ক্রিকেটের তিন পরাশক্তি অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ও ভারতের সঙ্গে বেশি বেশি খেলতে চান শান্তরা। সবশেষ ১০ দিনে দুই টেস্ট ম্যাচ খেলেছে নাজমুল হোসেন বাংলাদেশ দল। যার মধ্যে দুটিতেই জয় পেয়েছে টাইগাররা। নিজেদের মাটিতে প্রথমবার পাকিস্তানকে ধবলধোলাই করার স্বাদ পেল নাজমুল হোসেন শান্তর দল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আলাদা করে এ নিয়ে কথা বলেছেন টাইগার অধিনায়ক।
টেস্ট অধিনায়ক শান্ত বলেন, ‘এই জায়গাটাতে আরও একটু উন্নতির দরকার আছে। বড় দলগুলো হয়তো আরও শান্ত থাকে। কিন্তু এই জায়গাটাতে উন্নতি হয়েছে। তাই, এই জায়গা থেকে আমি খুশি অধিনায়ক হিসেবে। আর সামগ্রিকভাবে হ্যাঁ, ১০ দিনে দুটি টেস্ট ম্যাচ খেলতে পেরেছি, এটা অবশ্যই গর্বের ব্যাপার।’
সামনে বড় দলগুলোর বিপক্ষে বেশি বেশি টেস্ট খেলার কথা জানিয়ে শান্ত বলেন, ‘এখন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত এই দলগুলোর সাথেও আমরা বেশি বেশি টেস্ট খেলতে চাই, হোম অ্যাওয়ে দুটোতেই। কারণ আমি যেটা বললাম যে আমরা যখন ম্যাচ খেলার সুযোগ পাব, ওই নতুন অভিজ্ঞতাগুলো আমাদের যখন হবে, তখনই দল আস্তে আস্তে গড়ে উঠবে।’
এছাড়া নাজমুল হোসেন শান্ত বলেন,‘ আশা থাকবে যে আইসিসি আমাদের বেশি বেশি করে সব দলের সাথে টেস্ট ম্যাচ দিবেন। এখন আমরা বেশি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি এটা একটা ইতিবাচক দিক, কিন্তু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত উনাদের সাথেও যদি আমরা আরও ভালোভাবে বেশি ম্যাচ খেলতে পারি, অবশ্যই এটা আরও ভালো হবে আমার দলের জন্য।’
শান্ত অবশ্য কৃতিত্ব দিচ্ছেন পেসারদেরকেও, ‘ফাস্ট বোলাররা এই গরমে, ফ্ল্যাট উইকেটে দারুণ করেছে। এই উন্নতি আমরা সবসময় চেয়েছি। আমাদের দারুণ পার্টনারশিপ হচ্ছে। টেলএন্ডাররাও অবদান রাখছে। আমরা এসব জায়গায় উন্নতি চেয়েছিলাম, আশা করি ধরেও রাখতে পারব।’
পাকিস্তানকে টেস্টে ২-০তে হোয়াইটওয়াশ করে আইসিসির চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত ও ইংল্যান্ডকে ছাড়িয়ে বাংলাদেশ এখন অবস্থান করছে পাঁচ নম্বরে। এই সিরিজ নিয়ে টানা চার টেস্টে পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ।
তবে এই তালিকায় অস্ট্রেলিয়া সবার ওপরে। নিউজিল্যান্ড দুইয়ে দক্ষিণ আফ্রিকা তিনে আর শ্রীলঙ্কা চারে। বাংলাদেশের পেছনে থাকা ভারত ছয়ে,ইংল্যান্ড সাতে আর পাকিস্তান আছে আট নম্বরে। ক্যারিবিয়ানরা অবস্থান করছে নয়ে।
