ক্যারিয়ারের শেষ বেলায় এসেও দারুণ ব্যাটিং করে পাকিস্তানের বিপক্ষে সিরিজ সেরা হয়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ে টেস্ট সিরিজ জয় বাংলাদেশের। টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে সিরিজ জিতে নিল নাজমুল হোসেন শান্তর দল। সিরিজের সেরা খেলোয়াড় হয়ে বার্তা দিলেন মুশফিক রহিম।
পাকিস্তানের বিপক্ষে জয়ের পর মুশফিক বলেন,
আলহামদুলিল্লাহ। এটা অনেক বড় পাওয়া। ছেলেরা এমন সাফল্য ডিজার্ভ করে। গত কয়েক বছরে যেভাবে খেলেছে সবাই, তারা এই কৃতিত্ব পাওনা।
এছাড়া তিনি বলেন,‘লিটন প্রথম ইনিংসে দুর্দান্ত ছিল, তার কারণেই আমরা ম্যাচে ছিলাম। ড্রেসিং রুমে মোরালও উঁচুতে ছিল। আমরা ভেবেছিলাম ৪৫০+ রানের কাছাকাছি যেতে হবে। বোলাররা বেসিকে বল করে গেছে, তাদের কৃতিত্ব দিতে হবে।
একই সাথে পরিশ্রমের কথা জানিয়ে মুশফিক আরো বলেন,
আমি দেশের জন্য খেলছি। এটা সহজ কাজ নয়। এখানে কঠোর পরিশ্রম করতে হবে। কাজ করে যেতে হবে। আমি আমার জীবন উপভোগ করে যাচ্ছি। সর্বশক্তিমান আল্লাহকে ধন্যবাদ জানাই।
সিলেটে ব্যাট হাতে প্রথম ইনিংসে ২৩ রান করেন মুশফিক। তবে দ্বিতীয় ইনিংসে অবিশ্বাস্য ব্যাটিং করে তুলে নেন সেঞ্চুরি। ১৩৭ রানের ইনিংস খেলেন তিনি। এর আগে মিরপুরে প্রথম টেস্টের প্রথম ইনিংসে মুশফিক করেন ৭১ রান। দ্বিতীয় ইনিংসে মুশফিকের ব্যাট থেকে আসে ২২ রান।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















