবলপ্রেমীদের অপেক্ষা দুই মহারণের। ফ্রান্স-স্পেন এবং আর্জেন্টিনা-ইংল্যান্ড-দুই সেমিফাইনালের বিজয়ীরাই লড়বে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ফাইনালে। আগামী দুই দিন বিশ্ব ফুটবলের সবচেয়ে আলোচিত ম্যাচগুলোর সাক্ষী হতে যাচ্ছে পুরো বিশ্ব।

বিশ্বকাপ সেমিফাইনালের সূচি

১৪ জুলাই

ফ্রান্স বনাম স্পেন

সময়: বাংলাদেশের রাত ১টা

ভেন্যু: ডালাস স্টেডিয়াম

১৫ জুলাই

আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড

সময়: বাংলাদেশের রাত ১টা

ভেন্যু: আটলান্টা স্টেডিয়াম

ভারতকে হিন্দিওয়াশ করে শীর্ষে ইংল্যান্ড

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে চরম হতাশার মুখে পড়েছে ভারত। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে ৫৬ রানের জয়ে সফরকারীদের ৪-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে স্বাগতিক ইংল্যান্ড। তবে প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও বাকি চার ম্যাচেই দাপট দেখিয়ে জিতেছে ইংলিশরা। এই জয়ের ফলে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও দখল করেছে হ্যারি ব্রুকের দল।

শনিবার সাউথ্যাম্পটনে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ২৫৭ রানের বিশাল সংগ্রহ গড়ে ইংল্যান্ড। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ইতিহাসে এটি যেকোনো দলের সর্বোচ্চ স্কোর। জবাবে ভারত নির্ধারিত ২০ ওভারে ২০১ রান তুলতে সক্ষম হয়।

ইংল্যান্ডের ইনিংসের মূল নায়ক ছিলেন জস বাটলার। অভিজ্ঞ এই ব্যাটার ৬৪ বলে ১৩১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যেখানে ছিল ১২টি চার ও ৮টি ছক্কা। অপর প্রান্তে অধিনায়ক হ্যারি ব্রুক ৪৫ বলে ৯৫ রানে অপরাজিত থাকেন। দুইজন মিলে দ্বিতীয় উইকেটে ২৩৩ রানের জুটি গড়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ইংল্যান্ডের সর্বোচ্চ এবং দ্বিতীয় উইকেটে বিশ্বরেকর্ড জুটি গড়েন।

ভারতের হয়ে আকসার প্যাটেল ৪ ওভারে ৬৩ রান দিয়ে কোনো উইকেট পাননি, যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সবচেয়ে খরুচে বোলিং। শেষদিকে শিভাম দুবের ওভারে বাটলার আউট হলেও ততক্ষণে ইংল্যান্ড বিশাল সংগ্রহ নিশ্চিত করে।

লক্ষ্য তাড়ায় ভারতের হয়ে ইশান কিষান ৩৫ বলে ৫৬ এবং তিলাক ভার্মা ২৫ বলে ৫৩ রানের লড়াকু ইনিংস খেলেন। এছাড়া সঞ্জু স্যামসন ২৭ ও অধিনায়ক শ্রেয়াস আইয়ার ২৮ রান করলেও বড় জুটির অভাবে ম্যাচে ফিরতে পারেনি সফরকারীরা।

ইংল্যান্ডের হয়ে স্যাম কারান ৩ উইকেট নিয়ে ভারতের ব্যাটিং লাইনআপে বড় ধাক্কা দেন। আদিল রাশিদ নেন ২ উইকেট। জস বাটলার ম্যাচসেরা এবং পুরো সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য হ্যারি ব্রুক সিরিজসেরার পুরস্কার জেতেন।

এই সিরিজে ভারতের জন্য এটি একাধিক নেতিবাচক রেকর্ডের জন্ম দিয়েছে। প্রথমবার ইংল্যান্ডের কাছে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে হারের পাশাপাশি চার ম্যাচে পরাজয়ের তিক্ত অভিজ্ঞতাও হলো তাদের। এখন দুই দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে, যার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ২০ ওভারে ২৫৭/৩
ভারত: ২০ ওভারে ২০১/৮
ফল: ইংল্যান্ড ৫৬ রানে জয়ী

সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ৪-০ ব্যবধানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: জস বাটলার

ম্যান অব দা সিরিজ: হ্যারি ব্রুক

স্বদেশী মুচোভাকে হারিয়ে প্রথম উইম্বলডন শিরোপা জিতলেন চেক খেলোয়াড় নোসকোভা

0

অল ইংল্যান্ড ক্লাবের ইতিহাসের অন্যতম নাটকীয় ও রোমাঞ্চকর ফাইনালে জয়ী হলেন লিন্ডা নোসকোভা। শনিবার সেন্টার কোর্টে ৫টি ম্যাচ পয়েন্ট হাতছাড়া করে কান্নায় ভেঙে পড়ার পরও, অবিশ্বাস্য মানসিক শক্তির পরিচয় দিয়ে ক্যারোলিনা মুচোভাকে হারিয়ে নিজের প্রথম উইম্বলডন শিরোপা জিতলেন এই চেক তারকা।

টুর্নামেন্টের ৯ম বাছাই ২১ বছর বয়সী নোসকোভা হলিউড ব্লকবাস্টার সিনেমার চেয়েও বেশি টুইস্টে ভরা এই ফাইনালে ১০ম বাছাই এবং স্বদেশী ক্যারোলিনা মুচোভাকে ৬-২, ৫-৭, ৬-৩ ব্যবধানে পরাজিত করে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম মুকুট মাথায় তুললেন। ২ ঘণ্টা ২৮ মিনিটের এই অনবদ্য লড়াইয়ে জয়ী হয়ে নোসকোভা গত ১৫ বছরের মধ্যে উইম্বলডনের সর্বকনিষ্ঠ নারী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন।

ম্যাচের প্রথম সেটটি সহজেই ৬-২ ব্যবধানে জিতে নেন নোসকোভা। কিন্তু দ্বিতীয় সেটে যখন তিনি জয়ের জন্য সার্ভিস করছিলেন, তখনই শুরু হয় আসল নাটকীয়তা। একের পর এক ৪টি ম্যাচ পয়েন্ট হাতছাড়া করেন তিনি, যার সুযোগ নিয়ে ম্যাচে ব্রেক-ব্যাক করেন মুচোভা। গ্যালারির দর্শকদের স্তব্ধ প্রতিক্রিয়া এড়াতে নোসকোভাকে কানের ওপর আঙুল দিয়ে রাখতে দেখা যায়। এরপর আরও একটি (পঞ্চম) ম্যাচ পয়েন্ট নষ্ট করার পর মুচোভা স্কোর ৫-৫ করেন।

মানসিক চাপে ভেঙে পড়ে নোসকোভা কোর্টের বেঞ্চে মাথার ওপর তোয়ালে চেপে ধরেন এবং তাঁকে চোখের জল মুছতে দেখা যায়। মুচোভা দ্বিতীয় সেটটি ৭-৫ ব্যবধানে জিতে নিলে ম্যাচ সমতায় ফেরে। এরপর চূড়ান্ত সেটের আগে কোর্ট ছেড়ে বাইরে যান নোসকোভা, আর এই বিরতিই ম্যাচের ভাগ্য বদলে দেয়। চরম হতাশার অতল থেকে ফিরে এসে তৃতীয় সেটের শুরুতেই প্রতিপক্ষের সার্ভিস ব্রেক করেন তিনি এবং শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে অবিশ্বাস্য এক ঘোর নিয়ে কোর্টের ঘাসের ওপর লুটিয়ে পড়েন।

নোসকোভার এই গ্র্যান্ড স্ল্যাম জয় তাঁর শৈশবের আদর্শ পেত্রা কেভিতোভার স্মৃতি ফিরিয়ে এনেছে। ২০১১ সালে কেভিতোভা যখন তাঁর প্রথম উইম্বলডন জিতেছিলেন, তখন তাঁর বয়সও ছিল ২১ বছর। কাকতালীয়ভাবে, এদিন নোসকোভার এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে রয়্যাল বক্সে উপস্থিত ছিলেন কেভিতোভা নিজেই।

