সকালে ফিরে গেলেন মুশফিক

মিরপুর টেস্টের শেষ দিন

সকালে ফিরে গেলেন মুশফিক

ছবি: বিসিবি

মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে চতুর্থ দিন শেষে ১৭৯ রানের লিড নিয়ে শেষ দিনে ব্যাংটিংয়ে বাংলাদেশ। রোমাঞ্চর অপেক্ষায় ব্যাটিংয়ে নেমে দিনের শুরুতেই সকালে ফিরে গেলেন মুশফিক । এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৭৩ রান। নাজমুল হোসেন শান্ত ৭১ ও লিটন ৬ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ২০০।

বৃষ্টির কারণে চতুর্থ দিন ৯০ ওভার খেলা হয়নি। এ দিন লাঞ্চের পর বৃষ্টি হারায় খেলা বন্ধ হয়ে যায়। শেষ বিকেলে খেলা শুরু হলেও পুরো ওভার খেলা হয়নি। সারা দিনে মাত্র ৪৮.৪ ওভারে খেলা মাঠে গড়িয়েছে।

চতুর্থ দিনের খেলা শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫০.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৫৮ ও মুশফিকুর রহিম ১৬ রান নিয়ে সকালে ব্যাটিং শুরু করে। তবে ব্যাটিংয়ে নেমে দিনের শুরুতেই ২২ রান করে বিদায় নেন মুশফিক। হাসান আলীর বলে শান মাসুদের হাতে ক্যাচ দেন তিনি।

এর আগে মিরপুরে নিজেদের প্রথম ইনিংসে শান্তর সেঞ্চুরি এছাড়া মুমিনুল ও মুশফিকের ফিফটিতে ৪১৩ রান তোলে বাংলাদেশ। জবাবে পাকিস্তান আজানের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৮৬ রানে থামে। ফলে প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭ রানে লিড পায়।

Exit mobile version