রোমাঞ্চকর শেষের অপেক্ষায় সিলেট টেস্ট , বাংলাওয়াশ না বিশ্বরেকর্ড! রোমাঞ্চের অপেক্ষায় আজ বুধবার টেস্টে দিনে ব্যাটিংয়ে পাকিস্তান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ৩৪১ রান। রিজওয়ান ৮৮ ও সাজিদ খান ১৮ রান নিয়ে ব্যাট করছেন। বাংলাওয়াশ করতে বাংলাদেশের চাই ৩ উইকেট। আর বিশ্বরেকর্ড গড়তে পাকিস্তানের প্রয়োজন ৯২ রান।
তবে মাঠ ভেজা থাকায় শেষ দিন নির্ধারিত সময়ের ১৫ মিনিট পরে শুরু হলো খেলা। প্রথম ওভার করেন নাহিদ রানা। প্রথম ওভারে একটা সুযোগ এসেছিল, সেটা কাজে লাগাতে পারেননি শরিফুল ইসলাম। ব্যাটের কানায় লেগে বল সীমানায় গেলে দুই রান নেন মোহাম্মদ রিজওয়ান। প্রথম চেষ্টায় বল ধরতে পারেননি শরিফুল।
ওভারের পঞ্চম বলে একটুর জন্য এলবিডব্লিউ হননি রিজওয়ান। শেষ বল একটুর জন্য ধরা পড়েননি গালি ফিল্ডারের হাত। ঝাঁপিয়ে হাত ছোঁয়ালেও কঠিন ক্যাচ নিতে পারেননি মেহেদী হাসান মিরাজ। চতুর্থ দিন শেষ বেলায় তাইজুল ইসলামের দুই উইকেটে এখনও সিলেট টেস্টে চালকের আসনে ছিল বাংলাদেশ। মোমেন্টাম ধরে রেখে পঞ্চম ও শেষ দিন প্রথম সেশনে জয় তুলে নিতে চায় নাজমুল হোসেন শান্তর দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার ৭ উইকেটে ৩১৬ রান নিয়ে খেলা শুরু করবে পাকিস্তান। বিশ্ব রেকর্ড গড়ে জয় পেতে সফরকারীদের চাই আরও ১২১ রান। টানা দুটি টেস্ট সিরিজে পাকিস্তানকে অল আউট করতে বাংলাদেশের চাই শেষ তিন উইকেট।
তবে রাত থেকে সকাল পর্যন্ত টানা বৃষ্টি ছিল সকালে। এই মুহূর্তে বৃষ্টি নেই। সরানো হচ্ছে কাভার। নতুন করে বৃষ্টি না হলে খেলা শুরু হবে নির্ধারিত সময়ের পনের মিনিট পর, সকাল সোয়া দশটায়।
সংক্ষিপ্ত স্কোর
- বাংলাদেশ ১ম ইনিংস: ২৭৮
- পাকিস্তান ১ম ইনিংস: ২৩২
- বাংলাদেশ ২য় ইনিংস: ৩৯০
- পাকিস্তান ২য় ইনিংস: লক্ষ্য ৪৩৭) ৮৬ ওভারে ৩১৬/৭
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