উইম্বলডনের ইতিহাসে ওপেন জুগে এটিই ছিল দুই চেক নারীর মধ্যে প্রথম ফাইনাল। এই জয়ের মাধ্যমে গত চার বছরের মধ্যে তৃতীয়বারের মতো কোনো চেক নারী উইম্বলডন জিতলেন। এর আগে ২০২৪ সালে বারবোরা ক্রেচিকোভা এবং ২০২৩ সালে মার্কেতা ভনড্রোউসোভা চ্যাম্পিয়ন হয়েছিলেন। এই জয়ের জন্য নোসকোভা পুরস্কার হিসেবে পেয়েছেন ৩.৬ মিলিয়ন পাউন্ড (প্রায় ৪.৮ মিলিয়ন ডলার)।

ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে চ্যাম্পিয়ন: এই টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে সোরানা কার্স্টিয়ার বিপক্ষে নিজেই ম্যাচ পয়েন্টের মুখোমুখি হয়েছিলেন নোসকোভা। টুর্নামেন্টের কোনো এক পর্যায়ে ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে শেষ পর্যন্ত উইম্বলডন চ্যাম্পিয়ন হওয়া তৃতীয় নারী তিনি। এর আগে ভেনাস উইলিয়ামস (২০০৫) এবং সেরেনা উইলিয়ামস (২০০৯) এই কীর্তি গড়েছিলেন।

  • ডাবল ধামাকা: ২০০৪ সালে মারিয়া শারাপোভার পর নোসকোভা প্রথম নারী, যিনি একই বছরে জুনে বার্লিনে ঘাসের কোর্টের টুর্নামেন্ট জেতার পর উইম্বলডনও নিজের করে নিলেন।
  • ঘাসের কোর্টে আধিপত্য: ২০২৩ সালে বার্মিংহামে ঘাসের কোর্টে নিজের প্রথম ম্যাচ খেলা নোসকোভা গত দুই বছরে ডব্লিউটিএ (WTA) ট্যুরে ঘাসের কোর্টে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছেন। অথচ এই উইম্বলডনের আগে কোনো গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালের গণ্ডিই পার হতে পারেননি তিনি।

একটু অদ্ভুত স্বভাবের নোসকোভা উইম্বলডনের চ্যাম্পিয়নদের তালিকায় এক রঙিন সংযোজন। নাকে পিয়ার্সিং করা নোসকোভার কিছু নির্দিষ্ট কুসংস্কার ও রীতিনীতি রয়েছে, যেমন বেকিং করতে ভালোবাসা, লাকি চার্ম রাখা এবং টুর্নামেন্ট চলাকালীন প্রতিদিন সকালে এক বন্ধুর হাত থেকে ‘মাচা চা’ (Matcha tea) খাওয়া।

নোসকোভার উইম্বলডন নিয়ে একটি অত্যন্ত বেদনাদায়ক স্মৃতি রয়েছে। ২০২৪ সালের উইম্বলডনে তিনি অংশ নিয়েছিলেন তাঁর মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঠিক পরপরই। ২০২৬ সালের এই ঐতিহাসিক ও আনন্দের জয় হয়তো তাঁর সেই পুরনো শোকের ক্ষত কিছুটা হলেও উপশম করবে।

অতিরিক্ত সময়ে সুইস দুর্গ ভেঙ্গে সেমিতে আর্জেন্টিনা

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর শেষ পর্যন্ত সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে সমতায় থাকা ম্যাচে অতিরিক্ত সময়ে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। এই জয়ে শিরোপার পথে আরেকটি কঠিন বাধা পেরিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

সেমিফাইনালে আর্জেন্টিনা খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। অন্য সেমিতে মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্স।

