Home Blog Page 184

গোলশূন্যতে শেষ হলো ব্রাজিল-নরওয়ে প্রথমার্ধ

গোলশূন্যতে শেষ হলো ব্রাজিল-নরওয়ে প্রথমার্ধ। প্রথম হাফে দুই দলই গোলের বেশকিছু সুযোগ পেয়েছিলো, তবে গোলকিপারের সহায়তায় বেঁচে যায় দুই দলই।
প্রথমার্ধের যোগ করার সময়ে ওডেগার্ডের একটি শট সেচ করেন অ্যালিসন। ৪০তম মিনিটে ভিনিসিউসের শট সেভ করেন নরওয়ে গোলকিপার।
ম্যাচের ১১তম মিনিটে ডি-বক্সের ভেতরে কুনহাকে ফাউল করেন নরওয়ের এক ডিফেন্ডার। প্রথমে রেফারি পেনাল্টি না দিলেও, পরে ভিডিও অ্যাসিস্টেন্টের সাহায্যে পেনাল্টি পায় ব্রাজিল। তবে গিমারেসের শট ঠেকিয়ে দেন নরওয়ের গোলকিপার নিল্যান্ড।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় নরওয়ে। তবে তাদের গোলটি অফসাইডে বাতিল হয়। 
ইতিহাসে এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে ব্রাজিল ও নরওয়ে। কিন্তু অবাক করার মতো হলেও, এই চার দেখায় একবারও জয়ের মুখ দেখেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নরওয়ে জিতেছে দুটি ম্যাচ, বাকি দুটি হয়েছে ড্র।
দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল ২০০৬ সালে। সেই ম্যাচটি ১–১ গোলে ড্র হয়েছিল।

১ পরিবর্তন নিয়ে নরওয়ের মুখোমুখি ব্রাজিল

৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল আজ বিশ্বকাপের শেষ ষোলতে মুখোমুখি হচ্ছে নরওয়ের। এই ম্যাচে তাদের একাদশে আছে একটি পরিবর্তন।
চোটের কারণে লুকাস পাকেতা আগেই ছিটকে গেছেন দল থেকে। এদিকে তার ফাইনালের আগে খেলার সম্ভাবনাও ক্ষীণ। তার আজকের ম্যাচ খেলার কথা ছিল না।

তাই কোচ কার্লো আনচেলত্তি বাধ্য হয়েই একটি পরিবর্তন নিয়ে দল সাজিয়েছেন। পাকেতার জায়গায় দলে এসেছেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।

এদিকে নরওয়েও তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। চোট সারিয়ে ফিরেছেন নরওয়ের ফুলব্যাক জুলিয়ান রিয়ারসন।

ব্রাজিল একাদশ–
আলিসন;
দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল, ডগলাস;
রায়ান, গিমারেস, কাসেমিরো;
মার্তিনেল্লি, কুনিয়া, ভিনিসিয়ুস।

নরওয়ে একাদশ–
নাইল্যান্ড;
রিয়ারসন, আয়ের, হেগেম, উলফে;
ওডেগার্ড, বার্গে, বের্গ;
শোরলথ, হালান্ড, নুসা।