শুরুতে সতর্ক ফুটবল

ম্যাচের শুরু থেকেই দুই দলই সতর্ক ফুটবল খেলেছে। সুইজারল্যান্ডের সংগঠিত রক্ষণ আর আর্জেন্টিনার ধারালো আক্রমণের লড়াইয়ে নির্ধারিত সময়জুড়ে ছিল টানটান উত্তেজনা। দুই দলই একটি করে গোল করায় ৯০ মিনিট শেষে স্কোরলাইন দাঁড়ায় ১-১। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। লিওনেল মেসির কর্নার কিক থেকে হেড করে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার দশম মিনিটে দলকে এগিয়ে নিয়েছিলেন। ৬৭ মিনিটে ড্যান এনদোয়ে গোল পরিশোধ করেন।

মেসির কর্নার কিক, ম্যাক অ্যালিস্টারের হেডের ফলাফল গোল

তবে ম্যাচের মোড় ঘুরে যায় ৭৮তম মিনিটে। ফাউলের শিকার হওয়ার অভিনয়ের কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সুইজারল্যান্ডের ব্রিল এম্বোলো। এরপর থেকে ১০ জন নিয়ে খেলতে বাধ্য হয় ইউরোপের দলটি। সংখ্যাগত এই সুবিধা কাজে লাগাতে শুরু করে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে সুইসরা প্রতিরোধ গড়ে তুললেও অতিরিক্ত সময়ে সেই দেয়াল আর টিকিয়ে রাখতে পারেনি।

অতিরিক্ত সময়ে দুই গোল

অতিরিক্ত সময়ের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে আর্জেন্টিনা। একের পর এক আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়ে সুইজারল্যান্ডের রক্ষণভাগ। শেষ পর্যন্ত আরও দুটি গোল করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে লাতিন আমেরিকার দলটি। হুলিয়ান আলভারেজ দূর পাল্লার বাঁকানো শটে লক্ষ্যভেদ করে আর্জেন্টিনার সমর্থকদের স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ করে দেন। শেষ বাঁশি বাজার আগে লাউতারো মার্টিনেজও স্কোরশিটে নাম লেখান।

এই জয়ের ফলে বিশ্বকাপের সেমিফাইনালে উঠল আর্জেন্টিনা। সেখানে তাদের প্রতিপক্ষ ইউরোপের আরেক শক্তিশালী দল ইংল্যান্ড। ফুটবল বিশ্বের অন্যতম আকর্ষণীয় এই দ্বৈরথ ঘিরে এখন থেকেই বাড়তে শুরু করেছে উত্তেজনা। ইতিহাস, ঐতিহ্য এবং বর্তমান ফর্ম- সব মিলিয়ে দুই দলের লড়াই হতে যাচ্ছে বিশ্বকাপের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচগুলোর একটি।

অন্যদিকে, সাহসী লড়াই করেও সুইজারল্যান্ডের বিশ্বকাপ যাত্রা শেষ হলো শেষ আটেই। দীর্ঘ সময় সমানে সমান লড়াই করলেও একজন কম নিয়ে খেলার চাপ শেষ পর্যন্ত সামাল দিতে পারেনি তারা। আর সেই সুযোগ কাজে লাগিয়ে আর্জেন্টিনা আবারও প্রমাণ করল, নকআউট মঞ্চে সামান্য সুযোগ পেলেই তারা কতটা ভয়ংকর হয়ে উঠতে পারে।

বেলিংহামের জোড়া গোলে ইংল্যান্ড সেমিফাইনালে

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছিল নরওয়ে। ম্যাচটিতে জোড়া গোল করেছিলেন আর্লিং হালান্ড। তার দুই গোলেই বিদায় হয়েছিল ব্রাজিলের। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সেই হালান্ড ইংল্যান্ডের বিপক্ষে ছিলেন নিষ্প্রভ। আর তাতেই শেষ হয়ে গেছে বিশ্বকাপ ফুটবলে নরওয়ের রূপকথার পথচলা।

জুডে বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে ইংল্যান্ড পৌঁছে গেছে সেমিফাইনালে। এ নিয়ে চুতর্থবারের মতো ইংল্যান্ড বিশ্বকাপ ফুটবলের শেষ চারে পৌঁছালো।

দুর্ভাগ্য নরওয়ের। আগে গোল করেও জয়ের দেখা পেল না। ৩৬ মিনিটে আন্দ্রেস গোল করে নরওয়েকে এগিয়ে নিয়েছিলেন। তার এ গোলই নরওয়ে স্বপ্ন দেখছিল সেমিফাইনালের। সেই স্বপ্ন আর বাস্তবে রূপ নেয়নি। বরং যোগ্য দল হিসেবে ১৯৬৬ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ড শেষ চারে পৌঁছেছে।

শুরু থেকেই ইংল্যান্ডের আধিপত্য

ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল টমাস টুখেলের প্রশিক্ষণাধীন দল ইংল্যান্ডের। সুযোগও আসছিল, তবে সেগুলো বাস্তবে রূপ দেওয়া কঠিন হয়ে পড়েছিল। তার মাঝে নরওয়ে গোল করে এগিয়ে যায়। ব্যবধান দ্বিগুন করারও সুযোগ পেয়েছিল দলটি। ৪০ মিনিটের সময় পাওয়া সুযোগটি আলেক্সান্দার সোরলোথের স্বার্থপরতার কারণে কাজে লাগাতে পারেনি নরওয়ে। ফাঁকায় থাকা আর্লিং হালান্ডকে বল না দিয়ে নিজেই লক্ষ্যভেদ করতে চেয়েছিলেন। কিন্তু তা হয়নি, ফলে ব্যবধান তো বাড়ানো হয়নি, বরং ইংল্যান্ডকে ম্যাচ ফেরার সুযোগ করে দেয় সোরলোথের সেই ব্যর্থতা। বিরতির আগে দারুণ এক প্রতি আক্রমণ থেকে গোল করে সমতা ফেরায় ইংল্যান্ড। চমৎকার এক পরিকল্পিত আক্রমণ থেকে জুডে বেলিংহাম নিঁখুত শটে গোল করেন। বিশ্বকাপে এটা ছিল তার পঞ্চম গোল।

বল দখলের লড়াইয়ে জুডে বেলিংহাম

অতিরিক্ত সময়ের শুরুতেই গোল

নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলেে শেষ হয়। অতিরিক্ত সময়ের শুরুতেই বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা কোটি কোটি সমর্থকদের আবার চমক দেন বেলিংহাম। আবার গোল করেছেন বেলিংহাম। ম্যাচের বয়স তখন ৯৩ মিনিট। এ সময়ে গোল হজম করলে তা ফিরিয়ে দেওয়া যে কোনো দলের জন্য কঠিন। নরওয়ের বেলায়ও তার ব্যতিক্রম হয়নি। গোল ফিরিয়ে দিতে পারেনি তারা। ফলে শেষ হয়ে যায় তাদের রূপকথার পথচলা।

বেলিংহামের জয়সূচক গোলটি ছিল এবারের বিশ্বকাপে তার ষষ্ঠ গোল। গোল্ডেন বুট জয়ের দৌড়ে ভালোভাবে টিকে আছেন তিনি। তারওপরে আছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে। উভয়েই আটটি করে গোল করেছেন। তারপরেই আছেন আর্লিং হালান্ড। সাত গোল তার। এরপরেই জুডে বেলিংহাম।

টিভিতে আজকের খেলা: ১২ জুলাই ২০২৬

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনাল দিয়ে শুরু দিন। রাতে উইম্বলডনে পুরুষ এককের ফাইনালে মুখোমুখি সিনার ও জভেরেভ।

বিশ্বকাপ ফুটবল: কোয়ার্টার
আর্জেন্টিনা-সুইজারল্যান্ড
সকাল ৭টা, বিটিভি, টি স্পোর্টস ও সময়

ক্রিকেট
নারী টেস্ট-৩য় দিন
ইংল্যান্ড-ভারত
বিকেল ৪টা, সনি স্পোর্টস ২

টেনিস
উইম্বলডন: পুরুষ ফাইনাল
সিনার-জভেরেভ
রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২